স্মৃতিটুকু থাক
১৩ ই আগস্ট, ২০০৬ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আসা আর ফেরা
খেলা দিয়ে ঘেরা
জীবনের বাঁক.
পরিচয় হলো
হৃদয়ে বাজিল
মমতার শাঁখ।
ছিল যত সখি
মনে সবে রাখি
বেলা বয়ে যাক,
প্রীতির বাঁধনে
বাঁধি জনে জনে
মায়াডোর থাক।
কত কথা গান
মধু কলতান
হৃদি মাঝে থাক,
ব্যথা অভিমান
মান অপমান
ধুয়ে মুছে যাক।
কত মধুক্ষণ
ভোলে নাতো মন
হৃদয়ের ডাক,
নিয়ম রীতিতে
হয় যে ভুলিতে
হাসি, ব্যথা যাক।
অবসর ক্ষণ
বলিবে যখন
স্মৃতি রেণু মাখ,
অতীতের পানে
ক্ষুদ্র অর্ঘ্য টানে
সব কাজ রাখ।
সকরুণ সুরে
নিয়ে যায় দূরে
সময়ের ডাক,
আজ শুধু ক'ব
কে কোথায় র'ব
স্মৃতিটুকু থাক।
02.02.1992
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুনরবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?
চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন
মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়...
...বাকিটুকু পড়ুন