somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলার আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে!

০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিল্পকলা একাডেমিতে আজ প্রতিবাদ সমাবেশে ডিম ছুড়ে মারার ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে 'নিত্যপূরাণ' নামে একটি মঞ্চ নাটকের রানিং শো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি দল বন্ধের দাবী জানায়। নিত্যপূরাণ নাটকের একজন কলাকুশলী এজাজ মুন্না জুলাই আন্দোলনের সময় ছাত্র আন্দোলনের বিরুদ্ধে পোস্ট দিয়েছিলেন। তার অপসারণের দাবীতে বিক্ষোভ করে।শিল্প কলার মহাপরিচালক অবশেষে নাটকটি বন্ধ করে দেন।নাট্যকর্মীরা তার প্রতিবাদে আজ প্রতিবাদ সমাবেশ করলে তাদের উপর ডিম ছুড়ে মারার ঘটনা ঘটে।

চট্টগ্রামে অভিনেত্রী মেহজাবীন রিয়াজুদ্দিন বাজারে একটি শো রুম উদ্বোধন করতে গেলে তৌহিদী জনতার ব্যানারে এক দল লোক বিক্ষোভ জানায়।একই শো রুমে মিলাদ পড়ানোর জন্য মসজিদের ইমাম সাহেব কে আনা হয়। বিক্ষোভের মুখে মেহজাবীন শো রুম উদ্বোধন না করে ঢাকায় চলে আসেন।

বাংলাদেশের দেশীয় সংগীতের কনসা্র্টে ২০/২৫ জনের একটি গ্রুপ বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এতে কনসার্ট মাঝপথে বন্ধ হয়ে যায়। সংগীত শিল্পীদের মধ্যে তীব্র ক্ষোভ কাজ করছে।

চট্টগ্রামে ফেইসবুক স্টাটাস কে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী সংগঠন ইসকনের সাথে যৌথ বাহিনীর সংঘর্ষ হয়।এতে পুলিশ সদস্য আহত হন। এই ঘটনায় প্রায় ৮০ জন কে গ্রেফতার দেখানো হয়েছে।

বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের সাথে ভারতের সেনাবাহিনীর প্রধানের ভিডিও কনফারেন্সে কথা বলার ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর প্রধানের পিছে ১৯৭১ সালে পাকিস্তানের আত্নসমর্পণের একটি ছবি টাঙানো নিয়ে ভারত-বাংলাদেশ সবজায়গায় চর্চা হচ্ছে।

সেনাবাহিনী প্রধান ওয়াকার - উজ - জামান কে নিয়ে সেনাবাহিনী তে ষড়যন্ত্র চলছে বলে বাতাসে গুঞ্জন রয়েছে।

বাংলাদেশে উগ্রবাদীদের দমন এবং ভিন্ন ধর্মের মানুষ কে নিরাপত্তা দিতে আমেরিকার মুখপাত্র ম্যাথু মিলার আহবান জানিয়েছেন।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৪২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×