somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্রদের কারা মাইনাস করতে চায় ?

০৮ ই মে, ২০২৫ রাত ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ তথ্য উপদেষ্টা মাহফুজ আলম 'কৈফিয়ত কিংবা বাস্তবতা' শিরোনামে ফেইসবুক পোস্ট দিয়েছেন। সেখানে তিনি অভিযোগ করেছেন, ইন্টেরিম সরকারের ভরকেন্দ্র অনেকগুলো। তাই ইচ্ছা করলেই ছাত্র-জনতার সকল দাবী পূরণ করা সম্ভব হচ্ছে না। তিনি আরো বলেছেন, উপদেষ্টা পরিষদে ছাত্রপ্রতিনিধি মাত্র দুইজন। এই দুইজনের পক্ষে বাকি অন্যান্য উপদেষ্টাদের সাথে বাহাসে যাওয়া খুবই কঠিন হয়ে পড়েছে। তবুও মাহফুজ ও আসিফ তাদের সর্বোচ্চ দিয়ে সবদিক ব্যালেন্স রেখে কাজ করার চেষ্টা করছে। মাহফুজ অভিযোগ করেছেন, পুরাতন এস্টাবলিশমেন্ট এখনো বাংলাদেশে সক্রিয় ও তারা ছাত্রদের মাইনাস করতে চায়। ছাত্ররা বিভিন্ন দল, উপদলে বিভক্ত হয়ে পড়ায় মাহফুজ আলম হতাশ। নতুন রাজনৈতিক দলের তরুণ নেতারা বিভিন্ন করাপশন ও বিতর্কিত কাজ করায় তাদের জনসমর্থন কমে গেছে। সকলের উদ্দেশ্যে তিনি ঐক্য ধরে রাখার আহবান জানান।

মাহফুজ আলম ক্ষমতার ভরকেন্দ্র নিয়ে যা লিখেছেন তা পুরোপুরি সত্য। ইন্টেরিম সরকারে অন্তত তিনপক্ষ জড়িত আছে। এনসিপি-জামায়াত, বিএনপি ও ড. ইউনূসের পক্ষ। তার মধ্যে শেষ পক্ষের প্রভাব অন্য দুই পক্ষের তুলনায় বেশি । এজন্যই মূলত আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না। শেষ পক্ষ অন্যান্য পক্ষের মধ্যে লিয়াজো হিসাবেও কাজ করে। মাহফুজ আলম এনসিপির আহবায়ক নাহিদের উপর বিরক্ত। তা না হলে সে কখনোই উপদেষ্টা পরিষদে ছাত্রদের প্রভাব কমে যাচ্ছে এমন কথা বলতো না। জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নেতাদের মধ্যে নাহিদ ইসলাম সবার চেয়ে পাওয়ারফুল ! বাকিদের ইম্পেক্ট উপদেষ্টা পরিষদে ততোটা নেই। নাহিদ চলে যাওয়ার পর বাকি দুইজন ছাত্র উপদেষ্টা বিভিন্ন ইস্যু নিয়ে প্রচুর চাপ ফেইস করছে তা মাহফুজ আলমের লেখা থেকে আমরা বুঝতে পারি।

মাহফুজ আলম বলছেন ডেডিকেটেড ছাত্র নেতারা বিভিন্ন অনিয়মে জড়িত হয়ে পড়ছেন। এক্ষেত্রে তিনি উপদেষ্টা পরিষদের ছাত্রনেতা নাকি বাইরের ছাত্রনেতাদের বুঝিয়েছেন তা প্রশ্নের দাবী রাখে। মাত্র দুই/তিনজন ছাত্র উপদেষ্টা ক্ষমতায় আছে কিন্তু তাদের ইনফ্লুয়েন্স খাটিয়ে প্রশাসনের সর্বজায়গায় যেভাবে ছাত্ররা ছড়িয়ে পড়েছে বাংলাদেশে এমন ঘটনা অতীতেও আমরা প্রত্যক্ষ করেছি। যদি অন্তত ৫০ ভাগ ছাত্রদের থেকে উপদেষ্টা হতো তাহলে আরো বড়ো ধরণের দূর্ঘটনা গঠতে পারতো । কারণ ক্ষমতা ও লোভ পরিত্যাগ করা খুবই কঠিন কাজ।

মাহফুজ আলম দাবী করেছেন পুরাতন এসটাব্লিশমেন্ট আবার সেই দুই দলের রাজনৈতিক বৃত্তে ফিরে যাওয়ার পায়তারা করছে। আমলা-সেনাবাহিনী কম্প্রমাইজ্ড ! তারা চায় ছাত্রদের মাইনাস করতে । এই টাইপ কথাবার্তায় কিছু সমস্যা আছে। ক্ষমতায় থাকার জন্য ইন্টেরিম সরকার আমলাদের বেশি ঘাটাঘাটি করছে না। অনেক ক্ষেত্রে আওয়ামী লীগ আমলের সচিবদের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে সরকার।মাহফুজ আলম কি এসবের কিছুই জানেন না ? নাকি জেনেও না জানার ভাণ করছেন ! সেনাবাহিনী ফুল প্রটেকশন দিয়ে ছাত্রনেতাদের জীবন রক্ষার কাজে সর্বদা জাগ্রত। তবুও আমাদের মাহফুজ আলমের চোখে সেনাবাহিনী-আমলারা কম্প্রমাইজ্ড !

