আজ সকাল সাতটা। জরুরী কাজে বাড়ী থেকে বের হয়ে মিরপুর রোডে পৌঁছাতেই দেখলাম ঝকঝকে রোদে মিরপুর রোড ভেসে যাচ্ছে, রাস্তায় কোন গাড়ী নেই। ফুটপাতে, রাস্তায় অজস্র মানুষ, বুড়ো,বাচ্চা, সুস্থ, অসুস্থ - কারো হাতে ভারি ব্যাগ কোথাও যাবে বলে হয়ত বেড়িয়েছিল। এখন কোথাও যাওয়া যাবে না- তাই তারা দাঁড়িয়ে আছে, কেউ হাটছে। ভাল করে তাকালাম, মানুষ কই এত কেবল কিছু পোকামাকড় । পোকামাকড় এর আবার জীবন কিসের। এরা কেন হাসপাতালে যাবে কিছুক্ষণ পর বউএর এঞ্জিওগ্রাম হবে বলে, কেন বুয়েট যেতে হবে আটটাতে সিটি বলে, কেন গাবতলি যাবে বাস ধরতে অসুস্থতা মাকে দেখতে যাবে বলে। এদের কারুর কোন জরুরী কাজ থাকতেই পারেনা তাই ইচ্ছে হলেই যা কোন রাস্তা নোটিস ছাড়াই বন্ধ করে দেয়া যায়। মানুষ নয় তাই এদের কোন বিরক্তি, রাগ, কষ্ট থাকতেই পারেনা। আমারো কোন রাগ বা বিরক্তি লাগল না - কারন আমিও তো এক পোকা ছাড়া কিছু নই। এক শুঁয়োপোকা যে গুটির মধ্যে গুটিয়ে থাকে। এই শুঁয়োপোকা আমার খুব বিপদ, একজায়গায় যেতেই হবে। তাই গুটি গুটি এগিয়ে চললাম। রাস্তা পার হব দেখি ডিভাইডারের উপর বেড়া দেয়া, ওভারব্রিজ দিয়ে পার হতে হবে। গেলাম ওভারব্রিজ এর কাছে। দেখি এক মস্ত মানুষ, সবুজ জামা নীল প্যান্ট পরে ওভারব্রিজের সিঁড়ীর কাছে দাঁড়িয়ে পোকামাকড়দের আটকাচ্ছেন। ব্রিজে ওঠা গেল না। তাই ভারী ব্যাগ হাতে আমি হাটতেই থাকি, দেখি কতদূর গিয়ে রাস্তা পার হতে পারি। আমি তো এক পোকা - আমার কিবা কাজ আর কিবা কষ্ট!
শুঁয়োপোকা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩১
১০টি মন্তব্য ৯টি উত্তর
আলোচিত ব্লগ
ফেলে আসা শৈশবের দিনগুলি!

চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন
“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️
মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।
এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন
শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য
শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

সারসংক্ষেপ
রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন
Will you remember me in ten years!

উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন
শোনো হে রাষ্ট্র শোনো
নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।
আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।