somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হযরত আলী কার্‌রামাল্লাহু ওয়াজহাহু রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক-২

১১ ই নভেম্বর, ২০১১ সকাল ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু-এর খিলাফত আমলে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণের পারস্পরিক যুদ্ধ:

উম্মুল মু’মিনীন হযরত আয়েশা ছিদ্দীক্বা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা, হযরত ত্বলহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং হযরত যুবায়ের রদ্বিয়াল্লাহু আনহু প্রমূখ ছাহাবা হযরত উছমান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু-এর হত্যার প্রতিশোধ নেয়ার দাবী জানান। হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন: এই মূহূর্তে বিদ্রোহীগণ বিপুল শক্তির অধিকারী। এখন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা সম্ভব নয়। ইতিমধ্যে অনেকেই ভাবলেন হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ইচ্ছা করে গড়িমসি করছেন। নাঊযুবিল্লাহ। পরবর্তীতে উভয় পক্ষ সালিসের মাধ্যমে নিস্পত্তি হয়ে যায়। এইদিকে মুনাফিক আবদুল্লাহ ইবনে সাবা এবং তার দল দেখল-সর্বনাশ! এইবার তাদের আর রেহাই নেই। রাত্র হলে তারা বিপরিত পক্ষের ছাউনির তরফ হতে এসে হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু-এর নিদ্রিত সৈন্যের উপর আক্রমণ চালান। এতে হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু মনে করলেন হযরত ত্বলহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও হযরত যুবায়ের রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু-এর সৈন্যরা বিশ্বাস ঘাতকতা করেছে। যুদ্ধ শুরু হল। হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু- হযরত ত্বলহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং হযরত যুবায়ের রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু-এর নিকট শান্তির পয়গাম পাঠালেন। এই পয়গাম পেয়ে তাঁরা এতটা প্রভাবিত হন যে, তাঁরা যুদ্ধের ময়দান ত্যাগ করেন। ইহুদী আবদুল্লাহ ইবনে সাবার দলের লোকেরা কোন কোন মতে খারিজী ফিরক্বার লোকেরা পথিমধ্যেই তাঁদের উভয়কে শহীদ করে। তাঁরা শহীদ হয়ে গেলে বিরোধী দল দুর্বল হয়ে পরে। হযরত আয়িশা ছিদ্দীক্বা রদ্বিয়াল্লাহু তায়ালা আন্‌হা একটি উষ্ট্রে আরোহণ করে আপোষ করার জন্য এই যুদ্ধে উপসি’ত হন। এই জন্য একে ‘‘উষ্ট্রের যুদ্ধ’’ বলা হয়। এ যুদ্ধ সংঘটিত হয় ৩৬ হিজরী সনের জুমাদাল উখরা মাসে। (তারিখুল খুলাফা)

অতঃপর সিফ্‌ফিনের যুদ্ধ অনিবার্য হয়ে পড়ল। হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু চাজিলেন যে, রাষ্ট্রীয় ক্ষমতা সুসংহত হলে পরে হযরত উসমান যিননূরাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু- এর শহীদকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। আর এই ব্যবস্থা নেয়াও এত সহজ ছিল না যেখানে লক্ষ লক্ষ বিদ্রোহী জড়িত ছিল। ফলে সিফ্‌ফিনের প্রান্তরে উভয় পক্ষ সৈন্য সমাবেশ করলেন। বিপরীত পক্ষ যখন পরাজয় অত্যাসন্ন দেখলেন, তখন তাঁরা সন্ধির প্রস্তাব করলেন। হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুও তা মেনে নিলেন। সন্ধির সর্ত সমূহও লিখা হল এবং সি’র হল দু’ জন সালিসের মাধ্যমে বিচার নিষ্পত্তি হবে। কিন’ শেষ পর্যন্ত সালিসের মাধ্যমে বিচার-নিষ্পত্তি বিভিন্ন কারণে হয়ে উঠেনি। পরে হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু পত্র বিনিময়ের মাধ্যমে হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু-এর সঙ্গে সন্ধি করেন।

ইতিমধ্যে খারিজীগণ যারা হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু-এর দলে এক বিরাট শক্তির উৎস ছিল তারা এই বলে হযরত আলী রদ্বিয়াল্লাহু আনহু-এর দল হতে বের হয়ে গেল যে আমরা এই সন্ধি ও সালিস মানিনা। এরা ছিল উগ্রপন্থী বেদুইন- যে কোন লোককে যে কোন কারণে হত্যা করা এরা সহজ মনে করত। শেষ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করা হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু অনিবার্য মনে করলেন। নাহারওয়ান নামক স্থানে তাদের সাথে এক তুমুল সংঘর্ষ হয়। যুদ্ধে খারিজীরা সমপূর্ণ পরাজিত ও বিধ্বস্থ হয়। এই যুদ্ধে পর্যূদস্ত হয়ে খারিজীরা হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুকে শহীদ করার জন্য ফন্দী ফিকির শুরু করে।

