somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে রাজনৈতিক চাটুকারিতা

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এদেশে রাজনৈতিক চাটুকারিতা শুরু হয়েছিল খুব সম্ভব পাকিস্তানি সামরিক জান্তা সেনাপতি ও রাষ্ট্রপতি আইয়ুব খানের আমলে। এককথায় বলাচলে তিনি ছিলেন তোষামোদ, তেলবাজী চাটুকারিতা সৃষ্টির পথ প্রদর্শক।
আইয়ুব খান আবার ফিল্ড মার্শাল ছিলেন ( ১৯৬৫ সাল থেকে) । তাও আবার স্বঘোষিত!! যদিও ফিন্ড মার্শাল হয়ে গেলে বড় দুটি যুদ্ধ জয়ের রেকর্ড থাকতে হয়, কিন্তু তার একটিও ছিল না। ১৯৬৫ সালের যুদ্ধ তো সোভিয়েতের চাপে তাসখন্দ চুক্তির মাধ্যমে শেষ হয়েছিল। আর কোন যুদ্ধ!!???
সে যাকগে, মি. ফিল্ড মার্শাল ছিলেন খুবই হামবড়া স্বভাবের। নিজেকে তাবৎ পশু ও সমুদ্রের মৎসকুলের অধিশ্বর বলে মনে করতেন!! শুধু তাই নয় তিনি সর্বদাই চাইতেন সবাই যেন তার তোষামোদ করে। স্কুলের বাচ্চাদের রোদের মধ্যে দাড় করিয়ে পতাকা হাতে নিয়ে ইলি-বিলি খেলা তার আমল থেকে শুরু হয়েছিল, শুরু হয়েছিল তোরণ নির্মান। বারবার তোরণ নির্মানের ঝামেলার পাট চুকাতে দেশের বহু স্থানে তৈরি হয়েছিল স্থায়ী তোরণ। যশোরের পুলিশ সুপারের কার্যালয়ের মোড়ে যশোর ক্লাবে যাওয়ার রাস্তায় কালের সাক্ষী হয়ে এখনো দাড়িয়ে আছে সেই স্থায়ী তোরণ, যদিও বর্তমানে সেটি রঙ-বে-রঙের পোষ্টানে সজ্জিত।
চাটুকারেরা ছিল আইয়ুব খানের প্রথম পছন্দের মানুষ।
একদা এক চাটুকার নাক বলেছিল "স্যারের সবথেকে বড় দিক হচ্ছে তিনি যাই পছন্দ করুক না কে, তেলবাজদের একদমই পছন্দ করেন না"। এটা শুনে খান সাহেব বেজায় খুশি হয়েছিলেন। পিট চাপড়ে সেই চাটুকারকে বলেছিলেন " তুমনে ইয়ে বাত বিলকুল সেহি বোলা"!!

মানুষ মরে যায়, চলে যায় কিন্তু রেখে যায় তার স্মৃতি/দুঃস্মৃতি । মাঝে মাঝে কিছু মানুষ তাদের প্রেতাত্মাও রেখে যায়। আইয়ুব খান সেই সব মানুষের মধ্যে একজন যায় প্রেতাত্মা এখনো এই বাংলায় ঘুরঘুর করছে।
দেশের মানুষ নিজস্ব স্বার্থ হাসিলের জন্য, দলীয় পদ পাওয়ার উদ্দেশ্যে, কিংবা আরো পছন্দের পাত্র হবার আশায়, ঠেকায় পড়ে নিতান্ত অনিচ্ছায় বর্তমান নেতা নেত্রীদের বিভিন্ন ভাবে তোষামোদ করে চলেছে। চাটুকারেরা তাদের দিচ্ছে বিভিন্ন উপাধি। নামকরণ করে চলেছে বিভিন্ন বিশেষণে। যেমন, অমুক নেত্রী, অমুক রত্ম, তমুক পাথর , অমুক মানশ পুত্র/কন্যা ইত্যাদি ইত্যাদি। জন্মদিনে সবাই মিলে কাটছে কেক। নেতার বয়স ৩০, কেকের ওজন ৩০ পাউন্ড, নেতার বয়স ৫০ কেকের ওজন ৫০ পাউন্ড। নেতা/নেত্রী আসুক আর নাই বা আসুক, কেক কাটা চাই। সঙ্গে চলবে ফটগ্রাফারের ক্লিক ক্লিক, কারণ পত্রিকায় আসতে হবে তো, নাহলে নেতা জানবে কিভাবে?? আর ফেসবুকে তো দিতে হবে অবশ্যই। লাইকের বন্যাকে মহাপ্লাবনে পরিণত করতে হবে না??

কিন্তু দেশের মূল নেতা/নেত্রীদের বুঝতে হবে, এই চাটুকারেরাই যে তাঁর এবং তার দলীয় আদর্শকে নষ্ট করছে আর দলীয় আদর্শ নিয়ে ব্যবসার পসরা সাজিয়েছে, তাঁর আদর্শকে বিক্রি করে গোছাচ্ছে নিজেদের আখের। আর ক্ষতি করছে সেই দলের আর দেশের। এরা ঘরের শত্রু বিভীষণ, বিপদে এই চাটুকারদের পাওয়া যাবে না। টিনের চশমা পরে ঘুরে বেড়াবে এরা। এদের চাটুকারিতা দেখে আবেগে আপ্লুত না হয়ে এর লাগাম টেনে ঘরুন এখনি, অন্যথায় অনেক দেরি হয়ে যাবে।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৮
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×