#########
যেকোনোক্ষণে গণপিটুনি শুরু হোতে পারে
======================
সম্ভাবনা দিচ্ছে টোকা বাস্তবতার দ্বারে
যেকোনোক্ষণে গণপিটুনি শুরু হোতে পারে
সকলেই সংশোধিত হোতে বাধ্য অবশেষে
নির্লজ্জরা সভ্য হয় গণপিটুনির পরে
যদি তাদের দেহ তখনো প্রাণ ধারণ করে
আগেভাগেই কেউ যদি হয় সংশোধিত
গণপিটুনির ক্ষতচিহ্ন বহন না-করার মধ্যেই
আত্মসম্মানধারী লজ্জাশীলদের চূড়ান্ত সফলতা
সেখানেই সাবধানিদের সাফল্যের কৃতিত্ব
গণকরণিক : আখতার২৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