ছাহাবায়ে কিরামের পারস্পরিক মতভেদ স্ব স্ব ক্ষেত্রে নির্ভূল ছিল, তবে এতটুকু বলা যাবে যে তাদের কেউ ছিলেন হক্বের উপর আর কেউ অধিকতর হক্বের উপর।

সুতরাং তাঁরা কেউই ভূল করেননি। তাঁদের সমালোচনা করলে ঈমান হারাতে হবে। হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন: আমার বেছাল (ওফাত) শরীফের পরে আমার ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণের ইখতিলাফ (মতবিরোধ) সম্পর্কে আমি আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছি। আল্লাহ পাক আমাকে বললেন: হে হাবীব, নিশ্চয়ই আপনার ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ আমার নিকট তারকা সমতূল্য। কারো আলোর চেয়ে কারো আলো বেশী, তবে প্রত্যেকেরই আলো আছে। সুতরাং তাঁদের যে কোন ইখতিলাফকে যারা আঁকড়ে ধরবে, তারা হিদায়েত পেয়ে যাবে। কারণ তাঁদের ইখতিলাফগুলো আমার নিকট হিদায়েত হিসাবে গণ্য। অতঃপর রসুলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন: “আমার ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ (প্রত্যেকেই) তারকা সদৃশ, তাঁদের যে কেউকে তোমরা অনুসরণ করবে, হিদায়াতপ্রাপ্ত হবে।” অর্থাৎ তাঁদের যে কাউকে, যে কোন ব্যক্তি, যে কোন বিষয়ে অনুসরণ করবে, সে ব্যক্তি সে বিষয়েই হিদায়েত লাভ করবে বা হিদায়েতের উপর থাকবে।

শাহাদত বরণ


হিজরী ৪০ সনের ১৬ই রমাদ্বান শুত্রবার ফজর নামাযে গমনকালে আবদুর রহমান ইবনে মুলজিম নামক খারিজী ঘাতকের তলোয়ারের আঘাতপ্রাপ্ত হয়ে ১৭ই রমাদ্বান শনিবার শাহাদত বরণ করেন। উনার জ্যেষ্ঠ পুত্র সাইয়্যিদে শাবাবি আহলিল জান্নাহ হযরত ইমাম হাসান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার জানাযার নামায পড়ান। কূফার নাজফে আশরাফে জামে মসজিদের পাশে তাঁকে দাফন মুবারক করা হয়। গ্রহণযোগ্য মতে শাহাদত কালে উনার বয়স মুবারক হয়েছিল ৬৩ বছর।

হযরত আলী কার্‌রামাল্লাহু ওয়াজহাহু রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু-এর ফযীলত ও মর্যাদা :

ইসলামে হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু-এর অবদান অপরিসীম। রসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার যামানার সকল জিহাদে অনেক বেশী সাহসিকতা ও বীরত্বের পরিচয় তিনিই দেন। এ কারণে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে ‘হায়দার’ লক্ববসহ ‘যুলফিকার’ নামক একখানা তরবারি দান করেন। একমাত্র তাবুক অভিযান ছাড়া সকল জিহাদেই তিনি অংশ গ্রহণ করেন। বদরে উনার সাদা পশমী রুমালের জন্য তিনি ছিলেন চিহ্নিত। বদরসহ প্রতিটি জিহাদে তিনি ছিলেন রসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার পতাকাবাহী।

রসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে উদ্দেশ্য করে বলেন, ‘‘হযরত হারুন আলাইহিস সালাম যেমন ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম-এর নিকট তেমনি আপনি হচ্ছেন আমার নিকট। অর্থাৎ প্রতিনিধি। তবে আমার পরে কোন নবী নেই।’’

হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ছিলেন নবী খান্দানের সদস্য। তিনি রসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিক্ষা লাভ করেন। রসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘‘আমি জ্ঞানের নগরী, আর হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু সেই নগরীর প্রবেশদ্বার।’’ তিনি ছিলেন, কুরআনে হাফিয, শ্রেষ্ঠ মুফাস্‌সির এবং হাদীছ শরীফ বর্ণনাকারী রাবী।

হযরত ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি বলেন, হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু-এর মর্যাদা-ফযীলত সমপর্কে রসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে যত কথা বর্ণিত হয়েছে, অন্য কোন ছাহাবী সম্পর্কে তা হয় নি। (কিতাবুল আলক্বাব, ৩য় খন্ড)

