somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ড. ইউনূস যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন: সেভেন সিস্টার্স দখল করতে বলেননি !

০২ রা মে, ২০২৫ রাত ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পাকিস্তান-ভারতের এক্স মিলিটারি কর্মকর্তারা জোশে অনেক কথাই বলে থাকেন তাদের জনগণকে আলী বুঝ দেয়ার জন্য। ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানে হামলার বিষয়ে ভারতের সেনাবাহিনীর সিদ্ধান্তকে চূড়ান্ত বলে জানিয়েছেন। পাকিস্তানের পক্ষ থেকেও আগ বাড়িয়ে ভারতের সাথে যুদ্ধ করার আগ্রহ দেখা যাচ্ছে না। পাকিস্তান নিরপেক্ষ তদন্তের আহবান জানিয়েছে যা প্রশংসার দাবিদার। সব কিছু যখন আস্তে আস্তে শান্ত হতে শুরু করেছে তখন বাংলাদেশের এক্স বিডিআর মহাপরিচালকের ফেইসবুকে বেফাঁস মন্তব্যের জেরে নেট দুনিয়া তোলপাড়। তাঁর নাম জেনারেল ফজলুর রহমান। তিনি বর্তমানে বিডিআর হত্যা তদন্ত কমিশনের প্রধান। ফজলুর রহমান ব্যক্তিগত ফেইসবুক একাউন্টে ভারতের সেভেন সিস্টার্স দখলের জন্য বাংলাদেশের মিলিটারিকে চীনের সহায়তা নিতে পরামর্শ দিয়েছেন। এক্স মিলিটারি জেনারেল খুব সম্ভবত ড. ইউনূসের যুদ্ধের প্রস্তুতি নেয়ার বক্তব্য সঠিক ভাবে বুঝতে পারেন নাই। কিন্তু কে এই ফজলুর রহমান ?

জেনারেল ফজলুর রহমান এক্স বিডিআর মহাপরিচালক ছিলেন। সে সময় তার অনেক বীরত্বের কথা আজো মানুষের মধ্যে আশা জাগায়। বিগত ১৫/১৬ বছর ধরে ভারতের এক প্রকার করদ রাজ্যে পরিণত হচ্ছিল বাংলাদেশ। বাংলাদেশের জুতা সেলাই থেকে চন্ডীপাঠ কে করবে, কখন করবে সব প্রেস্ক্রিপশন আসতো দিল্লী থেকে। তখন বাংলাদেশের মানুষ ফিরে যেত অতীতে যখন সীমান্তে বাংলাদেশ ভারত/ মায়ানমার কে চোখে চোখ রেখে জবাব দিতো। জেনারেল ফজলুর রহমান যখন দায়িত্বে ছিলেন তখন মিয়ানমারের সাথে নাফ যুদ্ধে বাংলাদেশ জয়ী হয়েছিলো। ভারতের থেকে পাদুয়া অংশ বাংলাদেশ ফেরত আনে। ভারতের কুড়িগ্রামে রোমারি ক্যাম্পে ভারত-বাংলাদেশ সংঘর্ষ হয় যেখানে ভারতের গজব বেইজ্জতি হয়।

জেনারেল ফজলুর রহমান বর্তমানে বিডিআর হত্যা তদন্ত কমিশনের প্রধান। বাংলাদেশের বিডিআর হত্যার পিছনে ভারতের যোগসাজশ নিয়ে যেমন সাধারণ মানুষের মধ্যে কানাঘুষা আছে ঠিক তেমনই যারা মারা গিয়েছেন তাদের আত্নীয় স্বজন বিভিন্ন সাক্ষাৎকারে দাবী করেছে তারা হিন্দি ভাষায় কথা বলছেন এমন লোকের আওয়াজ পেয়েছেন। পিলখানা হত্যায় বাংলাদেশের ৫৭ জন অফিসার একসাথে মারা যায় যা খুবই বিরল ঘটনা। সেনাবাহিনীর মনোবল ভেঙে দেয়ার জন্য এই হত্যাকান্ড চালানো হয়েছে বলে অভিযোগ আছে। ইন্টেরিম সরকার সেজন্য তদন্ত কমিশন গঠন করেছে যার প্রধান হিসাবে আছেন ফজলুর রহমান। বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষ মনে করে সঠিক ভাবে তদন্ত করলে তৃতীয় কোন পক্ষের( ভারত) নাম বের হয়ে আসতে পারে। এমতাবস্তায় তদন্ত কমিশনের প্রধান যদি এমন ফাউল আলাপ করেন সেটা উদ্বেগজনক।

জেনারেল ফজলুর রহমান একজন এক্স মিলিটারি হয়ে কিভাবে এসব ভাবতে পারেন তা বোধগম্য নয়। ভারত যদি পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু করে তাহলে এ পাড়ের সীমান্ত অরিক্ষিত থাকবে কেন এমন ভাবছেন একজন মিলিটারি ? তাঁর কি বুদ্ধি লোপ পেয়েছে না আবেগে গা ভাসাতে চাইছেন ? এক্স মহাপরিচালকের এমন মন্তব্য একটা গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত থাকা অবস্থায় খুবই দুঃখজনক। পুরো তদন্ত প্রক্রিয়া বায়াসড হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তদন্ত কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠার সুযোগ সৃষ্টি হয়েছে।

প্রধান উপদেষ্টার যুদ্ধের প্রস্তুতি নেয়ার বক্তব্য যারা মিস ইন্টারপ্রিটেশান করছে তাদের জন্য এক বালতি সমবেদনা। ড. ইউনূস শান্তিতে নোবেল পেয়েছেন তিনি শান্তির দূত এবং যুদ্ধ বিরোধী। এক্স বিডিআরের বক্তব্য নিয়ে সরকারের পক্ষ থেকে বার্তা দেয়া হয়েছে। ফজলুর রহমানের বক্তব্য একান্তই তার ব্যক্তিগত এবং সরকার এসব বক্তব্য সমর্থন করে না। কিন্তু শুধু ব্যাখ্যা দেয়া যথেষ্ট নয়। যদি একটা ক্রেডিবিলিটি তৈরি করতে চায় বিডিআর হত্যার তদন্ত কমিশন তবে ফজলুর রহমান কে অব্যহতি দেয়ার বিকল্প নেই। জেনে রাখা ভালো, অন্য কোনো দেশের সার্বভৌমত্ব আছে এমন কোনো অংশ যদি কেউ দখল করতে হুমকি দেয় উহা যুদ্ধ ঘোষণা করার শামিল। কিন্তু আমাদের এক্স মিলিটারি অফিসার প্রাচীন শিক্ষা ভুলে গিয়েছেন বলে মনে হচ্ছে। উহার সঠিক মানসিক ট্রিটমেন্ট প্রয়োজন !

সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০২৫ রাত ৮:৩৮
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৩



আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

প্রেম বয়সের বাধা মানে না!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৮

প্রেমের ক্ষেত্রে বয়স যে কেবলই একটি সংখ্যা, তা প্রমাণ করেছেন বিশ্বের অনেক নামী দম্পতি। পুরুষরা তাদের চেয়ে কম বয়সী নারীদের বিয়ে করবেন - এমন সামাজিক প্রথা ভেঙে অনেক প্রভাবশালী নারী... ...বাকিটুকু পড়ুন

মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯



লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..

২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

×