somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুতবা বনাম চাপাতি: সত্যি কি বলেছিলেন ইমাম?

১২ ই জুলাই, ২০২৫ রাত ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চাঁদপুরের প্রফেসর পাড়া। বাইতুল আমিন মসজিদ। মিম্বারে দাঁড়িয়ে ৭৫ বছরের এক প্রবীণ আলেম, যিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী শিক্ষায় উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। সারা দেশের হাজার হাজার আলেম যার ছাত্র। কুরআন-হাদিসের খাঁটি ভাষ্যকার, নম্র স্বভাবের পরহেজগার মানুষ। তিনি ইমাম নুরুল আমিন মাদানী। কিন্তু সেই আলেমের খুতবা পছন্দ হয়নি এক ‘সত্যিকারের ঈমানদার’ যুবকের। অতএব, হাদিয়া বা সমালোচনা নয়, প্রশ্ন বা বিতর্ক নয় প্রত্যুত্তরে সে মসজিদে ঢুকে খুতবার মাঝখানে চাপাতি চালায়। যেন মিম্বারে দাড়িয়ে থাকা একজন আলেম নয়, বরং কোনো যুদ্ধক্ষেত্রে দাঁড়ানো ‘শত্রু’ যার ঈমান রক্ষার্থে হত্যা জরুরি!

ঘটনার পরে পুরো সমাজ যেন একসাথে নীরব। কেউ জিজ্ঞেস করল না, “একজন আলেমের উপর খুতবার সময় চাপাতি?” গণমাধ্যম চুপ, মানবাধিকার সংগঠন চুপ, নামধারী প্রগতিশীলরাও চুপ। কারণ হামলাকারীর পরিচয় ‘সঠিক দলে’ পড়ে। তিনি কোনো ‘বিতর্কিত চিন্তাবিদ’ বা ‘আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী’ নন—বরং ঘরোয়া, পরিচিত, ধর্মীয় আবেশে মোড়া এক তরুণ, যার হাতে ধারালো চাপাতি আর মুখে জাহান্নাম থেকে বাঁচানোর দায়!

এরপর শুরু হয় খুতবার ফরেনসিক।
“ইমাম সাহেব খুতবায় কী বলেছিলেন?”
“তিনি কি ভুল আকীদা প্রকাশ করেছিলেন?”
“কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছিল কি?”
এই প্রশ্নগুলো এখন এমনভাবে তোলা হচ্ছে যেন হামলার যৌক্তিকতা বিচার করতে গেলে খুতবার প্রতিটি শব্দ বিশ্লেষণ করতেই হবে।ভাবুন একবার যদি হামলাকারীর পরিচয় হতো ভিন্ন ঘরানার, কিংবা কোনো ধর্মনিরপেক্ষ সংগঠনের কেউ হত, তাহলে কি এমন চুপ থাকত সবাই ? না, তখনই হতো মানববন্ধন, তীব্র প্রতিবাদ, বিচার দাবি করে সোশ্যাল মিডিয়ায় ঝড়। কিন্তু এখন ? এখন হামলাকারী সেই দলে, যারা নিজেদের ‘আকীদার রক্ষাকর্তা’ ভাবে, তাই চাপাতি চালালেও তা হয়ে যায় ঈমানের বাহক।

এখন এমন একটা বাস্তবতা দাঁড়িয়েছে, যেখানে আলেমরা খুতবার আগে ভাবছেন আমার কথা কেউ ভুলভাবে নিলে চাপাতি আসবে না তো ?”মসজিদে ইলমের চর্চা করতে গিয়ে যদি রক্ত ঝরতে হয়, তাহলে তো মিম্বারও একদিন মরণফাঁদ হয়ে দাঁড়াবে। আজ একজন ইমামের খুতবায় কারো ‘ধর্মীয় অনুভূতি’ আহত হয়েছে, তাই তাকে কোপানো গেল। কাল আরেকজনের কণ্ঠস্বর পছন্দ হবে না, পরশু হয়তো কোনো ফতোয়া ! এই পথের শেষ কোথায়? চাপাতি দিয়ে ঈমান প্রমাণের এই সংস্কৃতি কি ইসলামের কোন জামানায় ছিল?

এমন একটি জাতি আমরা দাঁড় করিয়ে ফেলেছি, যারা একজন আলেমের রক্ত ঝরার পরও প্রথমে খোঁজে “উনি ঠিক কী বলেছিলেন?” কারণ তাদের কাছে আলেমের জীবন নয়, তাদের নিজেদের ব্যাখ্যাই বড়। আল্লাহ জানেন, এমন দিনে খুতবা নয়, চাপাতিই সবচেয়ে বড় যুক্তি হয়ে দাঁড়ায় ।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০২৫ সকাল ১০:০৭
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোরবানি: তাকওয়া না লৌকিকতা?— একটি ব্যক্তিগত অনুভুতি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে মে, ২০২৬ সকাল ১১:২৭

শুরুতেই একটি বিষয় স্পষ্ট করে নেওয়া ভালো, আমি কোনো ইসলামিক স্কলার নই। ধর্মতত্ত্ব বা শরিয়তের সূক্ষ্ম ব্যাখ্যা দেওয়ার মতো গভীর জ্ঞান বা পাণ্ডিত্য কোনোটিই আমার নেই। আমি এ সমাজের একজন... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৫ শে মে, ২০২৬ সকাল ১১:৩৬



সূরাঃ ২২ হাজ্জ, ৭৮ নং আয়াতের অনুবাদ
৭৮। আর জিহাদ কর আল্লাহর পথে যেভাবে জিহাদ করা উচিত। তিনি তোমাদেরকে (জিহাদের জন্য) মনোনীত করেছেন।তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোন কঠোরতা... ...বাকিটুকু পড়ুন

শুধু মাকেই মনে পড়ে

লিখেছেন আকিব হাসান জাভেদ, ২৫ শে মে, ২০২৬ দুপুর ১২:২০

মা মারা গেলো,
সেদিন থেকে আর কেউ খবর নেয়নি।
বাবা বিয়ে করলেন,
বাবাও আর খবর রাখলেন না।
আমার একটাই বোন,
সেও কোনোদিন খোঁজ নেয়নি।
রাস্তায় থেকেছি,
কেউ খবর রাখেনি।
না খেয়ে থেকেছি,
তবুও কেউ খোঁজ নেয়নি।
রাতে ঘুমানোর জায়গা ছিল... ...বাকিটুকু পড়ুন

এই ২০২৬ সালে এসেও দেশে জেলখানা রাখার আদৌ কোন প্রয়োজন আছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:২৯

দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রায় ৪ মাস হতে চলছে, এর আগে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদি শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন্য নোবেল বীজয়ী ড: ইউনুস শতভাগ জনসমর্থন নিয়ে সরকার... ...বাকিটুকু পড়ুন

রেমিটেন্স যোদ্ধাদের ৭.৫% ট্যাক্স কেটে নিবার সিদ্ধান্ত নেয়া হচ্ছে ।?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৬ শে মে, ২০২৬ রাত ৩:১২

রেমিটেন্স যোদ্ধাদের ৭.৫% ট্যাক্স কেটে নিবার সিদ্ধান্ত নেয়া হচ্ছে !?



এই তথ্যটি সঠিক হলে আগামী দিনে সরকার রেমিটেন্স হারাবে ।
যেখানে প্রনোদনা দিয়ে রেমিটেন্স আনা হতো, সেখানে এই অদ্ভূদ... ...বাকিটুকু পড়ুন

×