somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বভাবের দর্শনের দৃঢ়বিশ্বাসে

২৩ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বভাবের দর্শনের দৃঢ়বিশ্বাসে
----------------------------------------------------
‘ওখানে কিছুই থাকতে পারে না’-ধারণাটির মতোই ‘ওখানে সবকিছুই থাকতে পারে’ ধারণাটিও বিশ্বাসীদের আন্তরিক বিশ্বাসে সীমাবদ্ধ। (`The Existence of Something & the Existence of Nothing,'- both concepts are potentially the beliefs of believers & always independent of any witness or proof anywhere.) কোনো বিশ্বাসের ওপর, কোনো বাস্তব স্বাক্ষ্য বা প্রমাণ, নিঃসন্দেহে বিশ্বাসযোগ্য নয় জন্যেই অকার্যকর। বিশ্বাসকে ধারণ করা-না-করার জন্যে ব্যক্তির চেতনার স্বাধীন ইচ্ছেটুকুই যথেষ্ট।
‘ঈশ্বরের অস্তিত্ব’ এবং ‘ঈশ্বরের অনস্তিত্ব’ নিয়ে চূড়ান্ত বিশ্বাস, কোনো কোনো মানব চেতনায় এতই দৃঢ়ভাবে স্থায়ীরূপে গেড়ে বসতে পারে যে, দ্বন্দ্বময় ‘অস্তিত্ব’ এবং ‘অনস্তিত্ব’ অবস্থা দু’টোকে সরিয়ে দিলেও, ঐ কোন্দলিত মানবসন্তানদের উভয়ের বিশ্বাসের মূলে, ‘ঈশ্বরের’ শব্দটি জনে জনে ভিন্নতায়, ভিন্ন ভিন্ন ব্যাখ্যাসহ অর্থরূপে, থেকেই যাচ্ছে।

ওদের বিশ্বাসের দৃঢ়তা এতই প্রবল যে, উভয় পক্ষের বিশ্বাস থেকে ‘ঈশ্বর’-টিকে যেকোনোভাবে তাড়িয়ে দিলেও ‘অস্তিত্ব’ এবং ‘অনস্তিত্ব’ থেকেই যায়, যা’ নিয়ে ঐ সব দৃঢ়বিশ্বাসীর কোন্দলকর্মটি চলতেই থাকে।

ওদের বিশ্বাসের প্রচণ্ডতা এতই মারাত্মক যে, এমনকী ‘ঈশ্বরের নাস্তিকাস্তিকতা’-কেও অপ্রকাশ্যের দূরত্বে ভাসিয়ে দিয়ে, ওদের দু’দলকেই একই সমাবেশে ডেকে নিয়ে যদি বলা হয়- ‘প্রত্যেকের মতোই তার প্রতিপক্ষের-ও তো ‘অস্তিত্ব’ আছে, এখানে যেমন দেখা যাচ্ছে অস্তিত্বশীল তোমরা দু’টি দল, কোন্দলে না-জড়িয়ে তোমাদের মতো থেকেও, তোমরা তো নিজেদের সাংসারিক এবং সামাজিক দায়িত্ব কর্তব্যে মনোযোগী হ’তে পারো। এতে আমাদের সকলের-ই মঙ্গল।’ -বললেই শুনবে ওরা, কিন্তু মানতে পারবে না। ওদের স্বভাবের আচরণে যেন কোন্দলের মধ্যেই অস্তিত্বের সার্থকতা এবং ওদের দর্শনের দৃঢ়বিশ্বাসে যেন কলহে না-জড়ালেই নিজের অস্তিত্ব থাকা বা না-থাকা সমান। ওদেরকে কোনোভাবেই সমঝোতায় আনা সম্ভব নয়। এমনও দেখা যায় যে, কোনো প্রতিপক্ষ না-থাকলে, আত্মদ্বন্দ্ব নিয়ে এমনকী আত্মঘাতী হওয়াতেও ওদের কোনো আপত্তি নেই। জ্ঞান এবং বিজ্ঞানের নিত্য পরিবর্তনশীলতায় অস্তিত্বশীল এই বিশ্বসংসারে, সমঝোতার লেনদেনের মাধ্যমে, ভালো কোনো কাজে সময় ব্যয় করাটাই যেন, ওদের ভাবাচরণে, সময়ের অপচয়।
সঙ্গত কারণে, কোথাও নাড়াঘাঁটা দেখলেই, আমরাও ব’লে যেতে বাধ্য .. ..
--‘ ভালোকে নাড়াচাড়া করলে
ভালোর গুণ কমে
মন্দকে ঘাঁটাঘাঁটি করলে
মন্দের দুর্গন্ধ ছড়ায়
অতএব নাড়াঘাঁটা না-করাই ভালো।..’
---------------------------------------------------------------------
গণকরণিক : আখতার২৩৯
স্বভাবের দর্শনের দৃঢ়বিশ্বাসে
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:৪২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×