#####
সতর্কের গণবিজ্ঞপ্তি : এপ্রিল, ২০১৩
==============================
এখনো ভেঙে ধসে পড়েনি জন্যেই যে, বহুতলা বিশিষ্ট অন্যান্য ভবনগুলো রাষ্ট্রীয় নিয়ম-নীতিকে ফাঁকি না-দিয়ে বৈধভাবেই গড়ে তোলা হয়েছে, কিম্বা পোশাকশিল্প সহ অন্যান্য শিল্প কারখানাগুলোতে কর্মীদেরকে কাজের বিনিময়ে যথাযথ মূল্য দেওয়া হচ্ছে, কিম্বা মুদ্রাস্ফীতি এবং সমকালীন বাজার ব্যবস্থার সাথে সঙ্গতি রাখা যৌক্তিক মূল্য পাচ্ছে কর্মীরা এবং তাদের সচ্ছলভাবে বেঁচে থাকবার সুযোগ কেড়ে নেওয়া হয়নি, --এমন কিছু মেনে নিয়ে নির্বোধ মালিকেরা, তথা রাষ্ট্রের জনসাধারণ নিষ্ক্রিয় থাকবে, -যারা ভাবছে, আর ভাবছে যে জনগণ অন্ধ, --তারা আজও জনগণকে চেনেনি। আত্মরক্ষা করতে চাইলে ওভাবে না-ভেবে তারা যেন তাদের লুটের মাল বিদেশে পাচার করে দিয়ে নিজেরা তল্পিতল্পাসহ ২০১৫-এর আগেই চিরতরে গোপনে এদেশ থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করে।
অবশ্য যে-ব্যক্তি স্বেচ্ছায় বিদেশের পদদলিত জঞ্জালে পরিণত হওয়ার চেয়ে বরং আগেভাগেই আত্মসমর্পিত হয়ে প্রায়শ্চিত্ত করে নিয়ে এদেশে টিকে থাকাকে সম্মানজনক ভাবতে পারবে, তার বরাদ্দে গণপিটুনি বা গণরোষ রাখা হচ্ছে না।
গণকরণিক : আখতার২৩৯
বাংলাদেশ : ২৮/০৪/২০১৩খ্রি:

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