ছাত্রদের কি পুরাতন এস্টাবলিশমেন্ট মাইনাস করতে চায় নাকি অন্য কোনো শক্তির ফাঁদে ইতিমধ্যে পা দিয়েছে তারা ? ছাত্রদের রাজনৈতিক দল যারা সাপোর্ট করছে তারা চায় নির্বাচন পিছিয়ে যাক। তাদের মনে আশা এতে বিএনপির প্রতি মানুষের আস্থা কমবে এবং ছাত্রদের রাজনৈতিক দলের উপর মানুষের বিশ্বাস বাড়বে। এই থিওরীর সমস্যা হচ্ছে ছাত্রদের ব্যবহার করে প্রশাসন ও ব্যবসায়ীদের কাবু করিয়েছে ইন্টেরিম সরকার। এই দুই খাটাশ পক্ষের সংস্পর্শে এসে বেকার ছাত্ররা লোভে পড়ে গেছে। আবার নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে পুরাতন রাজনৈতিক দলগুলোর মতো প্রভাব খাটিয়ে তারা ব্যবসা বাণিজ্য বাগিয়ে নিচ্ছে। যত সময় গড়াবে ছাত্রদের বিরুদ্ধে অভিযোগের পাল্লা ভারী হতে থাকবে। অর্থাৎ স্বৈরাচারের দোসর দের পদ থেকে নামাতে গিয়ে নিজেদের চারিত্রিক সততা হারিয়ে ফেলছে ছাত্ররা যা উদ্বেগজনক।

একটা বিষয় মাথায় রাখতে হবে বিগত ৫৪ বছর রাজনীতি করে সৎ মানুষের দল হিসাবে দাবী করা জামায়াত এখনো ৫/৭ পারসেন্টের বেশি ভোট পায় নি। আর ছাত্রদের রাজনৈতিক দল একেবারে নতুন হিসাবে ডাক দিয়াছে নয়া রাজনৈতিক বন্দোবস্তের ! এখন তারাই যদি অনিয়মের সাথে জড়িত হয়ে পড়ে এর নেতিবাচক প্রভাব পড়বে এনসিপির উপর। এমটাও হতে পারে এভাবে তাদের বদনামের ভাগীদার করে সমাজের চোখে তাদের গুরুত্বহীন করে তোলার কাজ শুরু করা হয়েছে। দিন যত যাবে ছাত্রদের জনপ্রিয়তা ধরে রাখাই কঠিন হয়ে পড়বে ।

এবার আসি ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপির রাজনৈতিক দর্শন নিয়ে। তারা আসলে কাকে ফলো করছে ? তারা কি ডানপন্থী না বামপন্থী মতাদর্শের ? যদি তারা ইসলামিক দলগুলোর মতো বাংলাদেশে রাজনীতি করতে চায় তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। কারণ বাজারে এত এত ইসলামিক ভাবধারার দল নতুন দলে কেন মানুষ যোগ দিবে ? বাংলাদেশে রাজনীতি করতে হলে মধ্যপন্থার বিকল্প নেই। তাহলে মোটামুটি সবার কাছেই কিছুটা গ্রহণযোগ্যতা পাবে।

গনতান্ত্রিক শাসনব্যবস্থায় অনেক দল রাজনীতি করলেও ছোট ছোট আঞ্চলিক দল বাদে বড়ো দল থাকে দুই/তিনটি ! এনসিপি যদি সেই দুই/তিনটি দলের মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করতে চায় তবে অনেক উঁচু পর্যায়ের ব্রেইনকে তাদের দলে আনতে হবে। শুধুমাত্র শহরকেন্দ্রিক রাজনীতি না করে গ্রামবাংলার পথে-প্রান্তরে তাদের ছড়িয়ে পড়তে হবে। তাদের রাজনৈতিক এজেন্ডা ও মতাদর্শ মানুষের কাছে বোধগম্য হতে হবে। তাহলে নতুন-পুরাতন কোনো এস্টাবলিশমেন্টের পক্ষে তাদের মাইনাস করা সম্ভব হবে না।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০২৫ রাত ১১:৩৪
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রোফাইল ফ্রেমের আগে: ২০০৬ সালের স্বাধীনতা দিবসের ব্লগগুলি

লিখেছেন শরৎ চৌধুরী, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১:২২

বিশ বছর আগে, ২০০৬ সালের স্বাধীনতা দিবসে সামহ্যয়ার ইন ব্লগে কী লেখা হচ্ছিল—এই প্রশ্নটি কেবল নস্টালজিয়ার নয়, বরং বাংলাদেশের ডিজিটাল জনপরিসরের এক প্রাথমিক মুহূর্তে ফিরে যাওয়ার প্রশ্ন।



আজ যখন আমরা... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।

সূরাঃ ২... ...বাকিটুকু পড়ুন

নিনাশ গ্রহাণুপুঞ্জের অধিবাসী - সাইন্স ফিকশন

লিখেছেন আরাফাত৫২৯, ২৭ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১০




১/
বিজ্ঞান একাডেমির প্রধাণ মহামতি গ্রাহাম উনার অফিসের বিশাল জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। সময়টা প্রায় শেষ বিকেল। সন্ধ্যার রক্তিম আভা দূর আকাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুরো আকাশটাতে... ...বাকিটুকু পড়ুন

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×