somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনতার অর্ধশত বছর পর মাধ্যমিক বিদ্যালয় পেল যে গ্রাম!

১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ধলেশ্বরী নদীর তীর ঘেঁষে কেরানীগঞ্জের কলাতিয়া ও হযরতপুর ইউনিয়নের জনবিচ্ছিন্ন পাঁচটি গ্রাম চর চামারদহ, চর খাড়াকান্দি, হোগলাগাতি, মধুরচর ও দক্ষিণ ঢালিকান্দি। এ পাচটি গ্রামে প্রায় ১৫ হাজার মানুষের বসবাস। গ্রামগুলোতে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও স্বাধীনতার ৫০ বছর পরও ছিলো না কোন মাধ্যমিক বিদ্যালয়। বিচ্ছিন্ন এই গ্রামগুলোতে আলো ছড়াচ্ছে একমাত্র মাধ্যমিক প্রতিষ্ঠান 'বীর মুক্তিযোদ্ধা ডা. নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়’। বিদ্যালয়টি শিক্ষার্থীদের জন্য একটা সুবর্ণ সুযোগ তৈরি করেছে।

জানা যায়, গ্রামের কাছাকাছি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় না থাকায় প্রাথমিকের গন্ডি পেরিয়ে অনেক শিক্ষার্থী অকালে ঝড়ে পড়তো। প্রাথমিকের পর গ্রামের যেসব শিক্ষার্থীরা পড়াশোনা চালিয়ে যেতো তাদের ঝড় বৃষ্টি উপেক্ষা করে ঝুঁকি নিয়ে খেয়ানৌকাযোগে ৩/৪ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে যেতো হতো তালেপুর উচ্চ বিদ্যালয়ে ও নবাবগঞ্জের নয়াকান্দা হামিদ আলি উচ্চ বিদ্যালয়ে। এছাড়া এখানে ভোটার সংখ্যা চার হাজারের অধিক। চরাঞ্চল এসব এলাকায় বাল্যবিয়ের প্রবণতা বেশি। প্রাথমিকের গন্ডি পেরুলেই এখানকার মেয়েদের বিয়ের জন্য তাগিদ দেওয়া হয়।

হোগলাগাতি গ্রামে সরজমিনে ঘুরে দেখা যায়, চর এলাকায় ৫ বিঘা জায়গায় প্রাথমিকভাবে টিনশেডে সবুজ রঙে সজ্জিত ৭টি শ্রেনকক্ষ ও একটি অফিস রুম নিয়ে স্কুলটি যাত্রা শুরু করেছে। এখানে শিক্ষক রয়েছেন ১২ জন। অফিস রুমে চলছে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম।

চর চামারদহ গ্রামের বাসিন্দা ও স্থানীয় মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক মোঃ ইমরান পারভেজ বলেন, আমাদের এলাকায় পঞ্চম শ্রেণীর পরেই মেয়েদের বিয়ে দিয়ে দেয়া হতো। কাছাকাছি কোন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় না থাকায় অভিভবকেরা তাদের সন্তানদের দুরের স্কুলে পাঠাতে ভয় পেতো। এখানে হাই স্কুল হওয়াতে আমাদের সন্তানেরা এখন মাধ্যমিকের পড়াশোনা নিজ এলাকাতেই করতে পারবে।

বীর মুক্তিযোদ্ধা ডা. নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদ বলেন, নিজস্ব জমিতে ৫ বিঘা জায়গায় প্রায় ৭৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যালয়টি প্রাথমিক ভাবে টিনশেডের ৭টি শ্রেনীকক্ষ ও একটি অফিস রুম নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ। তার ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিকতায় আমরা হাই স্কুল পেয়েছি।

তিনি আরও বলেন, বর্তমানে এখানে শিক্ষক রয়েছেন ১২ জন। ছাত্রছাত্রীর সংখ্যা ৮০ জন। আগামীতে এখানে আধুনিক নকশার আদলে বিদ্যালয় ভবন নির্মিত হবে। শিক্ষার্থীদের জন্যে থাকবে খেলার মাঠ। এই প্রতিষ্ঠানটি গ্রামগুলোতে আলো ছড়াবে।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×