somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দলোসমাবেশ যেভাবে জনসমাবেশ বা গণসমাবেশ নামকরণে প্রচারিত হয়

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

## ### পৌনঃপুনিক প্রকাশে #########
দলোসমাবেশ যেভাবে জনসমাবেশ বা গণসমাবেশ নামকরণে প্রচারিত হয়
*****
যেকোনো রাষ্ট্রের মুক্তাঙ্গনগুলোর মালিক, গণতন্ত্রে, সেই রাষ্ট্রের জনসাধারণ। মালিক যখন যেভাবে যা’ চায়, নিজের জায়গায় নিজের ইচ্ছেমতো, সার্বভৌমত্বের ক্ষমতায় তা’ করতে পারে। মহাপরাক্রমশীল সত্তাও মালিকের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে।

সমন্বয়হীনতার কারণে জনসাধারণ যেখানে কোনো মুক্তাঙ্গনে জনসমাবেশ ঘটাতে পারে না, দলবদ্ধতা-গুণে দলোগণ সেখানে, এমনকী, জনসাধারণের রাস্তায়, জনগণের চলাচল বন্ধ ক’রে দিয়েও সহজেই দলোসমাবেশ ঘটিয়ে দেখাতে পারে।

কোনো মুক্তাঙ্গন কখনোই কোনো ব্যক্তির বা কোনো দলের একক মালিকানাধীন ভূখণ্ডাংশ নয়, দলোগণও তা’ জানে। রাষ্ট্রীয় মালিকানাধীন কোনো হলঘর কিম্বা মুক্তমাঠ, রাষ্ট্রীয় অনুমোদন সাপেক্ষে, সাময়িকভাবে ভাড়া নিয়ে যেকোনো ব্যক্তি বা দল তাদের সমাবেশ বৈধভাবেই ঘটাতে পারে। বৈধভাবে কেউ কোনো সমাবেশ ঘটালে, রাষ্ট্রের বেতনজীবী শৃঙ্খলারক্ষী বাহিনীর মাধ্যমে, রাষ্ট্র ঐ সমাবেশের উপর কোনো অপ্রত্যাশিত আক্রমণ প্রতিহত করতে দায়বদ্ধ থাকে।

জনগণের পক্ষ থেকে যেখানে কোনো প্রতিকার নেই, জনসাধারণের বিরক্তিকে উপেক্ষা ক’রে ক’রে অথবা ধৈর্যশীল জনগণের নীরবতাকে জনগণের সম্মতি হিসেবে দেখিয়ে দেখিয়ে, যেকোনো ব্যক্তি বা দল, গণমালিকের অনুমোদন না-নিয়েও রাষ্ট্রের যেকোনো মুক্তাঙ্গনকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে, তবে সেক্ষেত্রে রাষ্ট্র ঐ ব্যক্তিকে বা দলকে কোনোভাবে নিরাপত্তা দিতে দায়বদ্ধ থাকে না। সঙ্গত কারণে, আত্মরক্ষার স্বার্থে, ঝুঁকিপূর্ণ গণরোষ থেকে মুক্ত থাকার অনিবার্যতায়, আপাত-বৈধ অধিকারে দলোগণ তাদের দলোসমাবেশকে জনসমাবেশ ব’লে ব’লে প্রচারণা চালায়, যেখানে আত্মরক্ষার স্বার্থে মিথ্যাশ্রয়ী হওয়াটা বৈধ হিসেবেই গণ্য।

করণিক : আখতার২৩৯

##################
প্রসঙ্গ : হরতালের বৈধতা
*****
নিশ্চয়ই, হরতাল, কোনো দলোগণের দলোতান্ত্রিক অধিকার নয়। জনগণের নাম ভাঙ্গিয়ে যখন বিভিন্ন দলোগণ হরতালকে ‘জনগণের গণতান্ত্রিক অধিকার’ বোলে বোলে, বোলচালে হরতালের বৈধতা প্রতিষ্ঠা করতে চাই, আমরা যারা বলি, ‘জনগণ দলে দলে বিভক্ত’, --তারা জনগণকে যেমন চিনি না, তেমনি তারা নিরস্ত্র জনসাধারণের গণরোষ, গণপিটুনি, গণধোলাই ইত্যাদির ভয়াবহতা সম্পর্কে অজ্ঞ এবং অচেতন, আমার মতোই তাদেরও কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষাটুকুই আছে এবং এর চে’ বেশি জ্ঞান নেই, --সরল বাংলায় যাকে আহাম্মক বলা হয়।

