somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবতার ফেরিওয়ালা পুতিনের মৃত্যু কামনা করে আট বছরের সাজা পেলেন এক নারী !

১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মস্কোর সামরিক আদালত ৪৩ বছর বয়সী নারীকে আট বছরের কারাদণ্ড দিয়েছে। অনলাইনে ইউক্রেন যুদ্ধবিরোধী মন্তব্য করা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এই রায় দেওয়া হয়। রুশ সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সাজাপ্রাপ্ত নারীর নাম আনাসতাসিয়া বেরেঝিনস্কায়া। দুই শিশু সন্তানের মা এই রুশ নাগরিক মস্কোর একজন নাট্যপরিচালক। দুটি সেন্সরশিপ আইনে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। রুশ সেনাবাহিনীকে হেয় প্রতিপন্ন করা, তাদের নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো ও সন্ত্রাসবাদ সমর্থন করার অভিযোগে তাকে সাজা দেওয়া হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রথম কয়েক মাসে অনলাইনে ধারাবাহিকভাবে যুদ্ধবিরোধী পোস্ট দিয়েছিলেন বেরেঝিনস্কায়া। তিনি বলেছিলেন, রুশ সেনাবাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেসিডেন্ট পুতিন মিলে ইউক্রেনে 'জাতিগত নিধন' চালাচ্ছে। ওই বছরের ১৪ মে ভিকোনটাকটে নামক একটি সামাজিক নেটওয়ার্কে ৩৬টি পোস্ট করেছিলেন তিনি। সেখানে পুতিনকে নিয়ে অপমানসূচক মন্তব্য করে তিনি দাবি করেছিলেন, ইউক্রেনের বেসামরিক নারী, পুরুষ ও শিশুদের মৃত্যুর জন্য ব্যক্তিগতভাবে পুতিন দায়ী। আরেক পোস্টে পুতিনকে হত্যার আহ্বান জানিয়ে তিনি লিখেছিলেন, 'ওই অথর্ব পুতিনকে কেউ গুলি করুন। পৃথিবী থেকে তাকে নিশ্চিহ্ন করে দিন। আর কত বেসামরিকের মৃত্যু আমাদের দেখতে হবে?

মানবাধিকার সংগঠন ওভিডি ইনফোর মতে, ইউক্রেন যুদ্ধের সমালোচনা করায় রাশিয়ায় এখন পর্যন্ত ২০ হাজারের বেশি লোককে গ্রেফতার ও সহস্রাধিক মানুষকে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এর আগে মঙ্গলবার, ৬৮ বছর বয়সী এক শিশু বিশেষজ্ঞকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে মস্কোর একটি আদালত। ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তার এক রোগীর মা। অভিযোগে বলা হয়, ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের বিষয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন তিনি।

বেরেঝিনস্কায়ার আইনজীবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে ব্যর্থ হয়েছে রয়টার্স। তাই, সাজাপ্রাপ্ত নারী আপিল করবেন কিনা, তা জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যম মিডিয়াজোনার দাবি, বেরেঝিনস্কায়া 'মিক্সড পার্সোনালিটি ডিজঅর্ডারে' আক্রান্ত। তার ৮ ও ১০ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। তার স্বামী মৃগী রোগে আক্রান্ত।

আদালতে দেওয়া চূড়ান্ত বক্তব্যে বেরেঝিনস্কায়া বলেছেন, তার কোনও কিছু বলার নেই। আদালতের যেকোনও রায় তিনি মাথা পেতে নেবেন।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ১:০৮
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৬

লিখেছেন রাজীব নুর, ২৫ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫০



ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

×