somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা !

৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ বিমান বাহিনীর বার্ষিক মহড়ায় এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এমন বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন করছেন বাংলাদেশ কি তবে মিয়ানমারের সাথে যুদ্ধ করতে চায় ? মানবিক করিডোর দেয়া নিয়ে দেধের মধ্যে চলছে নানা রকম হিসাব নিকাশ। রাজনৈতিক দলগুলো হালকার উপর ঝাপসা প্রতিবাদ করছে। ইন্টেরিম সরকারের পররাষ্ট্র উপদেষ্টা একরকম বলছেন তো প্রধান উপদেষ্টার প্রেস সচিব অন্যরকম কথা বলছেন।

রাখাইন রাজ্যে সহায়তার জন্য মানবিক করিডোর দিলে মিয়ানমারের জান্তা সরকারের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হতে পারে অনেকে আশংকা করছে। মিয়ানমারের জান্তা সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে প্রতিবাদ জানানো হয়েছে। জাতিসংঘ বলছে দুই দেশের সমঝোতা ছাড়া এমন মানবিক করিডোরের সুযোগ খুবই সীমিত। অধিকাংশ এনালিস্ট দের মত হচ্ছে জান্তা সরকার যদি মানবিক করিডোরে বিমান হামলা করে তবে বাংলাদেশের যুদ্ধে জড়ানো ছাড়া অন্য কোনো বিকল্প থাকবে না। তাই সব দিক বিবেচনা করে কাজ করতে হবে।

বাংলাদেশের স্বশস্ত্র বাহিনীর মধ্যে বিমান বাহিনী সবচেয়ে দূর্বল। পুরো বিশ্বের সিচুয়েশন খুবই নাজুক। প্রতিটি দেশের প্রধানরা চান তাদের স্বশস্ত্র বাহিনী যে কোন প্রতিকূল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুক। আমাদের প্রধান উপদেষ্টা এমনটাই বুঝাতে চেয়েছেন। স্বশস্ত্র বাহিনীর প্রধান কাজ হচ্ছে যুদ্ধ করা। আবার ভারত-পাকিস্তান যুদ্ধের দামামা বাজছে। আমাদের আশেপাশে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এমতাবস্তায় নিজ দেশের বাহিনীকে মোটিভেট করতেই এমন শক্ত কথা বলেছেন প্রধান উপদেষ্টা !

বাংলাদেশের জনগণ ব্যস্ত ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে। হয়তো সে দিক মনোযোগ সরাতে প্রধান উপদেষ্টা এমন কথা বলে থাকতে পারেন । সকাল বিকাল ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে কত গুজব আমরা শুনতে পাই, দেখতে পাই ! অথচ নিজ দেশের হালচাল নিয়ে তেমন কারো মাথাব্যথা নাই। আলুর দাম কম পাওয়াতে কৃষকের আত্নহত্যা, পুজিবাজার থেকে ১৭ হাজার কোটি টাকা এক মাসে উধাও, আইএমএফের কিস্তি আটকে যাওয়ার সম্ভাবনা, দেশে নতুন করে ৩০ লাখ দারিদ্র্যতার কবলে পড়তে পারে বলে আশঙ্কা ও বিনিয়োগ আশঙ্কাজনক ভাবে কমে যাচ্ছে কিন্তু এসব নিয়ে আলোচনা হচ্ছে না।।

সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:০৬
২৯টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধূসর ওয়ালেট

লিখেছেন মোহাম্মদ সজল রহমান, ১২ ই জুন, ২০২৬ রাত ১০:৪৭

একটা ধূসর রংয়ের ওয়ালেট
সবুজাভ ভ্যানিটি ব্যাগ থেকে বের হলো নীরবে
তার শান্ত হাতের উপর চেপে ধরতেই প্রশ্ন -
এটা আমার জন্য ?
ঘাড় নেড়ে সম্মতি দেখেই চঞ্চলতা ছুঁয়ে গেলো... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×