somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ৫৫+ পোস্ট : শিরোনামহীন

১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আসছে!
সে আসছে।

জানি না সে ঠিক কখন আসবে, তার আগমনের কোন বার্তা সে আমাকে পাঠায়নি তবু জানি নিশ্চিত পদক্ষেপে সে আমার দিকে এগিয়ে আসছে। জানি না, সে আসবার আগে জানান দিয়ে আসবে নাকি অতর্কিতে কালবোশেখীর ঝড়ের মত আমার উপর আছড়ে পড়বে! জীবন দোলায় দুলে দুলে তাকে ছিলাম ভুলে।তাকে ভুলে যাবার শোধ কি সে নেবে!

আমার জীবন আমার পরম প্রিয়।

আমার ভাল লাগে প্রিয় মুখের হাসি দেখতে, প্রিয় মুখে হাসি ফোটাতে, ভাল লাগে সবকিছু আরেকটু বেশি পাবার চেষ্টা  করতে, ভাল লাগে নিশ্চিন্ততা,  নিরাপত্তা। তাই আমি অষ্টপ্রহর ব্যস্ত থাকি এই নিশ্চিন্ততা আর সুখকে ধরতে, আর তা কেবলই মরীচিকার মত সরে যেতে থাকে, আর আমি তার পিছনে ছুটতে থাকি। ছুটতে ছুটতে ভুলে যাই জীবনে কত কিছু পেয়েছি,বরং যা পাইনি তার কথা ভেবে দুঃখে বুক ভেংগে যায়। আমার যা ছিল তাও গেলেম ভুলে যা নেই তার শোকে। আমি ভুলেই যাই আমার পরম করুণাময় আমাকে কি বলেছেন-
"এবং আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়,ক্ষুধা, সম্পদ ও প্রানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে। তবে  সুসংবাদ দাও সবরকারীদের।যখন তারা বিপদে পতিত হয় তখন তারা বলে নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তার কাছেই ফিরে যাব।"(সুরা বাকারাহ,১৫৫-১৫৬)

ফিরে যেতে হবে, এই কথাটা কেন যে শুধু ভুলে যাই।

কখনো হঠাৎ মনে পড়ে। কোন কোন রাতে আকাশের দিকে তাকিয়ে মনে পড়ে এই  বিশ্ব কত অসীম, তুলনায় আমি কত তুচ্ছ। আমি চলে গেলে কারো জীবন থেমে যাবে না, কোথাও আমি কোন  দাগ দিয়ে যেতে পারব না। তবু কেন  আমার আশা,আনন্দ, দুঃখ, বেদনা, প্রাপ্তি, অপ্রাপ্তি  আমায় এমন উদ্বেল করে! এই সমস্ত কিছু রেখে চলে যাব সে এসে পৌঁছান মাত্রই, একপলক আগে যেতে পারব না, যাওয়া পেছাতে পারব না এক পলকের জন্যও। আবার কখনো তার কথা মনে পড়ে,চিৎ হয়ে শুয়ে বই পড়তে পড়তে। বইটা তখন হাত থেকে নামিয়ে রাখি। চোখ যায় উর্ধমুখী হয়ে থাকা পায়ের আঙুলগুলোর দিকে। মনে পড়ে ঠিক এই পজিশনে শুয়ে থাকব, একা। এই আঙুল গুলো হবে পোকার খাবার, আমার এই সযত্ন লালিত শরীর মিশে যাবে মাটিতে-  Dust art thou, to dust art thou returnest। হায়, আজ যা নিয়ে দিবস রজনী যাপন করছি তার সবকিছুই তখন হয়ে যাবে মূল্যহীন! কখনো মনে পড়ে তার কথা যখন পেটে কেমন চাকা মত লাগে। ভাবি,নীরবে কি সে কর্কটরূপে তার বাহু বিস্তার করে চলেছে, হঠাৎই এসে বলবে, "চল, যাই।"


কেউ জানে না আগামীকাল সে কি  অর্জন করবে, কেউ জানে না সে কোথায় মৃত্যুবরণ করবে।( সুরা লোকমান:৩৪)

 আমি জানি না আগামীকাল আমার জন্য কি আছে।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৩
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ কি জরুরি ছিল?

লিখেছেন রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২



'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '

পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×