somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা যদি পুড়ি, তবে তোমরাও আমাদের সঙ্গে পুড়বে !

২৮ শে মার্চ, ২০২৫ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২২ বছর ধরে একচ্ছত্র ক্ষমতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল, বিরোধীদের দমন—এরদোয়ানের শাসনযন্ত্র এতদিন অপ্রতিরোধ্য মনে হতো। কিন্তু এবার রাজপথের তরুণরা সেই ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তুরস্ক এখন বিদ্রোহের দোরগোড়ায় দাঁড়িয়ে। ইস্তাম্বুলের জনপ্রিয় মেয়র একরেম ইমামোগলুকে দুর্নীতির মিথ্যা অভিযোগে গ্রেপ্তারের পরই পরিস্থিতি বদলে যায়। গ্রেপ্তারের রাত থেকেই শহর জুড়ে বিক্ষোভ শুরু হয়।পুলিশের নিষ্ঠুর দমন-পীড়ন আর জনসমাগম নিষিদ্ধের বিধিনিষেধ উপেক্ষা করে তরুণেরা রাস্তায় নেমেছে। পোস্টার হাতে তাদের ঘোষণা ফিচ্ছে : "আমরা যদি পুড়ি, তবে তোমরাও আমাদের সঙ্গে পুড়বে ! এই প্রতিবাদ শুধু ইমামোগলুর মুক্তির জন্য নয়; এটি এরদোয়ানের শাসনের বিরুদ্ধে এক বৃহত্তর গণ-অভ্যুত্থানের ইঙ্গিত দিচ্ছে।

এরদোয়ানের ভয় আর ইমামোগলুর উত্থান : ইমামোগলু কেবল একজন মেয়র নন, তিনি এরদোয়ানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থী হওয়ার ঘোষণার ঠিক আগেই তাকে গ্রেপ্তার করা হয়। সরকারের পরিকল্পনা ছিল তার ভাবমূর্তি নষ্ট করা। কিন্তু ফল হয়েছে উল্টো। তুরস্কজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে তরুণেরা নেতৃত্ব দিচ্ছে। বিরোধী দলও এবার তাদের শক্তিকে কাজে লাগানোর চেষ্টা করছে। ভোটের মাধ্যমে ইমামোগলুকে সরকার-বিরোধী প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করা হয়েছে। প্রায় দেড় কোটি মানুষ তার পক্ষে ভোট দিয়ে সরকারের বিরুদ্ধে গণরায় দিয়েছে।

তরুণদের শক্তি : রাজনীতির নতুন ভাষা : এই আন্দোলন শুধু তুরস্কের জন্য নয়, গোটা বিশ্বের জন্য এক শিক্ষা। গত দশকে আমরা দেখেছি, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে মধ্যপন্থী বিরোধী দলগুলো জনগণের ক্ষোভ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। তুরস্কে যা ঘটছে, তা প্রমাণ করছে— তরুণদের বিদ্রোহী শক্তি মৃতপ্রায় রাজনৈতিক কাঠামোতে নতুন প্রাণসঞ্চার করতে পারে। প্রচলিত বিরোধী দলগুলোর মৃত্যু ঘটেনি, তবে তারা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তরুণদের শক্তি এখন এই ধ্বংসস্তূপের চারপাশে জড়ো হচ্ছে, এটিকে ধ্বংস হওয়া জাহাজ থেকে জীবন্ত প্রবালপ্রাচীরে রূপান্তরিত করছে। বিরোধী দল বাধ্য হচ্ছে তাদের গতানুগতিক রাজনীতির ধরন বদলাতে। আর তরুণেরা শিখছে, কীভাবে শক্তিশালী রাজনৈতিক কাঠামোর মধ্যে ঢুকে বিপ্লব ঘটানো যায়।

এই বিদ্রোহ কি কেবল ক্ষণস্থায়ী ? নাকি এটি তুরস্কের ভবিষ্যৎ বদলে দেবে ? এ প্রশ্নের উত্তর সময় দেবে। তবে এটি স্পষ্ট—গণতন্ত্রকে কর্তৃত্ববাদের কবল থেকে বাঁচাতে শুধু প্রচলিত বিরোধী দল যথেষ্ট নয়। দরকার তরুণদের উপস্থিতি, তাদের বিপ্লবী চিন্তা, তাদের ক্ষোভ। তুরস্কের তরুণরা এখন ইতিহাসের মোড়ে দাঁড়িয়ে। যদি তারা সফল হয়, তবে শুধু তুরস্ক নয়, সারা বিশ্বের স্বৈরাচারবিরোধী আন্দোলনের জন্য এটি হবে এক নতুন আশার আলো।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০২৫ বিকাল ৫:০৬
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫২



আমি কবিতা লিখতে পারি না।
আসলে আমি কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। আমার লেখা মানেই এলোমেলো এবং অগোছালো বিশ্রী রকম। মাঝে মাঝে লোভ হয়, কবিতা... ...বাকিটুকু পড়ুন

ফেরেশতা; মহান আল্লাহর মহিমান্বিত ও বিস্ময়কর এক সৃষ্টি

লিখেছেন নতুন নকিব, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫

ফেরেশতা; মহান আল্লাহর মহিমান্বিত ও বিস্ময়কর এক সৃষ্টি

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

ফেরেশতা বা মালাইকা হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার অসাধারণ ও বিশেষ এক সৃষ্টি। তাঁরা নূরের তৈরি, অদৃশ্য, শক্তিশালী... ...বাকিটুকু পড়ুন

২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার অফার পেয়েছিলাম, কিন্তু সায় দেইনি

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫



অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‍আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদের আসলে ডিপ স্টেট বলা হয়,... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।

সূরাঃ ২... ...বাকিটুকু পড়ুন

×