somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমন পররাষ্ট্র উপদেষ্টা লইয়া আমরা কি করিবো?

০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের ক্ষমতায় বসেন ড. ইউনূস । বিভিন্ন মন্ত্রনালয়গুলো পরিচালনার জন্য মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ দেয়া হয়। তবে উপদেষ্টাদের নিয়োগ কোন প্রক্রিয়ায় হয়েছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ধোঁয়াশা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য উপদেষ্টা পদে নিয়োগ প্রাপ্ত হন তৌহিদ হোসেন। উনার আচার-আচরণ দেখে সজ্জন ব্যক্তি বলে মনে করা যাইতে পারে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ পজিশনে বসার মতো যোগ্যতা উনার আদৌ আছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। বাংলাদেশের সাথে ভারতের জুলাই অভ্যুত্থানের পর সম্পর্ক খারাপ হলেও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তেমন ইফেক্টিভ স্ট্রাটেজি গ্রহণ করা হয়নি। রাস্ট্রদূত নিয়োগের সময় ব্যাপক আলোচনা ও সমালোচনা হলেও পররাষ্ট্র উপদেষ্টা সঠিক ভাবে ঘটনা জানেন না বলে সাংবাদিকদের এড়িয়ে যান।

বহিস্কৃত ইসকন নেতা চিন্ময় দাস কে গ্রেফতারের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরো খারাপ হতে থাকে। ভারতের কিছু মিডিয়া যারা নরেন্দ্র মোদি তথা বিজেপি সমর্থিত মিডিয়া শেখ হাসিনা শাসন পরবর্তী সময়ে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা হচ্ছে এমন গুজব সারাবিশ্বে প্রচার করে বেড়াচ্ছে। তারই প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় হতে বিদেশি কূটনৈতিক দের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ব্রিফ করার জন্য রাস্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আমন্ত্রণ জানিয়ে পহেলা ডিসেম্বর চিঠি দেয়া হয়। দোসরা ডিসেম্বর বিকাল ৪টায় বিদেশি কূটনীতিক দের সামনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান ব্রিফ করা শুরু করেন। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় কে কূটনীতিকদের এত স্বল্প সময়ের দাওয়াতে উপস্থিত হওয়ার জন্য কোন ধরণের সৌজন্যমূলক ধন্যবাদ জানাতে দেখা যায় নি। অতি আশ্চর্যের বিষয় এই যে, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সমগ্র সময় ধরে বাংলায় বক্তব্য দিয়ে গিয়েছেন। পাকিস্তান, চীন সহ অন্যান্য দেশের কূটনীতিক বৃন্দ বুঝে না বুঝে উপদেষ্টার ভাষণ শুনে গেছেন। পররাষ্ট্র উপদেষ্টা বাংলায় বক্তব্য দেয়ার সময় এমন কিছু শব্দ চয়ন করেছেন যা একজন উপদেষ্টার মুখে বড্ড বেমানান শোনায়। বক্তব্যের এক পর্যায়ে উনাকে বলতে শোনা যায়, ভারতীয় মিডিয়া বিভিন্ন মাল মশলা মিশিয়ে খবর প্রচার করে বাংলাদেশের বদনাম করছে! এই কথা শুনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্পীচলেস হয়ে যান। একজন উপদেষ্টা কিভাবে বিদেশি কূটনীতিকদের সামনে এমন ভাষায় ব্রিফ করতে পারেন! পররাস্ট্র উপদেষ্টা অধিকাংশ সময় বাংলাদেশের সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। ব্রিফিং শেষে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা হতাশা প্রকাশ করে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বাংলাদেশের কার্যক্রম গুলো সঠিক ভাবে উপদেষ্টা মহোদয় তুলে ধরতে ব্যর্থ হয়েছেন।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদে বেশিরভাগ সময় চাটুকার ব্যক্তিদের নিয়োগ দেয়া হয়। পররাষ্ট্র উপদেষ্টা কারো সুপারিশে নিয়োগ পেয়েছেন কিনা এখন তা জানা সম্ভব নয়। তবে তিনি আওয়ামী লীগের প্রশাসনে কাজ করেছিলেন। তার থেকে অধিক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বাংলাদেশে ড. ইউনূস কি খুঁজে পান নাই ? নিজেদের অবস্থান ঠিক ভাবে তুলে ধরতে না পারার কারণে বিদেশি এম্বাসী গুলো থেকে সঠিক নিউজ বাংলাদেশের বন্ধু দেশ গুলোর নিকট পৌছায় না। এতে সামগ্রিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে বাংলাদেশ !
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৬
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

সরকারের ১০০ দিন কেমন কাটলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা জুন, ২০২৬ রাত ২:৫৬


যখন এই ব্লগটি লিখতে বসেছি তার কিছুক্ষণ আগেই সংবাদে দেখলাম সরকার বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করার কথা বলে পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির খবর এখন আর নতুন... ...বাকিটুকু পড়ুন

×