somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন রিজওয়ানা হাসান ও বাংলাদেশের মানুষের অস্বস্তি !

১৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রিজওয়ানা হাসান একজন পরিবেশ রক্ষা আন্দোলনের কর্মী; একটি এনজিওর দায়িত্বে আছেন। ৫ই আগস্ট পট পরিবর্তনের পর তিনি বর্তমান সরকারের পরিবেশ উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। রিজওয়ানার পিতা কি ছিলেন বা তিনি কোন মতের অনুসারী তা নিয়ে বিস্তর গবেষণা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জা ও গুজব লীগ শুরু করে দিয়েছে। এসব কিছু সাইডে রেখে রিজওয়ানা হাসান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর কি কি কাজ করতে চেয়েছেন অথবা করেছেন তা দেখা যাক।

রিজওয়ানা হাসান দায়িত্ব গ্রহণের পর থেকে পলিথিন ব্যাগ বন্ধের নির্দেশ দিয়েছে। পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থ। ইহা পঁচে না এবং বিভিন্ন ড্রেন নালাতে ফেলা হলে বর্জ্য নিষ্কাশনে বাধা সৃষ্টি করে। রিজওয়ানার নির্দেশ অনুযায়ী পহেলা নভেম্বর থেকে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। একদল মানুষ উনার এই নির্দেশনার বিপক্ষে গিয়ে পলিথিন উৎপাদন ও ব্যবহার করছে। এদের বিরুদ্ধে অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেট কে তোপের মুখে পড়ে ফিরে আসতে হয়। বিভিন্ন পলিথিন তৈরির কারখানার শ্রমিক, মালিক ও অংশীজনেরা উচ্ছেদ টিমের সাথে হাতাহাতি ও উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়ে। তাদের দাবী পলিথিন কারখানা বন্ধ করে তাদের পেটে লাথি দিচ্ছে সরকার। পরিবেশ উপদেষ্টা যখন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন তখন আমলারা কর্মসংস্থানের বিষটি নিয়ে আলোচনা করলে সমস্যা সমাধান করা যেত। কিন্তু আমলারা নিজের পারসোনাল এজেন্ডা বাস্তবায়ন ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবেন না। এর ফলে উচ্ছেদ অভিযান সঠিক ভাবে পরিচালনা সম্ভব হয়নি।

রিজওয়ানা হাসান সেন্টমার্টিনের জীব বৈচিত্র্য রক্ষায় পর্যটক ভ্রমণ নিষিদ্ধ করেছেন। ধাপে ধাপে সেন্টমার্টিনে পর্যটক যেতে পারবে এমন নির্দেশনা দেয়া হয়েছে। এই সিদ্ধান্তের কারণে আবার তিনি সেন্টমার্টিনে বসবাসরত স্থানীয় অধিবাসী ও জাহাজ-হোটেল মালিক দের রোষানলে পড়েছেন। তাদের দাবী সেন্টমার্টিন নিয়ে বিশাল ষড়যন্ত্র হচ্ছে। অন্যদিক্ব পরিবেশ মন্ত্রণালয় বলছে এসব গুজব কান না দিতে। রিজওয়ানা হাসান কে আবার উনার মন্ত্রণালয়ের আমলারা স্থানীয় দের কর্মসংস্থানের ব্যাপারে তেমন কোন পরামর্শ দেন নাই। অখ্যাত কিছু সংগঠন থেকে সেন্টমার্টিনে যেতে না দেওয়ার নির্দেশনা কে দেশ বিরোধী চক্তান্ত বলা হচ্ছে।

রিজওয়ানা হাসান বিমানবন্দর এলাকায় হর্ণ বাজানো নিষিদ্ধ ঘোষণা করেছেন। এছাড়া ডিসেম্বর মাস থেকে স্কুল ও কলেজে মোবাইল নিয়ে আসা বন্ধ করার জন্য ক্যাম্পেইন চালানোর ঘোষণা দিয়েছেন। ভবিষ্যতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ কেউ হয়তো দাঁড়িয়ে যাবেন।

রিজওয়ানা হাসান সরকারি নির্মাণে পোড়া ইটের ব্যবহার বন্ধের ঘোষণা দিয়েছেন। অবৈধ ইটভাটা বন্ধ, যে সব এলাকায় ইট ভাটার কারণে পরিবেশ মারাত্মক ক্ষতিগ্রস্থ হচ্ছে তা বন্ধ করে দেয়া ও পরিবেশ জন্য ক্ষতিকর নয় ব্রিক ফিল্ড নির্মাণে প্রণোদনা দেয়া হবে। ইটভাটা বন্ধ হয়ে গেলে শ্রমিকদের অন্য কোথাও কাজের ব্যবস্থা করে দেয়ার জন্য সরকার থেকে কোন পদক্ষেপ নেয়ার কথা বলা হয়নি। উপদেষ্টার সাথে বৈঠকে আমলারা এসব বিষয়ে বরাবরের মতো নিরব ছিলেন।

রিজওয়ানা হাসান উপদেষ্টা হওয়ার পর সকল জেলার ডিসি দের নির্দেশনা দিয়েছেন দুই মাসের মধ্যে অন্তত ১টি নদী দূষণ মুক্ত করতে। কিন্তু ঘন ঘন ডিসি পরিবর্তনের কারণে কাজের অগ্রগতি হয়নি। নতুন ডিসিরা তাদের কর্মপরিকল্পনা জমা দিয়েছেন।

মূলত বাংলাদেশে কোনো ভালো কাজের পরিকল্পনা করে তা বাস্তবায়ন করা কঠিন। আমলাদের অসযোগিতা , কিছু মানুষের স্বার্থহানি ও অপপ্রচারে বছরের পর বছর শুধু কর্ম পরিকল্পনা হাতে নিতে দেখা হয় কিন্তু তা বাস্তবায়ন হতে দেখা যায় না।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×