somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিন্ময় দাসের গ্রেফতারে ভারতের প্রতিক্রিয়া দেশটির সাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ !

০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইসকনের বহিস্কৃত সদস্য চিন্ময় দাস কে নিয়ে বাংলাদেশ- ভারত সম্পর্ক এখন যে কোন সময়ের চেয়ে খারাপ পর্যায়ে রয়েছে। রাস্ট্রদোহিতার অভিযোগে চিন্ময় দাস কে গ্রেফতার করা হয়েছে বলা হলেও চট্টগ্রাম আওয়ামী লীগের কোন প্রভাবশালী নেতার সাথে চিন্ময় দাসের আর্থিক লেনদেনের তথ্য সরকারের কাছে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। চিন্ময় দাস কে আদালতে হাজির করার সময় অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতিতে দূর্বৃত্তরা একজন মুসলিম আইনজীবীকে হত্যা করে। সারাদেশে তখন ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতের পতাকা মাড়ানোর মতো লজ্জাজনক কান্ড ঘটে। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে দেশে বিভিন্ন মতবাদের অনুসারী দের মধ্যে উত্তেজনা বেড়ে গিয়েছে। তার মধ্যে মুসলিম আইনজীবী হত্যার ঘটনায় বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গার মতো অবস্থা সৃষ্টি হয়। অন্যদিকে আওয়ামী লীগের অর্থায়নে ভারতীয় মিডিয়া বাংলাদেশের নামে বহির্বি্শ্বে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করলেও ভারতের বিভিন্ন অঞ্চলে হিন্দুত্ববাদীরা এখনও চিন্ময় দাসের গ্রেফতারের শোক ভুলতে না পেরে তাদের উগ্রবাদী কার্যক্রম চলমান রেখেছে।

মমতার অতিকথন ও রাজনৈতিক বিলাপ : পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বর্তমানে ভারতীয় রাজনীতিবিদদের মধ্যে সেক্যুলার মানসিকতার বলে ধরে নেওয়া হয়। কিন্তু তিনি এখন স্বস্তিতে নেই। সাম্প্রতিক সময়ে আরজিকর হত্যা মামলায় মমতার গদি বেশ নড়েচড়ে উঠে। পশ্চিমবঙ্গে মমতার শক্ত পদক্ষেপের কারণে বিজেপি ক্ষমতায় যেতে পারছে না। তাই অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে হিন্দুত্ববাদী বিজেপি চেয়েছিল মমতাকে গদি ছাড়া করতে। বাংলাদেশ থেকেও অনেক হিন্দুরা তখন বিজেপিকে সাপোর্ট করেছিল। শেষ পর্যন্ত মমতা পরিস্থিতি সামাল দিতে সক্ষম হন। চিন্ময় দাসকে গ্রেফতারের পর পশ্চিমবঙ্গের এক বিজেপি নেতা বসবাসরত হিন্দুদের সাপোর্ট পাওয়ার জন্য বেশ হইচই করে, বাংলাদেশকে হুমকি ধামকি দেন। মমতা তখন মোদির সিদ্ধান্তই তার সিদ্ধান্ত বলে জানান। আজকে মমতা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী যাতে বাংলাদেশে আসে সেইজন্য নরেন্দ্র মোদি কে পদক্ষেপ নিতে বলেন । মমতার এমন আহবান পরিস্থিতি বিবেচনায় একধরণের রাজনৈতিক স্টান্ডবাজী হলেও বাংলাদেশের জন্য অপমানজনক!

সিলেটের সীমান্ত দিয়ে ভারতীয় হিন্দুদের বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা : সিলেটের সুতারকান্দি স্থলবন্দরের ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ এলাকার অভিমুখে মার্চ করেছে হিন্দু ঐক্য মঞ্চের নেতাকর্মীরা! এক পর্যায়ে তারা বাংলাদেশ প্রবেশের চেষ্টা চালায়।

ফেনীর বিলোনিয়া সীমান্তে ভারতীয়দের বাংলাদেশবিরোধী বিক্ষোভ : ফেনীর সীমান্তবর্তী পরশুরামের বিলোনিয়া স্থলবন্দরের ভারত অংশে বাংলাদেশবিরোধী বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা ইসকনের পক্ষে ও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে শ্লোগান দেন।

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ছিঁড়ে ফেলা হলো পতাকা : ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনারে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। 'হিন্দু সংঘর্ষ সমিতি ' নামের একটি সংগঠনের নেতারা এই হামলা চালান। কূটনৈতিক রীতি অনুযায়ী, সহকারী হাইকমিশন বাংলাদেশের সার্বভৌম সম্পদ। সেখানে হামলা করাকে রাষ্ট্রের উপর হামলার সমতুল্য মনে করা হয়।

উপরের ঘটনাগুলো ভারতের সমাজে হিন্দুত্ববাদী উগ্রপন্থীদের প্রভাব বিস্তারের বিষয়টি তুলে ধরে । মুসলমান কট্টরপন্থীদের মধ্যে প্রতিবাদ জানানোর এই ধরণের ভাষা পরিচিত হলেও হিন্দুদের মধ্যে এই ধরণের আক্রমণাত্নক কার্যক্রম একেবারেই নতুন। চিন্ময় দাসের প্রথম পরিচয় সে একজন বাংলাদেশি এবং দ্বিতীয় পরিচয় তিনি একজন হিন্দুত্ববাদী নেতা। একটি স্বাধীন দেশ তার যে কোন নাগরিককে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করতে পারে। সেখানে ভিনদেশের গভীর উদ্বেগ প্রকাশের কিছু নেই যদি না তার পিছনে অন্য কোন অসৎ উদ্দেশ্য থাকে!

চিন্ময় দাস ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে উঠার কারণ কি শুধুই তার ধর্ম নাকি বাংলাদেশে বসে তিনি ভারতীয় গুপ্তচরবৃত্তি করতেন তার জন্য ? এসব বিষয়ে গভীর অনুসন্ধানের প্রয়োজন!


সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫৯
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

সরকারের ১০০ দিন কেমন কাটলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা জুন, ২০২৬ রাত ২:৫৬


যখন এই ব্লগটি লিখতে বসেছি তার কিছুক্ষণ আগেই সংবাদে দেখলাম সরকার বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করার কথা বলে পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির খবর এখন আর নতুন... ...বাকিটুকু পড়ুন

×