somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিলিস্তিনে জায়নবাদী আগ্রাসনের ক্ষেত্রে পশ্চিমাদের ধর্মীয় কারণ!!

০৮ ই আগস্ট, ২০২২ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অ্যামেরিকায় এভাঞ্জেলিস্ট খ্রিষ্টানদের প্রবল বিশ্বাস সমস্ত ইহুদিরা জেরুজালেমে ফিরে না যাওয়া পর্যন্ত যীশুর পুনরাবির্ভাব ঘটবে না… প্রায় একই ধরণের বিশ্বাস সেখানে অন্যান্য খ্রিস্টীয় সম্প্রদায়ের মধ্যেও আছে… খ্রিষ্টানদের মধ্যে ইউরোপ অ্যামেরিকায় এখনো যারা খুব ধর্মান্ধ তাদেরও বিশ্বাস প্রায় একই পর্যায়ের… এজন্য তারা চায় সমস্ত ইহুদী যাতে তাদের আদি বাসভূমি জেরুজালেমে ফিরে যায়… ফিলিস্তিনে আরও ইহুদী বসতি নির্মাণ ও গ্রেটার ইজরায়েল প্রকল্পকে এজন্য তারা বলা চলে অন্ধের মতো সমর্থন করে… যদিও ফিলিস্তিনে জোর-জবরদস্তী করে ইজরায়েল প্রতিষ্ঠা করার পেছনে রাজনৈতিক এবং ভূকৌশলগত পরিকল্পনা পশ্চিমা দেশগুলোর রয়েছে কিন্তু সেগুলোর ভিড়ে তাদের এই ধর্মীয় দৃষ্টিকোণটা উপেক্ষা করা যায়না… এটা ভুলে গেলে চলবে না যে বর্তমান অ্যামেরিকার মানুষদের আমরা যতোটা প্রগতিশীল বা চিন্তা-চেতনায় আধুনিক মনে করি বাস্তবে তারা কিন্তু অতো প্রগতিশীল বা আধুনিক নয়…… তাদের জনসংখ্যার বড় একটা অংশ প্রচণ্ড রকমের ধর্মান্ধ… অনেকটা আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোর মতোই…এক আর্টিকেলে পড়েছিলাম উন্নত বিশ্বের দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রতেই ধর্মান্ধতা সবচেয়ে বেশী… অথচ তারাই আবার বিজ্ঞান ও প্রযুক্তিতে এতো উন্নত… আমাদের মুসলিমদের মধ্যে যেমন ধর্মীয় কারণে ইহুদী বিদ্বেষ আছে তেমন আমেরিকায়ও গোঁড়া খ্রিষ্টানদের মধ্যে কিন্তু সেই একই কারণে বেশ ভালো রকমই ইহুদী বিদ্বেষ ওরফে এণ্টি-সেমিটিজম আছে, যদিও ইহুদী সম্প্রদায় সেখানে খুব প্রভাবশালী… তারপরও… এইসব গোঁড়া খ্রিষ্টানরা সব সময়ই চায় বিশ্বের সমস্ত ইহুদী জেরুজালেমে ফিরে যাক… ইজরায়েলের প্রতি আমেরিকার সমর্থন তাই কোনও অবস্থাতেই নড়চড় হবেনা, দুনিয়া ওলট-পালট হয়ে গেলেও নয়… ইজরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা এবং নব্য জায়নবাদের গুরু থিওডর হার্জেল যা চেয়েছিল তাকে পশ্চিমারা যে বাস্তবায়িত করেছে তার অন্যতম বড় কারণ এইটা… আর তার সাথে আরব দেশগুলোর শাসকশ্রেণী ফিলিস্তিনের সাথে যেরকম বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছে এবং তাদের মধ্যে যেরকম অনৈক্য আর পশ্চিমা সাম্রাজ্যবাদের পদলেহন যে পর্যায়ে পৌঁছেছে তাতে করে ফিলিস্তিন সঙ্কট সমাধান হবার সম্ভাবনা আর যাই হোক নিকট ভবিষ্যতে নেই… যাই হোক, যেটা বলার জন্য এটা লিখছি তা হল ধর্মান্ধতা মানুষের সভ্যতার জন্য যে কত বড় অভিশাপ সেটা পৃথিবীতে বারে বারেই প্রমাণিত হয়েছে এবং হচ্ছে… এর জন্য আজ পর্যন্ত মানুষে মানুষে বহু হানাহানি, মারামারি, কাটাকাটি হয়ে আসছে এবং ভবিষ্যতেও হবে… সব তরফ থেকেই… আমি মোটেও ধর্ম বিরোধী নই, কিন্তু ধর্মান্ধতার খুব কঠিন বিরোধী… ধর্মান্ধতার পরিণাম এরকম হাজারো অন্যায়, সংঘাত আর রক্তপাতেই গড়ায় বলেই এর এতো বিরোধিতা করি।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০২২ রাত ১১:১৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"নিজেদের কেলেঙ্কারিই যখন নিরাপদ নয়, প্রধানমন্ত্রী কতটা নিরাপদ"

লিখেছেন রিয়াজ হান্নান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৭


মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।

এরা নিজেরাই... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×