somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের যে বিদ্যালয়ে তালপাতায় শিশুদের লেখার হাতেখড়ি হয়!

৩১ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের প্রবীণ প্রজন্মের রূপকথার গল্পের মতো শোনানো তালপাতায় লেখা, অন্ধকারে কুপির আলোতে লেখাপড়া করার দৃশ্য এখনো দেখা যাচ্ছে বাগেরহাট জেলার ‘শিশু শিক্ষা নিকেতনে’!

এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাঁশের কলম ব্যবহার করে তালপাতায় লিখে বর্ণপরিচয় শেখে।

২০০৫ সালে এলাকাবাসীর সহযোগিতায় বাগেরহাট জেলার চিতলমারীর ডুমুরিয়া দক্ষিণপাড়া গ্রামে ‘শিশু শিক্ষা নিকেতন’ নামের এই বিদ্যালয়টি গড়ে ওঠে। মূলত এটি একটি প্রাক-প্রাথমিক বিদ্যালয় যেখানে আশেপাশের পাঁচটি গ্রামের মোট ৩৮ জন শিশু পড়ালেখা করে। বিদ্যালয়টিতে প্রায় ১৯ বছর ধরে শিক্ষার্থীদের শিক্ষাদানে নিযুক্ত রয়েছেন প্রবীণ পণ্ডিত কালীপদ বাছার। ৭৫ বছর বয়সি শিক্ষক কালিপদ বাছার বিশ্বাস করেন যে, তালপাতায় লিখলে শিশুদের হাতের লেখা সুন্দর হয় এবং লাইন সোজা হয়। আর তাই তিনি নিজ হাতে যত্নের সাথে শিশুদের তালপাতায় লেখা শেখান। মাসিক ১৫০ টাকা বেতনে এই বিদ্যালয়ে শিক্ষার্থীরা বর্ণমালা, সংখ্যা ও নৈতিক শিক্ষা লাভ করে থাকে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই বিদ্যালয়। প্রাক-প্রাথমিক ধাপ শেষ হলে শিক্ষার্থীরা পাশের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়।

শতবর্ষী ঐতিহ্য লালনকারী এ বিদ্যালয়টি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে এখনো দাঁড়িয়ে রয়েছে। বিদ্যালয়টিতে কোনো বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় প্রচন্ড গরমে শিক্ষার্থীদের পড়ালেখা করতে কষ্ট হয়। এখানে নেই নিরাপদ খাবার পানির সুব্যবস্থাও! প্রতিবছর বন্যার সময় বিদ্যালয়টি প্লাবিত হয়ে শিক্ষার্থীদের পড়ালেখার ব্যাঘাত ঘটায়। এলাকাবাসী জেলা প্রশাসকের নিকট দ্রুত এসব সমস্যার সমাধান করে শিশুদের জন্য পড়ালেখার নিরাপদ পরিবেশ গঠনের মনোভাব ব্যক্ত করেছেন।

মূল প্রতিবেদন: ডেইলি স্টার
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:৫৩
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

দুই হাজার বছরের এক খেলা কীভাবে জমিদারি হয়ে উঠল

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৯



১৮৮৩ সালের ৩১ মার্চ, লন্ডনের কেনিংটন ওভাল। এফএ কাপের ফাইনাল।

এক দলের নাম ওল্ড এটোনিয়ানস। ইটন কলেজের প্রাক্তন ছাত্রদের দল। ওইদিন মাঠে নামা এগারোজনের ভেতর ছিলেন একজন ব্যারনেট, একজন ল্যাটিন ভাষার... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×