somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বাসের শর্ত এবং পূর্বশর্ত

০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

################
বিশ্বাসের শর্ত এবং পূর্বশর্ত
*****
১৯-এর বুজরুকি হিসেবটা দেখে ক্বূরআন বা অন্যান্য ধর্মগ্রন্থগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হবে, কিম্বা ভজক ০১ দিয়ে বিভাজ্যগুলোকে দেখলে সেগুলোকে বিশ্বাস করা পাপ, -এমন যুক্তি-প্রমাণ-নির্ভর বিশ্বাসকে আমরা যথার্থে বিশ্বাস বলে মেনে নিতে পারি না।
সাক্ষ্য বা প্রমাণ খুঁজে খুঁজে বের করে দেখাকে, যদি বলতে চাই, আমরা নিরীক্ষণ বা পরীক্ষণ বলতে পারি, -কোনোভাবেই বিশ্বাস স্থাপন বলতে পারি না।
--‘আমরা শুনেই মানি, মানার জন্যে দেখার অপেক্ষায় থাকি না,’- এভাবে বলার যোগ্যতাধারীকেই সহজ সরল ধর্মীয় দর্শনে প্রকৃত অর্থে বিশ্বাসী বলা হয়ে থাকে। বিশ্বাস করার পর কোনো বিশ্বাসিতকে ব্যাবচ্ছেদ করে যুক্তি-ব্যাখ্যা-বিশ্লেষণের মাধ্যমে কিম্বা বিজ্ঞানাগারে প্রমাণ করে দেখানো কখনোই কোনো বিশ্বাসীর কাজ হতে পারে না। আর ওভাবে কেউ প্রমাণ দেখালেও তাতে বিশ্বাসীদের বিশ্বাসের ওপরে কোনো প্রভাব পড়ে না কিম্বা অতিরিক্ত কিছু যোগ হয় না।
কোনো বিশ্বাসধারী ব্যক্তির ‘বিশ্বাস’-টা সাক্ষ্য-প্রমাণ-নির্ভর নয়, তবে ঐ ব্যক্তিটি নিজে প্রমাণ-নির্ভর এজন্যেই যে, সে যখন বিশ্বাসী, তাকে কর্মে আচরণে তার বিশ্বাসের প্রমাণ দেখিয়ে যেতে হয়।
শাশ্বত ধর্মমতে, বিশ্বাসীদের জন্যে আনুষ্ঠানিক ধর্মাচার প্রদর্শনের মাধ্যমে ক্ষমাপ্রার্থনা কিম্বা শপথ স্বীকারোক্তি পাঠকে নিতান্তই গৌণকর্ম হিসেবেই গণ্য করা হয়েছে এবং প্রতিজ্ঞা বাস্তবায়নের চেষ্টাকেই মুখ্য কর্তব্য হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে।
সত্যাচারিতা, বৈধ উপার্জন এবং আমানতদারিতা, --এই তিনটি গুণ যার কর্মে-আচরণে প্রকাশ পায়, তাকেই ধর্মে দৃঢ়বিশ্বাসী রূপে গণ্য করা হয়। আর তাতে উনিশ, এক, সাতান্ন কিম্বা যেকোনো সংখ্যাতত্ত্বের সাথে মিলতেও পারে, না-ও মিলতে পারে।
আরবীয় ক্বূরআনের হরফসংখ্যা, বাক্যসংখ্যা, শব্দসংখ্যা এবংবিধ সংখ্যাগুলো গণনায় ঢুকিয়ে উনিশ দিয়ে বিভাজ্য দেখা গেল জন্যেই গ্রন্থটি বিশ্বাসযোগ্য, যেন ওভাবে বিভাজ্য না-হলে বিশ্বাস করা যেত না, -এমন বিশ্লেষণ কেবল তাদেরই মানায়, ধর্মে যাদের বিশ্বাস নড়বড়ে।

করণিক : আখতার২৩৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×