‘মিরআতুল আস্‌রার’ কিতাবে উল্লেখ আছে, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ‘রওদ্বাতুশ শুহাদা’ গ্রনে’ বর্ণনা করেন: হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণের মধ্যে যে কোন এক ব্যক্তি থেকে আমাদের সময় পর্যন্ত এত ইল্‌ম পৌঁছেনি, যতটা হযরত আলী কার্‌রামাল্লাহু ওয়াজহাহু থেকে পৌঁছেছে।
তরীক্বতের ইমাম:
আমীরুল মু’মিনীন হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তরীক্বত পন্থীদের ইমাম ছিলেন। তরীক্বতের অধিকাংশ সিলসিলা উনার মাধ্যমে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার সঙ্গে মিলিত হয়েছে। হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার রূহানী তালীম তথা আধ্যাত্মিক শিক্ষার প্রচার-প্রসারে যে সমস্ত ছাহাবা বিশেষ ভাবে অবদান রাখেন হযরত আলী রদ্বিয়াল্লাহু আনহু তাঁদের মধ্যে বিশিষ্টতম। আহলে সুন্নত ওয়াল জামায়াতের অনেক সিলসিলা (যেমন ক্বাদেরিয়া, চিশ্‌তিয়া, সোহরাওয়ার্দিয়া, ইত্যাদি) অদ্যবধি উনারই মাধ্যমে উম্মত হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার ফয়েজ হাছিলের সাধনা করে আসছে। ইসলামের প্রত্যেক খলিফাই একদিকে পার্থিব ক্ষমতার রজ্জু স্বহস্তে ধারণ করে সাধারণ মানুষের জাগতিক নেতৃত্ব দিয়েছেন, অপর দিকে রূহানী তথা আধ্যাত্মিক ক্ষেত্রেও তাদেরকে পথ প্রদর্শন করেছেন। খিলাফতের ঐক্য ও সংহতি বিনষ্ট হওয়ার পরই ইহা জাগতিক ও আধ্যাত্মিক খিলাফত নামে বিভক্ত হয়ে যায়। এ পর্যন্ত খুলাফায়ে রাশিদীন হযরত আবূ বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে তরীক্বতের সিলসিলা অক্ষুন্ন আছে। এই ক্ষেত্রে হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু-এর বিশেষ খ্যাতি বিদ্যমান। তাছাউফের অনেক গুলি সিলসিলা হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু-এর সঙ্গে সরাসরি সম্পর্কিত। উনার ব্যক্তিত্ব আহলে সুন্নত ওয়াল জামায়াত এবং বাতিল ফিরক্বা শিয়া উভয় মহলের নিকট মর্যাদার প্রতীক হিসাবে স্বীকৃত। হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিছে দেহলবী রহমতুল্লাহি আলাইহি বলেন, উম্মতে মুহম্মদীকে যেসব নিয়ামত দান করা হয়েছে তন্মধ্যে একটি এই যে, তরীক্বতের বিভিন্ন সিলসিলার নিস্‌বত হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার সঙ্গে বিশুদ্ধ ও দৃঢ়ভাবে রয়েছে, খেরকা প্রদান ও বাইয়াত উভয়ই সুন্নত হিসাবে সাব্যস্ত হয়েছে।

প্রথম থেকে মাশায়েখে ছূফিয়া-এর নিয়ম এইভাবে চলে আসছে যে, নিজের খলীফাদের ও মুরীদদের খেরকা পরিয়ে দেয়া, টুপীর ছূরতে হউক, অথবা পাগড়ী, জামা, জুব্বা, চাদর, লুঙ্গী ইত্যাদির ছূরতেই হোক, অর্থাৎ যা-ই সহজলভ্য হয়, তার মাধ্যমে ইজাজত (অনুমতি) প্রদান করা। যদি মাশায়েখগণ কাউকে নিজের সিলসিলায় ইজাজত দিতে চান, তাকে নিজের প্রতিনিধি (খলীফা) নির্দ্দিষ্ট করতে চান যেন তিনি তরীক্বত-পন্থীদেরকে তালক্বীন ও তরবীয়ত প্রদান করেন এবং তাদের থেকে বাইয়াত গ্রহণ করবেন, তখন তাঁকেই খেরকা পরিয়ে থাকেন যেন তাঁকে এসব বিষয়ে জিম্মাদারী (দায়িত্ব) অর্পন করতে পারেন। (আল ইন্‌তিবাহ ফী সালাসিলে আওলিয়াইল্লাহ শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিছে দেহলবী রহমতুল্লাহি আলাইহি)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×