জনগণ কারো পোষ্য নয় যে, নিচুস্তরের কোনো প্রাণীর মতো দল বেঁধে চিৎকার চেঁচামেচি করবে, কিম্বা এমনও নয় যে, বিশৃঙ্খলা সৃষ্টি ক’রে কারো কাছে কিছু চাইতে পারে, বরং গণতন্ত্রে, যেখানে জনসাধারণ সম-মানে বিচ্ছিন্নভাবে এবং সমন্বিতভাবে রাষ্ট্রের মালিক, সেই রাষ্ট্রের যে-কোনো ব্যক্তি ভদ্রভাবে তার ব্যক্তিক চাওয়াটা জনগণের কাছ থেকেই চেয়ে নিতে পারে।

যেকোনো হরতাল কিম্বা দলোসমাবেশ, চিরকালেই, বিপরীতমুখী দলোগণের দলীয় স্বার্থের পাতানো খেলা বা লীলা। ওগুলোর সাথে সতর্ক জনগণের, নিরাপদ দূরত্বে অবস্থান নিয়ে আনন্দ উপভোগ ছাড়া, ভিন্নতর কোনো সংশ্লিষ্টতা নেই। জনজীবনকে অতিষ্ট করার জন্যেই জনপদে দলোগণ পিকেটারগিরি এবং এন্টিপিকেটারগিরির সাজানো খেলাটি এমনভাবেই খেলে যায় যে, কোনো দলোগণের জানমালের কোনো ক্ষতি হয় না, --ক্ষতি হয় কেবল অসতর্ক জনসাধারণের।

রাজতন্ত্রকে কিম্বা যেকোনো ধরণের স্বেচ্ছাতন্ত্রকে হটানোর জন্যে, গোপনে গোপনে গণজাগরণ যেখানে একটি অনিশ্চিত দীর্ঘসূত্রী প্রক্রিয়া, সেক্ষেত্রে জনসাধারণের পিছু-হটা-পিঠ দেয়ালে ঠেকে গেলে, প্রকাশ্য হরতাল কিম্বা গণ-আন্দোলন, খুবই কাজের, --জনসাধারণ চাইলে হাজার বছরের জঞ্জাল দু’সপ্তাহের মধ্যেই সরিয়ে ফেলতে পারে।
গণ-বিপ্লবে কোনোখানে রাজতন্ত্র বিলুপ্ত হলে, সেখানে রাজ্যের যত ক্ষয়ক্ষতি সব-ই রাজার, ধ্বংস হয় কেবল অত্যাচারী রাজার প্রকাশমান সম্পদ। প্রজারাও কিছু হারায়, রাজার প্রজা হিসেবে পরিচিতিটুকু মুছে যায়, রাজার রাজ্যে এ ছাড়া আর কোনো সম্পদও নেই প্রজাদের, যা’ গণ-আন্দোলনে বিলুপ্ত হতে পারে।


রাজতন্ত্রের যেকোনো বিদ্রোহাত্মক গান, নিঃসন্দেহে গণতন্ত্রে বেমানান।

বিচারকের উপরের আসনটি, রাজতন্ত্রে যেমন রাজার, গণতন্ত্রে তেমনি জনগণের। কোনো ব্যক্তি কিম্বা কোনো দল, জনসাধারণের গণরোষের শিকারে পরিণত হলে, আক্রান্তরাই অপরাধী। জনগণের বিরুদ্ধে কোনো অভিযোগ কোনো আদালতেই গ্রহণযোগ্য নয়।
যেকোনো ধরণের বিশৃঙ্খল কর্মকাণ্ডে, গণতন্ত্রে, কোনো দলীয় বিশৃঙ্খলাকর্মীর কোনো ক্ষতি নেই, রাষ্ট্রের যত ক্ষয়ক্ষতি সব-ই গণমালিকের এবং জনসাধারণকেই সীমিত সহ্যের সীমা পর্যন্ত ক্ষয়পূরণের ধকল ধৈর্য ধরে সহ্য করে যেতে হয়।

করণিক : আখতার২৩৯
রঙ্গপুর : ৩০/০৪/২০১২খ্রি:
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×