somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতন : পশ্চিমাদের নিরব উল্লাস?

০৮ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সিরিয়া মুক্ত হলো, নাকি সিরিয়া পূর্ণ দখল হয়ে গেল? এই সিরিয়াতে যে সরকার ছিল সেটা ইরান ও রাশিয়াপন্থী সরকার। এই সিরিয়ার মাধ্যমেই হিজবুল্লাহ ও হামাসকে অস্ত্র সরবরাহ করতো রাশিয়া এবং ইরান এবং এই সিরিয়ার সরকারকে টিকিয়ে রেখেছিল হিজবুল্লাহ ও রাশিয়ান সেনাবাহিনী। এখন হিজবুল্লা ইসরাইলের সাথে যুদ্ধরত এবং অন্যদিকে রাশিয়া তাদের পর্যাপ্ত সেনা পাঠাতে পারছে না ইউক্রেন যুদ্ধের কারণে আর এই সুযোগে আমেরিকা-ইসরাইল-তুরস্ক এই বিদ্রোহীদের কাছে অস্ত্র পাঠিয়ে সিরিয়াকে দখল করলো, যাতে ইরান আর রাশিয়া হিজবুল্লার আর হামাসকে যাতে আর কোনো অস্ত্র পাঠাতে না পারে। সিরিয়ার পরাজয়ে হামাস আর হিজবুল্লাহ ধ্বংস হয়ে যাবে। এই জয়ের সবচেয়ে সুবিধা পাবে ইজরাইল।

অলরেডি সিরিয়ার গোলান হাইটে ইতিমধ্যেই ইসরাইল ঢুকে পড়েছে, অস্ত্রাগারে অভিযান চালাচ্ছে। লাস্ট ৫০ বছরের ইতিহাসে এই প্রথম সিরিয়ার বর্ডার ক্রস করেছে ইজরাইল।গ্রেটার ইজরাইল এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা। অথচ, দামেস্ক দখলের পরে, সেখানে সিরিয়ার এইচটিএস প্রধান বলেছে, ইজরাইলসহ তারা সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে । একইসাথে ইজরাইলকে আহবান করেছে তাদের পরিপূর্ণ সহায়তা করার জন্য। ভেরি স্ট্রেঞ্জ!

শুধু ইজরায়েলের একার লাভ না,বড় লাভ হলো ইউরোপের। রাশিয়ার তেল গ্যাস দিয়ে ইউরোপের জ্বালানি চলে, এখন কাতার থেকে সিরিয়া হয়ে পাইপলাইন ইউরোপ যাবে মানে রাশিয়ার একক নির্ভরতা শেষ হবে। যেটা এতদিন বাসার আল আসাদ অনুমতি দেয় নাই। রাশিয়া এতদিন এই কারণে বাসার আল আসাদকে প্রটেকশন দিয়ে রেখেছিল। এক আসাদের পতনে বহু গোল একসাথে হয়ে গেলো।

যা মধ্যপ্রাচ্যের জন্য অশনিসংকেত।

কোন রাস্ট্র দখলে সে দেশের শাষক যদি বাধা হয় তবে প্রথমে তাকে স্বৈরাচার, ফ‍্যসিস্ট আর মৌলবাদী দের ভাষায় জা’লিম হিসেবে প্রতিষ্ঠিত করা আমেরিকার ডেমোক্রেটিক পার্টি ও ইসরাইলের প্রথম ও প্রধান লক্ষ‍্য। এটাই মূলত তাদের “ম‍্যাটিকিউলাস ডিজাইন” যা বিভিন্ন মাধ‍্যমে পরিচালিত করে।


এটিই তাদের ডিপ স্টেট পলিটিক্স :)

সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৮
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

×