somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্রমজীবী কর্মীর মজুরি নির্ধারণ

০৭ ই মে, ২০১৩ ভোর ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

#####
শ্রমজীবী কর্মীর মজুরি নির্ধারণ
=========================
একটুখানি ভেবে বলুন তো, আমরা বুঝতে চাচ্ছি, --বিনিময়ে কত পেলে, শ্রমজীবীর মতোই আপনিও, শ্রম দিতে পেরে সন্তুষ্ট থাকবেন, সেটাই এখানে মজুরি নির্ধারণের লক্ষ্যে আপনার কাছ থেকেই আমরা জানতে চাচ্ছি।

আমি যখন আপনার মতোন ঐ কারখানাটার গর্বিত মালিকদের একজন, আর আপনি, এই আমার মতোই একজন শ্রমজীবী কর্মী এবং ন্যায্য মজুরী পেতে চাচ্ছেন আপনার দেওয়া শ্রমের বিনিময়ে; আপনি যদি ভাবতে পারেন, তাহলে বুঝতেও পারবেন,- আপনাকে যে-হারে মজুরি দিলে, আপনার কাজের বিনিময়ে আপনাকে আমরা ঠকাইনি ভেবে আপনি তৃপ্ত হবেন, জেনে রাখুন, আপনার মতোই শ্রম দিয়ে সম্মানিত মজুরিটুকু আমিও পেতে চাই, আমার নিবেদিত শ্রমের মজুরি হিসেবে।

নিজেকে অদক্ষ দাবি ক’রে বা অযোগ্য সেজে পালানোর চেষ্টা করবেন না। আমরা জানি, আপনি পারবেন, ভয় পাবেন না। একজন সাধারণ শ্রমজীবী হবার জন্যে কোনো প্রতিষ্ঠানিক শিক্ষা যদি আপনার না-ও থাকে, আপনাকে প্রশিক্ষণ দিয়ে দিয়ে গড়ে তুলবো আমরা। প্রশিক্ষণকালে আপনি আপনার মজুরির অর্ধেক পাবেন।

আপনার যে-মেধার প্রতি শ্রদ্ধাবনত থেকে আমরা আপনাকে মর্যাদা দেই, সেই মেধাটাকে খাটিয়ে যদি আপনি ভেবে দেখতে না-পারেন, আমরা পীড়াপীড়ি করবো না; বাস্তব শিক্ষাই আপনার প্রাপ্য বুঝে নিয়ে আমরা আপনাকে তা’ দেবো। আপনার পছন্দের যেকোনো কারখানায়, খুব বেশি লম্বা সময় আমরা নেবো না আপনার, কিছুকাল, -দু’বছরও হয়তোবা লাগবে না, আপনি চাইলে ছ’মাসেই শিখে নিয়ে, আমাদের মতো শ্রমজীবী কর্মী হয়ে উঠতে পারবেন, -প্রশিক্ষণের পর চার মাস, শ্রমজীবী হিসেবেই তখন পূর্ণ মজুরি পাবেন আপনি।

স্বেচ্ছায় আপনি যদি তারপরও, শ্রমজীবী রূপেই চুক্তিবদ্ধ থাকতে চান, -আপনি দক্ষ থেকে দক্ষতর হয়ে উঠলে আপনার মজুরিও বৃদ্ধি পাবে দক্ষতার সাথে সাথে। বৈধভাবে গড়ে ওঠা কোনো প্রতিষ্ঠান আপনাকে কখনো ঠকাবে না। ঠকাবে না এজন্যেই যে, মিল বা কারখানা তার শ্রমজীবী কর্মীদেরকে ঠকিয়ে এজগতে কোথাও দীর্ঘকাল টিকে থাকতে পারে না।

আশা করি বুঝতে পেরেছেন যে, কোনো দল বা বাহিনী, কোনো ধরণের সিণ্ডিকেটের মাধ্যমে শ্রমজীবী কর্মীদের যেকোনো মজুরি বেঁধে দিলেই, তা’ আপনি সসম্মানে মেনে নিতে বাধ্য নন।

শ্রমজীবী কর্মীরা, কোন্ ধরণের শ্রমে কত হারে মজুরি পাবে, সেটা নিজে চেয়ে নেবার জন্যে আপনার স্বার্থেই আপনাকে আমরা ডেকে এনেছি এজন্যেই যে, আপনি এবং আপনার সন্তানেরাই, কর্মসংস্থানগুলোতে কখনোবা মালিক কখনো শ্রমজীবী কর্মী হিসেবে ছিলেন এবং আগামীতেও এখানে আপনারাই থাকবেন।

গণকরণিক : আখতার২৩৯
বাংলাদেশ : ০৫/০৫/২০১৩খ্রি:
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×