somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুন্ডুবাড়ির মেলা এবং কিছু বকবক!

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাদারীপুরের কালকিনি উপজেলায় ৩১ অক্টোবর হিন্দু সম্প্রদায়ের অন্যতম উৎসব দীপাবলি ও কালীপূজা উপলক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া প্রায় আড়াই শ বছরের ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ির মেলার আয়োজন বন্ধ করেছে প্রশাসন। মূলত ইসলামিক আন্দোলনের কিছু নেতা এবং আলেম সমাজের প্রতিনিধি সহ মোট ১২ জন ব্যক্তির প্রশাসনের কাছে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বৃ্‌হস্পতিবার এই সিদ্ধান্ত নেয়া হয়। মেলা আয়োজনের ইজারাদার আকবর হোসেন সরদার বলেন, আড়াই শ বছর ধরে এই মেলা আয়োজন নিয়ে কেউ কোনো অভিযোগ না করলেও এইবার প্রথম মেলা নিয়ে অভিযোগ করা হয়। অভিযোগকারীরা বলেছেন, হিন্দুদের মেলায় মুসলমানরা যাবে না। তাই এখানে মেলা করা যাবে না। ইজারাদার আরো বলেন, মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে কয়েকশ ব্যক্তির কাছে দোকানের জায়গা বরাদ্দ করা হয়েছে। দোকানিরা ঋণ করে মালামাল মেলায় বিক্রি করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। এখন মেলা আয়োজন না হলে দোকানিরা ঋণের জালে পড়বেন। এই বিষয় নিয়ে অভিযোগকারীদের সাথে কথা বললে তারা জানান, প্রতিবছর এই মেলায় মারামারি এবং হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ছাড়া জুয়া, মদ ও গাঁজার আড্ডা, নারী, ধর্ষণ, চাঁদাবাজি, সামাজিক অবক্ষয় ও ঢাকা-বরিশাল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। তবে অভিযোগের প্রেক্ষিতে সত্যতা যাচাই সম্ভব হয় নি। রাজনৈতিক দলগুলো অভিযোগ করেছে ইজারাদার আওয়ামী লীগের সমর্থক।
শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাথমিকভাবে দুই দিনের জন্য মেলা আয়োজনের অনুমতি মিলেছে। শনিবার প্রশাসনের সাথে মেলার বিপক্ষের লোকজনের আলোচনার পর এবং সোশাল মিডিয়াতে প্রচুর আলোচনা-সমালোচনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়। রবিবার হিন্দু সম্প্রদায় এবং মেলার পক্ষের লোকজনের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। ইজারাদার রাজনৈতিক দলের সমর্থক হওয়ায় তাকে বাদ দিয়ে কালীপূজার কমিটিকে এই দায়িত্ব নিতে হবে।

বাংলাদেশে হিন্দুদের মেলায় মুসলমান রা যাওয়া যাবে না এমন কথা আগে শুনেনি। পূজা মন্ডপে না হয় যাওয়া ঠিক নয় (ইসলাম ধর্ম মতে) কিন্তু মেলায় সমস্যা কি? মেলায় তো বিভিন্ন মিষ্টি জাতীয় দ্রব্য, নিত্য প্রয়োজনীয় জিনিসপাতি, মেয়েদের অলংকার, পোশাক এসবের স্টল বসে। যে সব অভিযোগ করা হয়েছে তা আইনশৃঙ্খলা বাহিনী অনায়াসে নিয়ন্ত্রণ করতে পারে।

এমনিতে দেশে কাজের সংকট! কেউ যদি কোনো উপলক্ষে ব্যবসা বাণিজ্য করে দুই পয়সা ইনকাম করে তাকে বাধা দেয়া উচিত নয়। সকল ধর্মের মানুষের উচিত সময় পেলে মেলায় ঘুরতে যাওয়া।এতে নিজের রিফ্রেশমেন্ট যেমন হবে তেমনি ভাবে অন্যের আয়ের পক্ষে সহায়ক হবে।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:১৮
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

দুই হাজার বছরের এক খেলা কীভাবে জমিদারি হয়ে উঠল

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৯



১৮৮৩ সালের ৩১ মার্চ, লন্ডনের কেনিংটন ওভাল। এফএ কাপের ফাইনাল।

এক দলের নাম ওল্ড এটোনিয়ানস। ইটন কলেজের প্রাক্তন ছাত্রদের দল। ওইদিন মাঠে নামা এগারোজনের ভেতর ছিলেন একজন ব্যারনেট, একজন ল্যাটিন ভাষার... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×