
সড়ক পরিবহন আইন, ২০১৮ নামের আইনের খসড়া আজ মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। এই এই আইন অনুযায়ী এখন থেকে বেপরোয়াভাবে বা অবহেলা করে গাড়ি চালানোর কারণে কেউ গুরুতর আহত বা নিহত হলে মামলা হবে দণ্ডবিধির ৩০৪(খ) ধারায়। এই ধারায় সাজা সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড এবং সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা। বর্তমানে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ডের বিধান আছে, এটা এখন দু বছর বাড়ানো হল!!
স্কুল-কলেজের শিক্ষার্থীরা যে আন্দোলন করেছিল যে ৯ দফা দাবির জন্য তার প্রথমটি ছিল, "বেপরোয়া গতিতে গাড়ি চালানো ড্রাইভার কে ফাঁসি দিতে হবে এবং এই বিধান সংবিধানে সংযোজন করতে হবে।"
তাদের স্বরাষ্ট্র মন্ত্রী জানিয়েছিলেন, "সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ শাস্তি দিতে নতুন আইন শিগগিরই সংসদে উপস্থাপন করা হবে।"
এসে গেল সর্বোচ্চ শাস্তি! ছাত্রদের দাবি মেনে নেয়ায় সরকারকে কোটি কোটি ধন্যবাদ।
মীম এবং রাজিব এর উপর বেপরোয়াভাবে গাড়ি চালানোয় দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। সুতরাং চালকের সর্বোচ্চ পাঁচ বছরের শাস্তি হতে পারে। কিন্তু পায়েল- তাকে তো চালক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে হত্যা করেনি, সে পড়ে গিয়ে মারা গেছে। তাহলে এক্ষেত্রে চালক বেকসুর খালাস পাবে?
সর্বোচ্চ শাস্তি
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


