somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কি 'কিংস পার্টি' গঠনের চেষ্টা করছেন ?

০৪ ঠা নভেম্বর, ২০২৪ রাত ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই আন্দোলনে নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক সংগঠন টি রাজনৈতিক দল গঠন করবে কিনা তা নিয়ে আলোচনা চলছেই। ৫ ই আগস্টের পর ছাত্রদের এই দলটি তিন ভাগে ভাগ হয়ে যায়। সমন্বয়ক দের মধ্যে তিনজন অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দেয়, একদল বৈষম্য বিরোধী ব্যানারে তাদের কার্যক্রম চালাচ্ছে এবং অন্য একটি পক্ষ নাগরিক কমিটি ব্যানারে আত্নপ্রকাশ করেছে।

এই বিষয়ে সমন্বয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ছাত্রদের রাজনীতি তে আসার বা রাজনৈতিক দল গঠনের ইচ্ছা নাই। বাংলাদেশের মানুষের অনেক আশা আকাঙ্খা রয়েছে ছাত্ররা একটি দল গঠনের চেষ্টা করবে এবং দেশকে নতুন ধরণের রাজনীতি উপহার দিবেন। দেশের প্রয়োজনে ছাত্ররা রাজনৈতিক দল চাইলে গঠন করতে পারে তবে অবশ্যই তা বৈষম্য বিরোধী ব্যানারে হবে না।

বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন টি জেলায় জেলায় কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। তার অংশ হিসাবে কুষ্টিয়ার কমিটি গঠন করা হয়েছে। সিলেটে বৈষম্য বিরোধী হকার পরিষদ গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যে সকল জেলায় কমিটি গঠন সম্পন্ন করার কথা রয়েছে।

নাগরিক কমিটি ব্যানারে আত্নপ্রকাশ করা গ্রুপ টি জেলায় জেলায় কমিটি গঠন করছে। ভবিষ্যতে এই কমিটি রাজনৈতিক দল হিসাবে আত্ন প্রকাশ করতে পারে এমন কথা চাউর রয়েছে।

সমন্বয়ক সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন মূলত ফ্যাসিবাদী শক্তি এবং মুজিববাদী চেতনা যাতে পুনরায় দেশে ফেরত না আসে এইজন্য কমিটি গঠন করা হচ্ছে। ভুয়া সমন্বয়ক যাতে তৈরি না হয় সে জন্য তারা কমিটি গঠন করে সদস্য সংখ্যা নির্ধারন করে দিচ্ছেন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০২৪ রাত ৮:২০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৬

লিখেছেন রাজীব নুর, ২৫ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫০



ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

×