somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অধ্যক্ষ পদের জন্য দুই শিক্ষকের লঙ্কাকান্ড!

০৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিসের ভেতরেই এক শিক্ষক আরেক শিক্ষককে চড় মেরেছেন। গত বুধবার বিকেলে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক জয়নাল আবেদিন নগরের বোয়ালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি রাজশাহীর পবা উপজেলার কাটাখালীর আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন।

গত ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর জয়নাল আবেদিন পলাতক ছিলেন। এই সুযোগে কলেজের ভূগোলের সহকারি অধ্যাপক সিরাজুল হক রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজেকে স্বঘোষিত অধ্যক্ষ ঘোষণা দেন। অথচ কলেজের গভর্নিং বডির সভাপতি ও ইউএনও জয়নাল আবেদিনের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিলেও সিরাজুল হক তাকে সরিয়ে দেন। জয়নাল আবেদিন ও সিরিজুল হকের থাপ্পড়ের ভিডিও সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া গিয়েছে। সেখান থেকে দেখা যায়, মাউশির অফিস রুমে ঢোকার সময় জয়নাল আবেদিনের উপর চড়াও হন সিরাজুল হক। তিনি আগে থেকেই মাউশির অফিস রুমে অবস্থান করছিলেন। জয়নাল আবেদিন কে পরপর তিনটি থাপ্পড় মারেন সিরাজুল হক। দেয়ালের সাথে জয়নাল আবেদিন কে চেপে ধরে ঘুসি মারতে উদ্যত হলে কর্মচারীরা তাকে বাধা দেন।

সিরাজুল হক কে এই বিষয়ে জানতে ফোন দিলে তিনি প্রথম অস্বীকার করলেও পরে সিসিটিভির ফুটেজ দেখে তাকে সনাক্ত করার কথা জানালে ঘটন্য সত্য বলে ফোন রেখে দেন। অন্যদিকে জয়নাল আবেদিন কে ফোন দিলে তিনি রেসপন্স করেন নি। ইউএনওর কাছে জানতে চাইলে তিনি বলেন, কলেজে অধ্যক্ষ পদের জন্য দুইজন শিক্ষকের মধ্যে ঝামেলা চলছে। জয়নাল আবেদিন কে অনুপস্থিতির জন্য অধ্যক্ষ পদ থেকে সাময়িক অব্যহতি দেয়া হলেও অন্য এক কমিটির থেকে অনুমোদন নিয়ে তিনি নিজেকে অধ্যক্ষ দাবী করছেন। তবে সিরাজুল হক কিসের ভিত্তিতে নিজেকে অধ্যক্ষ ঘোষণা করেছেন সে ব্যাপারে ইউএনও সঠিক তথ্য দিতে পারেন নি।

জুলাই অভ্যুত্থানের পর ছাত্র কতৃক শিক্ষকদের জোর করে পদত্যাগ করানোর ঘটনা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে একধরণের গভীর ক্ষত সৃষ্টি করেছে। শিক্ষকদের প্রতি সম্মান ছাত্রদের অনেক আগেই উঠে গিয়েছে। শিক্ষার্থীদের জোর করে প্রাইভেট পড়ানো, পছন্দের শিক্ষার্থী কে বেশি নম্বর দেয়া, নারী শিক্ষার্থীর সাথে শিক্ষকের অবৈধ সম্পর্ক, বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে দালালি করা সহ হেন অপকর্ম নাই যার সাথে শিক্ষকেরা জড়িত হওয়া বাকি আছে! একটি দেশের সরকার যখন দীর্ঘদিন ধরে জোর করে ক্ষমতায় থাকে তখন সে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পচন ধরা শুরু হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ২০১৪ সালের পর থেকে মনোজগত পরিবর্তন হতে শুরু করে। সেই পরিবর্তনের ফলাফল ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ক্রমেই দৃশ্যমান হতে শুরু করেছে। কাটাখালীর আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা অবশ্যই তাদের কলেজের দুইজন শিক্ষকের মারামারির ভিডিও ইতিমধ্যে দেখে ফেলেছে। এর ফলে তাদের মনের মধ্যে উক্ত শিক্ষকদের প্রতি আর যাই হউক কোন ভালো ধারণা তৈরি হবে না বরং শিক্ষকদের গায়ে হাত তোলা যায় এমন ভাবনা যদি শিক্ষার্থীর মনে এসে থাকে উহাকে বাতিল করিবার শক্তি কারো নাই।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:৩১
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

সার্ট-প্যান্ট পরা; এদেশের নিকৃষ্ঠ (ষ্ট) ও নির্লজ্জ যত নাগরিক

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে মে, ২০২৬ দুপুর ১২:১৩


(ক) আমি একজন মুসলিম। আমি ভাগ্যে বিশ্বাস করি, যা মহান আল্লাহ আমার জন্য নির্ধারন করে রেখেছেন। তবে মহান আল্লাহ এও বলেছেন; একমাত্র দোয়া-ই মানুষের ভাগ্য বদলে দিতে... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

×