somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন যত মারণাস্ত্র ( MOAB, FOAB, জিরকন, সারিন গ্যাস এবং টমাহক) এদের কিছু তথ্য,,,, পর্ব - ০৩

১৫ ই মে, ২০১৭ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকল বোমাদের 'মা' এবং ' বাবা' সম্পর্কে ইতোমধ্যে অনেকেই অবগত হয়েছেন। এবার আসুন জেনে নিই নতুন রুশ ক্ষেপণাস্ত্র জিরকন সম্পর্কে,,,,

ব্রিটিশ নৌ বিশেষজ্ঞ পেট স্যান্ডম্যান বলেন,"জাহাজ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে শব্দের চেয়ে অতি দ্রুত গতির রুশ ক্ষেপণাস্ত্র জিরকন।"
'শব্দের চেয়ে দ্রুত গতি' সম্পন্ন লেখাটুকু পড়ে কি একটু অবাক হলেন! অবাক হওয়ার কিছু নেই। এটিই এখন সত্য।
ব্রিটিশ নৌবাহিনীর জন্য এখন সবচেয়ে বড় ভাবনার বিষয় রাশিয়ার তৈরী নতুন ক্ষেপণাস্ত্র 'জিরকন'।শব্দের চেয়ে প্রায় ৫-৬ গুণ গতিসম্পন্ন দ্রুত গতির এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত্রু পক্ষের যেকোন শক্তিশালী বিমানবাহী রণতরী ডুবিয়ে দেয়া সম্ভব। ক্রেমলিনের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানায়, ‘জিরকন’ নামের এ ক্রুজ ক্ষেপণাস্ত্র ঘণ্টায় ৩,৮০০ থেকে ৪,৬০০ মাইল বেগে ছুটতে পারে। জিরকন প্রতি আড়াই মিনিটে ১৫৫ মাইল পথ পাড়ি দিতে পারবে। এটি ৫০০ মাইলের ভেতরে থাকা যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে।স্নাইপার বুলেটের চেয়ে দ্বিগুণ গতিসম্পন্ন এ ক্ষেপণাস্ত্র একবার ছোড়া হলে আর থামানো সম্ভব হবে না।

ব্রিটিশ নৌবাহিনীর ৬২০ কোটি পাউন্ড মূল্যের বিমানবাহী রণতরী ‘এইচএমএস কুইন এলিজাবেথ’ এবং ‘এইচএমএস প্রিন্স অব ওয়েলসকে’ এক আঘাতেই ডুবিয়ে দিতে পারবে জিরকন। বর্তমানে ব্রিটিশ নৌবাহিনীর কাছে যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আছে তা দিয়ে সর্বোচ্চ ২ হাজার ৩০০ মাইল গতির ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা সম্ভব।জিরকনের বিরুদ্ধে এ ব্যবস্থা কোনো ভাবেই কাজ করবে না। ফলে নিজেদের বিমানবাহী রণতরী রক্ষা করতে হলে সেগুলোকে ৫০০ মাইল পাল্লার দূরে রাখতে হবে যুক্তরাজ্যকে।

বিশেষজ্ঞরা মনে করেন, এমন ১২ টি ক্ষেপণাস্ত্র দিয়ে বিশ্বের সর্বাধুনিক যুদ্ধ জাহাজ গুলোকে ধ্বংস করে দেয়া সম্ভব। ক্ষেপণাস্ত্রটি ভূমি, সমুদ্র ও সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য। এটি একুশ শতকে সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র। এ ক্ষেপণাস্ত্র শত্রুকে খুজে বের করে আঘাত হানতে সক্ষম।এবং একই সাথে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্রকেও এড়িয়ে যেতে সক্ষম। জিরকনের সর্বনিম্ন গতি হচ্ছে ঘন্টায় ২৩০০ মাইল।

২০১৭ সালের শুরুর দিকে জিরকনের পরীক্ষা চালায় রাশিয়া। পরমাণু শক্তিচালিত রুশ ক্রুজার 'পিওতর ভেলিকিতে' ২০১৮ সালে এটি স্থাপন করবে দেশটি। ২০২২ সালে রুশ নৌসেনাদের হাতে তুলে দেয়া হবে নতুন এ রুশ ক্ষেপণাস্ত্র।

সূত্র : Monthly Current Affairs & Internet.

পর্ব - ০১: MOAB
Link:http://www.somewhereinblog.net/blog/LMsajib/30194512

পর্ব - ০২: FOAB
Link:http://www.somewhereinblog.net/blog/LMsajib/30194672
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×