somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঠেলার নাম বাবাজী !

০৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক গ্রামীণ কৃষক জমিদার বাড়িতে খাজনা দিতে যাবে। লোকটি ছিলো ঠোটকাটা যখন তখন বেফাস কথা বা অপ্রিয় বাক্য উচ্চারণ করে ক্যাচাল বাধিয়ে ফেলতে সে ছিলো মহাউস্তাদ। এ জন্য তার বউ সবসময় স্বামীর জন্য দুশ্চিন্তায় থাকতো। স্বামী বাইরে গেলে না ফেরা পর্যন্ত ঘর-বাইর করতে থাকতো।
তো, জমিদারের কাছারিতে যাওয়ার সময় তার বউ পই পই করে বলে দিয়েছিল কথার্বাতা ভেবে-বুঝে বিনয়ের সঙ্গে বলো। এ কিন্তু জমিদারের কাছারি, মামাবাড়ি না। উল্টা-পাল্টা কথাবার্তা বলো না। ঘাওড়ামি করো না—আমি এই সব জ্বালাযন্ত্রণা সহ্য করি—নায়েব-পেয়াদা কিন্তু করবে না। তাই আল্লা-রসুলের নাম নিয়া যাও। বাকি খাজনার সবটা দিতে পারবা না—তাই অনুনয়-বিনয় করে বলো, “আশ্বিন মাসের মধ্যেই আল্লার মর্জি সব দেনা শোধ দেবানে। নায়েব মশাই এই দয়াটুকু করেন।”
সে বউকে বলে, মেলাই লেকচার দিসনা তো? আমি মানুষ চরায়ে খাই— আমি কি কথা জানিনে নাকি? কৃষকের বউ তবু বলে: প্যাঁচ মারা কথা কবা না। সিধা-শান্ত হয়া কতা কবা। কথা কওনের সুমে নায়িবির মুহের দিহে চাবা না- মাটির পালি চাবা। আর ‘আল্লার মর্জি’, ‘আল্লাহ দয়া করলি’ এই সব কথা কবা।
তো, সেই প্রজা জমিদার বাড়িতে গেছে। পথের রোদ আর পথ চলার শ্রান্তিতে ত্যাক্তবিরক্ত হয়ে বলে : “বাপের জমিদারি থাকলে ঘরে বইসে টাকার ঝনঝনি শুইনে নাকে তেল দিয়ে ঘুমান যায়। আর আমরা শালায় সারাদিন গতর খাটিয়ে যা রোজগার করি তার সিংহভাগ জমিদারের পেটে যায়। যাহোক, একথা জমিদারের লোকেরা কেউ শোনেনি বলে রক্ষা।
তবে নায়েবের কাছে খাজনা দিতে যেয়ে নায়েব যখন নিচু হয়ে খাজনার রসিদ লিখছে তখন সে ফিকফিক করে হেসে ফেলে। নায়েব তার দিকে চোখ তুলে তাকায়। জিজ্ঞেস করে, হাসছিস যে!
সে উত্তরে বলে, এত ভারি বোঝা মাথায় করে, আমরা ধানচাল কলাই সরষে নিয়ে হাটবাজারে যাই--তবু আমাদের মাথায় চুলের কমতি নাই। নায়েব সাবের মাথায় দেহি একগাছা চুলও নাই। ঝুনা বুদ্ধিতে চুল খেয়েছে, নাকি টাকার গরমে সব চুল উইঠে গেছে!
নায়েব চিৎকার দেয়, এই কে আছিস--এই বেয়াদপ লোকটাকে খোয়াড়ে বন্দি নিয়ে রাখ। সন্ধ্যাবেলা কান ধরে ওঠবস করানো হয় তাকে। পরে বলা হয়, এখন তোকে কি করবো বল : মার দেব, নাকি খোয়াড়ে আটকে রাখব? সে ঝিম ধরে কিছুক্ষণ চিন্তা করে। তখন বউয়ের উপদেশের কথা মনে হয় তার। তাই বলে, আমার ঘাট হইয়ে গেছে। আল্লার মর্জি ভবিষ্যতে আর এমন হবে নানে। আমারে ছাইড়ে দেন। আমার বউ চিন্তেয় পাগল হয়ে যাইতেছে।
তাকে ছেড়ে দেয়া হয়। সন্ধ্যার পরে বাড়ি ফিরে সে ঘরের দরজায় টোকা দেয়। তার বউ ভিতর থেকে উৎকণ্ঠিত গলায় বলে : কে, কে?
কৃষক : আল্লার মর্জি, তোমার স্বামী।
বউ : সুমতি হইছে দেখছি। মুখে আল্লার নাম ফুটছে। তয় এইখানে ‘আল্লার মর্জি তোমার স্বামী’ কওন বেপরতা!
কৃষক ; ঠেলার নাম বাবাজী। তুমি পার নাই। নায়েব আল্লার মর্জি শিক্ষা দিয়া দিছে।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধূসর ওয়ালেট

লিখেছেন মোহাম্মদ সজল রহমান, ১২ ই জুন, ২০২৬ রাত ১০:৪৭

একটা ধূসর রংয়ের ওয়ালেট
সবুজাভ ভ্যানিটি ব্যাগ থেকে বের হলো নীরবে
তার শান্ত হাতের উপর চেপে ধরতেই প্রশ্ন -
এটা আমার জন্য ?
ঘাড় নেড়ে সম্মতি দেখেই চঞ্চলতা ছুঁয়ে গেলো... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×