বীভৎস অনিশ্চিত কিছু ঘটলে পরে ...
--------------------------------------------------------
জনসাধারণ নিজেদের আঙুল চুষতে চুষতে ‘স্বাধীনতার ঘোষণা এবং ঘোষক’-এর ক্যাচাল প্যাঁচালের অর্থহীন পাতানো নাটক দেখতে দেখতে ঘোরের মধ্যে ঘুরপাক খেতে থাকুক, আর সেই ফাঁকে ক্যাডার ক্রীতদাসগুলোকে কুড়িয়ে খাবার জন্যে কিছু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিয়ে দলোগণের কয়েকটা দখলদার নরাধম সুযোগ বুঝে রাষ্ট্রের সম্পদগুলো লুটেপুটে নিয়ে যাক্, শুরু থেকে আজও যেভাবে নিয়ে যাচ্ছে, এক হিসেবে ঠিক-ই আছে, -কিন্তু জনসাধারণ, নিজেদের মধ্যে জ্ঞাতিহিংসা আর পরশ্রীকাতরতা দমিয়ে, কখনো এখানে লুটেরা দলোগণকে আপ্যায়ন করার উদ্দেশ্যে গণপিটুনির আয়োজন করবেই না, এমন নিশ্চয়তাও তো কেউ দিতে পারে না। জনগণের তাড়া খেয়ে লুটেরারা যখন আত্মগোপন করবে কিম্বা উলঙ্গ হ’য়ে বিদেশপানে ছুটবে, বীভৎস ঐ দৃশ্যের দিকে তাকানোর চে’ মানুষের জন্যে তখন চোখ কান বন্ধ রাখাটাই পরামর্শিত।
-----------------------------------------------------------------------
গণকরণিক : আখতার২৩৯
বীভৎস অনিশ্চিত কিছু ঘটলে পরে ...
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




