somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনৈতিক অস্থিরতায় ক্ষতিগ্রস্থ হতে পারে বাংলাদেশের ক্রীড়াঙ্গন !

০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২০২৫ সালে অনুষ্ঠিত ক্রিকেটের মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারতের ক্রিকেট রাজনীতির কারণে তা এখন শঙ্কার মুখে পড়েছে। নিরাপত্তার অজুহাতে ভারত সাফ জানিয়ে দিয়েছে তারা ক্রিকেট দল পাকিস্তানে পাঠাবে না। পাকিস্তানের জন্য আগামীবছর চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন খুবই গুরুত্বপূর্ণ! চীন সহ বিভিন্ন দেশ থেকে লোন নিয়ে পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফির জন্য বিশাল পরিসরে আয়োজন করতে চেয়েছিল। অর্থ সংকটে ভোগা পাকিস্তান জাতিগত দাঙ্গা ও রাজনৈতিক অস্থিরতার কারণে সারা বিশ্বে বদনাম কুড়িয়েছে। পাকিস্তানের গর্ব করার মতো একমাত্র সেক্টর হচ্ছে ক্রিকেট খেলা কিন্তু দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে অনেক দেশ পাকিস্তানে খেলতে যেতে আগ্রহী নয়। তাই বড়ো কোন টুর্নামেন্ট আয়োজন করতে বারবার ব্যর্থ হচ্ছে পাকিস্তান। তবে পাকিস্তানের এই দুর্দশার পিছনে ভারত কে দায়ী করেন অনেক পাকিস্তান ক্রিকেট বিশেষজ্ঞ! গতবছর এশিয়া কাপ পাকিস্তান আয়োজন করলেও ভারত পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানায়। এশিয়া কাপ হাইব্রিড মডেলে খেলার জন্য ভারত আইসিসির কাছে আহবান করলে আইসিসি ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়। এতে পাকিস্তান আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। কারণ ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ সারাবিশ্বের মানুষের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভারত যদি পাকিস্তানে খেলতো যেত পাকিস্তান বাণিজ্যিক ভাবে লাভবান হইতো। একই পরিস্থিতি সামনে চ্যাম্পিয়নস ট্রফিতে ঘটতে যাচ্ছে। ভারতের বাধার মুখে পাকিস্তানের একক ভাবে টুর্নামেন্ট আয়োজন ভেস্তে যেতে চলেছে। এই সুযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে আবেদন করবে যাতে হাইব্রিড মডেলে খেলা হলে ভারতের ম্যাচগুলো যাতে বাংলাদেশে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ-ভারত বর্তমান সম্পর্ক খুবই নাজুক অবস্থায় রয়েছে । ৫ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন। এতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হতে শুরু করে। ভারতীয় মিডিয়া গুলো বাংলাদেশ কে নিয়ে প্রোপাগাণ্ডা চালানো শুরু করে। বাংলাদেশে ইসকনের বহিস্কৃত নেতা চিন্ময় দাস কে গ্রেফতারের পর ভারতের প্রতিক্রিয়া আগুনে ঘি ঢালার মতো অবস্থা সৃষ্টি করেছে। এই উত্তেজনাকর অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানের পাশাপাশি আয়োজন করতে আগ্রহ প্রকাশ করা বিস্ময়কর ঘটনা বটে!

বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান শেখ হাসিনার সংসদের এমপি হওয়ায় ছাত্র-জনতার তীব্র আক্রোশ থাকায় দেশে এসে ক্রিকেট খেলতে পারছেন না। সাকিব আল হাসানের ভক্ত ও বিরোধীদের মধ্যে সাকিবের দেশে খেলাকে কেন্দ্র করে ঢাকায় সংঘর্ষ হয়। এখন ভারতের ক্রিকেটাররা যদি বাংলাদেশে খেলতে এসে তবে উত্তেজিত ছাত্র-জনতা যে কোন ধরণের অনভিপ্রেত ঘটনা ঘটাতে পারে। মাঠের বাইরে ও ভেতরে ভারতীয় ক্রিকেটাররা হেনস্তার শিকার হইতে পারেন।

বাংলাদেশ খেলাধূলায় ক্রিকেট খেলা বাদে অন্য কোন খেলায় এগিয়ে যেতে পারেনি। ফুটবল ভালো খেললেও দুর্নীতি ও স্পন্সর না থাকায় ফুটবলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। এখন যদি চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে গিয়ে কোন দুর্ঘটনা ঘটে তবে ভবিষ্যতে বাংলাদেশে যে কোন ধরণের টুর্নামেন্ট আয়োজন হুমকির মুখে পড়বে। তাই এই ধরণের কোন প্রস্তাব বিসিবির পক্ষ থেকে আইসিসির কাছে উত্থাপন না করাই বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতের জন্য সহায়ক হবে।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:২২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

সরকারের ১০০ দিন কেমন কাটলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা জুন, ২০২৬ রাত ২:৫৬


যখন এই ব্লগটি লিখতে বসেছি তার কিছুক্ষণ আগেই সংবাদে দেখলাম সরকার বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করার কথা বলে পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির খবর এখন আর নতুন... ...বাকিটুকু পড়ুন

×