somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্তবর্তীকালীন সরকারের মেয়াদ সংক্ষিপ্ত হওয়া ভালো, সংস্কারের পর নির্বাচন!

১৪ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম সময় হওয়া উচিত। নির্বাচনের আগে সংস্কার প্রয়োজন। এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সংস্কারের গতিই সিদ্ধান্ত দেবে কত তাড়াতাড়ি নির্বাচন হবে।

উল্লেখ্য, জলবায়ু বিষয়ক কপ২৯ শীর্ষ সম্মেলনে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন ড. ইউনূস। তার এক ফাঁকে ক্ষুদ্রঋণের জনক ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ড. ইউনূস ওই সাক্ষাৎকার দেন।

তিনি বলেন, দেশকে তিনি একটি গণতান্ত্রিক ভোটের পথে নিয়ে যাবেন। তিনি আরও বলেন, আমরা এই প্রতিশ্রুতিই দিয়েছি। প্রতিশ্রুতি দিয়েছি যে, যত তাড়াতাড়ি আমরা প্রস্তুত হবো,তত তাড়াতাড়ি নির্বাচন হবে। নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে এবং দেশ পরিচালনা করবে। দ্রুততার সঙ্গে সম্ভাব্য সাংবিধানিক সংস্কার, পাশাপাশি সরকার, পার্লামেন্ট এবং নির্বাচনী আইনের ধরনের বিষয়ে দেশকে দ্রুতই একমত হতে হবে।

ড. ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকার। ফলে আমাদের মেয়াদ যতটা সংক্ষিপ্ত সম্ভব তা হওয়া উচিত।

ছাত্রদের নেতৃত্বে ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করা হয় ড. ইউনূসকে। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা প্রথার বিরুদ্ধে রাস্তায় নামেন লাখো লাখো ছাত্র জনতা। তাতে শেখ হাসিনার ১৫ বছরের ক্ষমতার তখন উড়ে যায়। এতে নিহত হন কমপক্ষে ১৫০০ মানুষ। তারপর ৫ই আগস্ট তিনি পালিয়ে ভারতে চলে যান। এরপর দেশ এক অস্থিতিশীলতার মুখে পড়ে।

ড. ইউনূস বলেন, স্থিতিশীলতা নিয়ে যেকোনো সরকার সচেতন থাকে। আমরাও আছি। আমরা আশাবাদী- এটা চিহ্নিত করে আইনশৃঙ্খলা শান্তিপূর্ণ করতে পারবো। বিপ্লবের পর মাত্র তিন মাস সময় পার হয়েছে।

বিডিনিউজ ২৪
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৬
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×