somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাবনার সুতা ছিঁড়ে গেল...

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ফিল্মের নায়কের মত বডি বিল্ডার,দেখতে সেইরাম স্মার্ট ছেলেটা।মেয়েটা যখন ক্লাস নাইনে পড়ে,তখন এরকম একজন তার স্বপ্নের জগতে বিচরণ করে।

প্রেমিক হতে হবে অনেক স্মার্ট,সুন্দর করে হাসতে হবে,একটা বাইক থাকতে হবে।তার সাথে চলার সময় যেন বান্ধবীরা হা করে তাকিয়ে থাকে।মেয়েটা তখন কলেজ ফার্স্ট ইয়ারে,মনে প্রেম উকি দিয়ে যায়।

ভাল চাকরি থাকতে হবে,ভদ্র আর ভাল পরিবারের হতে হবে।তার বিয়ের জন্য প্রপোজাল আসলে মেয়েটা তার মাকে কথা গুলো বলেছিলো।

মেয়েটার স্বামী ব্যাংকার।লোকটা খাট এবং মোটা,ভুড়িটা বেঢপ টাইপের,দেখতে অনেকটা জোকার মত।অনেক টাকা আছে,সাথে বাড়ী গাড়ি,তাই এখন আর খারাপ লাগেনা।শারীরিক সম্পর্কতে ভালবাসা কম,চাহিদা বেশি।একটা বাচ্চাও এসেছে মেয়েটার জীবনে।

অনেক বেশী ভালবাসত ছেলেটা।বৈশাখী মেলায় অফার করেছিলো মেয়েটাকে।না করে দেয় মেয়েটি।কিন্তু ছেলেটা হাল ছাড়েনি।ঠিক এক বৎসর পর মেয়েটি সাড়া দেয়।ভালোই চলছিলো,ভাসছে দুজন সুখের ভেলায়।কিন্তু সেই সুখ বেশীদিন স্থায়ী হলোনা।দ্বীপের ছেলে,তার উপর পড়ালেখা কম,ছোট্ট একটা ব্যাবসা করে ফ্যামিলি চালাচ্ছে।ধরেই নেয়া যায় এই ছেলের ফিউচার নাই।তাই শহুরে শিক্ষিত টাক+টাকা ওয়ালা ব্যাংকার ছেলের প্রস্তাবে মেয়েটি আর না করেনি।মেয়েটার ইচ্ছেতেই ব্যাংকার ছেলের সাথে বিয়ে হয়।

এমনি বৃষ্টির রাত্রে ছেলেটার কথা মাঝে মাঝেই মনে পড়ে যায় মেয়েটার।শেয়ারিং কেয়ারিং অনেক ভালো ছিলো ছেলেটার।পাগলের মত ভালবাসত,স্বপ্ন ছিলো অনেক।শেষবার যখন দেখা হয় তাকে অনুরোধ করে বলেছিলাম ভবগুরে না থেকে বিয়েশাদি করে সংসারী হওয়ার জন্য।উত্তরে ছেলেটা বলল-দেখ আমি সংকীর্ণ মনের মানুষ।আর সংকীর্ণ মনের মানুষ যারা তারাই তো ভালোবাসে একবার,যার মন বড় যত দেখে ভাল অবিরত তারাই তো ভালবাসে বারবার।আরো বলেছিলো শেষ নিঃশ্বাস পর‍্যন্ত নাকি আমাকেই ভালবেসে যাবে।আমার জন্য নাকি তার ভালবাসায় কখনো ছন্দপতন হবেনা।

বলেছিলো-যেদিন তোমার দেহের সৌরভে আর কেহ মাতয়ারা হবেনা।কেউ তোমার কণ্ঠের মাদকতায় আর হারাবেনা,যখন ভাঁজ পড়া ত্বকে কেউ তাকাবেনা তোমার দিকে,লাল সাদা চুলের গন্ধ শুকবেনা কোন প্রেমিক,সেদিনও আমি অপেক্ষায় থাকবো তোমার জন্য।বেঁচে থেকে ভালোবেসে যাব যতদিন তুমি আছ।যেদিন মার্সিডিজের এসির বাতাসে তোমার শ্বাস আটকে যাব,যখন বিলাসী জাজিমে তোমার মেরুদন্ডে বাথা জমাবে,সেদিনও আমি- আমি প্রতীক্ষায় থাকবো তোমার জন্য।যেদিন তোমার স্বপ্নগুলোর ফিঁকে রঙ হবে,মোটা ফ্রেমের চশমার ওপাশটা ঝাপসা মনে হবে,পৃথিবীকে মনে হবে অপ্রয়োজনীয়, কানের কাছে এসে কেউ বলবেনা ভালবাস-ভালবাসা দাও,সেদিনও আমি থাকবো তোমার অপেক্ষায়।জানিনা ছেলেটি কোথায় আছে।আজ কেন জানি বড্ড জানতে ইচ্ছে করে কেমন আছে.....

বাচ্চাটা কেঁদে উঠেছে।মেয়েটার ভাবনার সুতা ছিঁড়ে গেল।শুধু একটা দীর্ঘশ্বাস ফেললো মেয়েটা.......
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×