somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিষিদ্ধ নয়, শুধু নড়াচড়া বন্ধ: আওয়ামী লীগ, ‘কার্যক্রম’ ও বিরোধীদের বিভ্রান্তির রাজনীতি

১১ ই মে, ২০২৫ রাত ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


“আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে”—এই লাইনটি ফেসবুকে ঝড় তুলেছে, চায়ের কাপে তুফান এনেছে, এবং কিছু বিরোধী রাজনীতিকের মুখে সাময়িক হাসি ফিরিয়ে দিয়েছে। কিন্তু একটু থামুন ! খেয়াল করুন: বলা হয়েছে, *আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালীন আওয়ামী লীগের ‘কার্যক্রম’ নিষিদ্ধ থাকবে। এটা দলের উপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা নয়, বরং একটা আইন সাংগঠনিক ‘সাসপেনশন’। ঠিক যেন কেউ সাসপেন্ডেড হলেও অফিসের নাম তালিকায় থাকে।

প্রথমেই বলতে হয়, রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা একটা বড় সাংবিধানিক পদক্ষেপ। সেটা করতে হলে নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট, এমনকি রাষ্ট্রপতির ঘোষণাও জড়িত থাকতে পারে। তাই সে পথে না গিয়ে বলা হচ্ছে—“আপনারা দল হিসেবে থাকেন, কিন্তু কোনো কর্মসূচি চালাতে পারবেন না। এটা ঠিক যেন আপনি স্কুলে ভর্তি আছেন, কিন্তু ক্লাসে যেতে পারবেন না। বিয়ে করেছেন, কিন্তু সংসার করতে পারবেন না। ফেসবুক একাউন্ট আছে, কিন্তু লগইন নিষিদ্ধ।

রাজনৈতিক কার্যক্রম বলতে কি বোঝায় ? অনেকেই ভাবছেন, “কার্যক্রম মানে শুধু মিছিল-মিটিং।” না, রাজনৈতিক কার্যক্রমের ব্যাকরণে অন্তর্ভুক্ত :

* নির্বাচনে অংশগ্রহণ
* মনোনয়ন দেওয়া
* প্রচার চালানো
* জনসংযোগ
* দলীয় সিদ্ধান্ত গ্রহণ
* কেন্দ্রীয় কমিটির বৈঠক
অর্থাৎ, নির্বাচনে অংশগ্রহণ নিজেই এক বিশুদ্ধ রাজনৈতিক কার্যক্রম ।

ইন্টেরিম সরকার উপরের কার্যক্রম কে আমলে নিয়ে প্রজ্ঞাপন জারী করে কিনা সেটা এখন দেখার বিষয় । সরকার সাপ মারতে চাইছে লাঠির ক্ষতি না করে। একদিকে আন্তর্জাতিক পরাশক্তিদের বলবে, আমরা আওয়ামী লীগ কে নিষিদ্ধ করি নাই। তারা যদি নির্বাচনে আসতে চায় তবে আসুক। ইন্টেরিম ভালো করেই জানে, এই সরকারের অধীনে আওয়ামী লীগ কোনোভাবে নির্বাচনে যাবে না। তারা নির্বাচন করার মতো অবশ্য মাজায় জোর নাই। অন্যদিকে দেশে যারা আওয়ামী লীগ কে নিষিদ্ধ করতে চায় তাদের আপাতত ঠান্ডা করা গেল। পুলিশ এখন ভ্যালিড প্রক্রিয়ায় আওয়ামী লীগের মিছিলে বাধা দিতে পারবে।

সবচেয়ে আশ্চর্যের জায়গা হলো, কিছু বিরোধী নেতা ও সমর্থক উচ্ছ্বসিত হচ্ছেন, ভেবে নিচ্ছেন যেন আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।এটা ঠিক যেন কেউ হাসপাতালে দেখতে গিয়ে সিসিইউতে দেখে আনন্দে বলে—"ও তো মরেই গেছে !"আসলে যা হয়েছে তা হলো, আওয়ামী লীগকে মাঠ থেকে সাময়িকভাবে সরিয়ে দিয়ে খেলাটা একপাক্ষিক করা হয়েছে।

বাংলাদেশের রাজনীতিতে এখন যা চলছে তা এক ধরনের “সেমি-সাসপেনশন থিয়েটার” । দল নিষিদ্ধ না, কার্যক্রম নিষিদ্ধ। ভোট বৈধ, প্রচার নয়। এমন একটা অর্ধ-বিচারিক, অর্ধ-রাজনৈতিক ব্যাবস্থা দাঁড়িয়ে আছে, যার লক্ষ্য মূলত নিয়ন্ত্রণ , আর মোড়ক—“ন্যায়বিচার”।

এই অবস্থায় যারা ভেবে নিচ্ছেন, সব শেষ—তারা ভুল করছেন। আর যারা ভাবছেন, সব ঠিক চলছে—তাদের ভুল আরও ভয়ংকর। কারণ রাজনীতি যখন ধোঁয়াশায় চলে, তখন গণতন্ত্র হয় মঞ্চ নাটক, আর দলগুলো হয় দর্শকবিহীন অভিনেতা।

বি:দ্র: বাংলাদেশের বড়ো রাজনৈতিক দল বিএনপি যে প্রক্রিয়ায় আওয়ামী লীগ কে নিষিদ্ধ করতে চেয়েছে উপদেষ্টারা এখন সেই পথকেই সমাধান হিসাবে দেখছে। তবুও বিএনপি ভালা না, তারা আরো ভালা নিয়ে ঘর করতে চায় ! =p~


সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০২৫ সকাল ৯:১১
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রোফাইল ফ্রেমের আগে: ২০০৬ সালের স্বাধীনতা দিবসের ব্লগগুলি

লিখেছেন শরৎ চৌধুরী, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১:২২

বিশ বছর আগে, ২০০৬ সালের স্বাধীনতা দিবসে সামহ্যয়ার ইন ব্লগে কী লেখা হচ্ছিল—এই প্রশ্নটি কেবল নস্টালজিয়ার নয়, বরং বাংলাদেশের ডিজিটাল জনপরিসরের এক প্রাথমিক মুহূর্তে ফিরে যাওয়ার প্রশ্ন।



আজ যখন আমরা... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।

সূরাঃ ২... ...বাকিটুকু পড়ুন

নিনাশ গ্রহাণুপুঞ্জের অধিবাসী - সাইন্স ফিকশন

লিখেছেন আরাফাত৫২৯, ২৭ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১০




১/
বিজ্ঞান একাডেমির প্রধাণ মহামতি গ্রাহাম উনার অফিসের বিশাল জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। সময়টা প্রায় শেষ বিকেল। সন্ধ্যার রক্তিম আভা দূর আকাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুরো আকাশটাতে... ...বাকিটুকু পড়ুন

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×