somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইনশৃংখলা পরিস্থিতির অবনতি সত্ত্বেও এসআই পুলিশ ক্যাডেট ছাটাই কেন?

০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ই আগস্ট হাসিনা সরকার পতনের পর দেশের শিল্প কারখানায় অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে। অধিকাংশ কারখানা আওয়ামী লীগের হেবিওয়েট নেতাদের ছিলো। প্রতিপক্ষ অথবা জনতা যেই আগুন লাগাক লূটের মালে পকেট ভরেছে সবার। বিভিন্ন সরকারি প্রজেক্টের কাজ ফেলে প্রাণ বাচাতে অনেকে গা ঢাকা দিয়েছেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দলবাজ শিক্ষক দের পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। রাজনীতি করে পয়সা কামানো অনেক ব্যক্তির ইনকাম বন্ধ হয়ে গেছে। দলীয় নিয়োগ প্রাপ্ত অধিকাংশ লোক চাকুরি হারিয়ে পথে পথে ঘুরে ফিরছেন।বনার কারণে দৈনন্দিন জিনিসপাতির দামও খুব চওড়া। আবার আইন শৃংখলা পপরিস্থিতি ঢিলে-ঢালা হয়ে যাওয়ায় দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণের মতো অপরাধ বেড়ে গিয়েছে।

সর্বশেষ ৪ নভেম্বর সারদায় ট্রেনিং নেয়া ৫৯ জন এসআই ক্যাডেট কে শৃংখলা ভঙ্গের অভিযোগে অব্যহতি দেয়া হয়েছে। একই অভিযোগে অক্টোবর মাসেও ৩০০'র অধিক এসআই ক্যাডেট কে অব্যহতি দেয়া হয়েছে। পুলিশের বড়ো কর্মকর্তাদের বদলি, ওএসডি বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। কারণ হিসাবে জানানো হয়েছে তারা সবাই আওয়ামী সরকারের সময়ে দলীয় ভাবে নিয়োগ পেয়েছে অথবা সরকার কে টিকিয়ে রাখতে জনগণের উপর বলপ্রয়োগ করেছিল। অন্যদিকে সনাতনী রা অভিযোগ করেছেন বেছে বেছে সনাতনী দের পুলিশের চাকুরী থেকে বাদ দেয়া হচ্ছে !

নতুন পুলিশ রিক্রুটমেন্টের জন্য সারকুলার দেয়া হয়েছে। তবে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম দীর্ঘ সময়ে ধরে চলমান থাকে বিধায় দলীয়ভাবে নিয়োগ প্রাপ্ত ব্যক্তিদের এখনই অবসর, ওএসডি এবং অব্যহিত দেয়ার সিদ্ধান্ত দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। থানায় পুলিশ মামলা নিচ্ছে না, লোকবল নাই, আগুনে থানা পূড়ে বন্ধ হয়ে পড়ে আছে। দেশের জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা অপ্রতুল তার মধ্যে অনেক পুলিশ জুলাই আন্দোলনের সময় আহত হয়ে হাসপাতালে বেডে শুয়ে আছেন। ট্রাফিক পুলিশ পুরোপুরি ভাবে দায়িত্ব পালন না করায় অসহ্য যানজট সৃষ্টি হয়েছে ঢাকায়।
দলীয়ভাবে নিয়োগ প্রাপ্ত ব্যক্তিদের ছাটাই করার পূর্বে অবশ্যই বিবেচনায় রাখতে হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা। গণহারে পুলিশ ছাটাই কোনো সমাধান হতে পারে না। নিউ রিক্রুট হওয়ার পূর্ব পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরাতন নিয়োগ প্রাপ্তদের বাদ না দিয়ে পরিস্থিতি যাতে উন্নত হয় সে ব্যাপারে নির্দেশনা দেয়া যেতে পারে।

সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১:২৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×