somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Fun Post : পহেলা বৈশাখে পান্তা-ইলিশ না খেয়ে মরিচ ও ভর্তা খান ...... !

০৮ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এমন মন্তব্য করেছেন বাংলার কাল মার্ক্স ফরহাদ মজহার সাহেবের স্ত্রী মৎস উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বরাবরই ইলিশ মাছের প্রতি বেশি যত্নবান। সাধারণ মানুষ যাতে বড়ো ইলিশ মাছ খেতে পারে তার জন্য তিনি জাটকা ইলিশ খেতে নিষেধ করেছেন। এর আগেও তিনি ভারতে ইলিশ মাছ পাঠাবেন না বলে জানিয়েছিলেন। দেশের মানুষের প্রতি উনার টান আছে। গত ৭ই এপ্রিল থেকে ১৪ই এপ্রিল পর্যন্ত ইলিশ মাছ ধরা বন্ধ রাখতে বলেছে সরকার। অন্যদিকে পহেলা বৈশাখ আসন্ন প্রায়। সব মিলিয়ে ফরিদা আক্তার এমন বক্তব্য দিয়েছেন। পান্তা-ইলিশ কোনো বাঙালির সংস্কৃতি ছিলো না। ঢাকায় এর প্রচলন শুরু হয় ১৯৯০ সালে। সাধারণত চৈত্র সংক্রানির দিনে মুড়ি-মুড়কি, বাতাসা, নাড়ু এসব ছিলো বাঙালির প্রধান খাদ্য। সময়ের বিবর্তনে আজ তা অনেকটাই হারিয়ে গেছে।

ইলিশ বাঙালির খুব প্রিয় একটি মাছ। শ্রমিক অধ্যুষিত এলাকায় ছেলেবেলা কাটানোর ফলে দরিদ্র শ্রেণীর ইলিশ মাছ কিনে খাওয়ার যে আকাঙ্খা আছে তা বুঝতে পেরেছিলাম। শ্রমিক পরিবারে জাটকা ইলিশ কেনা হলে সে কি আনন্দ ! সেদিন বাচ্চারা ভাত একটু বেশি খেত। তাদের জিজ্ঞাসা করলে খুব গর্ব করে বলতো ইলিশ মাছ দিয়ে ভাত খাইসি। ইলিশ মাছের প্রতি বাঙালির এই অকৃত্রিম টান কখনো যাবে না। যারা এখন টিনেজ সময় পার করছে এরা মাংস জাতীয় খাবার বেশি পছন্দ করে। বাসায় মাছ রান্না হলে তাদের ভাত গলা দিয়ে নামতে কষ্ট হয়।

ইলিশ মাছের অত্যধিক দাম হওয়ায় অনেক বাচ্চারা ইলিশ মাছ কি বস্তু তা চিনে না। একবার টিভিতে মাদরাসা পড়ুয়া এক বাচ্চাকে জাতীয় মাছের নাম জিজ্ঞাসা করা হলে সে উত্তর দিয়েছিলো পাঙাশ আমাদের জাতীয় মাছ । বাচ্চাটা কি ভুল উত্তর দিয়েছে ? যে মাছ খেতে তুলনামুলক ভাবে সহজলভ্য সেটাই তো জাতীয় মাছ হওয়া উচিত। এত দামী একটি মাছকে ইলিশ মাছ ঘোষণা করা উচিত হয় নি !

মৎস উপদেষ্টার বক্তব্য নিয়ে অনেকে হাসি ঠাট্টা করছে। পূর্বে কোনো উৎসব চলার সময়, দাম বাড়লে বিকল্প পণ্য ব্যবহারের জন্য যারা পরামর্শ দিতেন তাদের সাথে উনার বক্তব্যের মিল পাওয়া যায়। বিগত বছরগুলোতে আমরা এধরণের যেসব বক্তব্য শুনেছিলাম :

১- ভাতের বদলে আলু খান।
২- ভাত কম খান। সাথে আলু বেশি খান।
৩- বেগুনিতে বেগুনের পরিবর্তে কুমড়ো ব্যবহার করুন।
৪- গোরুর মাংসের বদলে কাঠালের বার্গার খান।
৫- পেয়াজ ছাড়া রান্না করুন।
৬- সারা বছর সিদ্ধ ডিম সংরক্ষণ করুন।
৭- রমজানে খেজুরের বদলে বড়ই খান।

কোনো ডায়ালগ কি বাদ গেল ? পাঠক চাইলে কমেন্টে জানাতে পারেন কারা কারা উল্লেখিত মন্তব্য করে জনসাধারণ কে বিনোদন দিতেন। :)
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:১৭
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫২



আমি কবিতা লিখতে পারি না।
আসলে আমি কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। আমার লেখা মানেই এলোমেলো এবং অগোছালো বিশ্রী রকম। মাঝে মাঝে লোভ হয়, কবিতা... ...বাকিটুকু পড়ুন

ফেরেশতা; মহান আল্লাহর মহিমান্বিত ও বিস্ময়কর এক সৃষ্টি

লিখেছেন নতুন নকিব, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫

ফেরেশতা; মহান আল্লাহর মহিমান্বিত ও বিস্ময়কর এক সৃষ্টি

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

ফেরেশতা বা মালাইকা হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার অসাধারণ ও বিশেষ এক সৃষ্টি। তাঁরা নূরের তৈরি, অদৃশ্য, শক্তিশালী... ...বাকিটুকু পড়ুন

“মনে রাখিস”: খুন হওয়া পরিবারগুলির মুখে কয়েক লক্ষ টাকা গুঁজে দেওয়ার জন্য রাষ্ট্র নয়

লিখেছেন শরৎ চৌধুরী, ২৬ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৪৮

এ বছর আমি ঈদ করার চেষ্টা করেছি অনেক। ফিলিস্তিনের মুখগুলি এখন আর আগের মতো বিরক্ত করে না। অ্যালগরিদম সরিয়ে রাখে; ইরানের মুখগুলি মিডিয়ার রাজনীতিতে সামনে আসে কম। তবে ঈদের শুরুতেই... ...বাকিটুকু পড়ুন

২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার অফার পেয়েছিলাম, কিন্তু সায় দেইনি

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫



অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‍আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদের আসলে ডিপ স্টেট বলা হয়,... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।

সূরাঃ ২... ...বাকিটুকু পড়ুন

×