somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কওমীরা কি আসলেই ব্যাপারটা আগে জানতো না...

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই বলে নেই আমি শাহবাগ আন্দোলনকে সমর্থন করি। জামাতী রাজাকারদের ফাঁসি চাই। সাথে সাথে বিকৃত মস্তিষ্ক নাস্তিক ব্লগারদের কুরুচিপূর্ণ লেখার তীব্র প্রতিবাদ জানাই। তবে রেগে গেলে আপনি হেরে যাবেন এই কথাটিও ধর্মপ্রাণ মুসলমানদের মনে রাখতে হবে। জামাত-শিবিরের যড়যন্ত্রে পা ফেলা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে।

ব্লগে হয়ত নিয়মিত লেখার সুযোগ হয় না । তবে সুযোগ পেলেই ব্লগে পোস্টগুলো একনজর দেখার চেষ্টা করি।গত তিন বছর ধরে ব্লগের সাথে জড়িত থাকার সুবাদে ব্লগারদের সম্পর্কে কিছুটা হলেও বুঝার সুযোগ হয়েছে। ব্লগার মানেই নাস্তিক যেমন ভুল তেমনি কিছু বিকৃত মস্তিষ্কের ব্লগার নাই সেটাও ভুল।

ব্লগে কিছু নাস্তিক ব্লগারের বিকৃত মস্তিষ্কের আক্রমনাত্মক লেখা সত্যিই অনেকদিন ধরে ধর্মপ্রাণ মুসলমানদের মনে কষ্ট দিয়ে আসছিল। তারা শুধু যে ইসলাম সম্পর্কে কুটুক্তি করেছে তা নয় , তারা খোদ খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক এবং হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে অশালীন-কুরুচি মন্তব্য করেছে। যে বিষয়ে ব্লগে অনেক ব্লগার ভাইয়েরা জোড়ালো প্রতিবাদ করে আসছেন। যার কিছুটা হলেও সুফল আমরা এখন ব্লগ খুললে দেখতে পাই। এখন আসা যাক মূল আলোচনায়।

ব্লগেতো ইসলাম বিরোধী লেখা অনেকদিন ধরে লিখে আসছে কিছু ব্লগার কিন্তু এখন কেন কওমী মাওলানারা খেপছে? তা নিয়ে একেক জনের একেক ধারণা। যেমন:

১. কেউ বলছে জামাতে মওদুদীর ষড়যন্ত্রে পা দিয়েছে কওমীরা।

২. কেউ বলছে তারা আগে জানতো না। আমার দেশ, নয়া দিগন্ত আর ইনকিলাবের মাধ্যমে জানছে।

৩. কেউ বলছে মাহমুদুর রহমান তাদের ম্যানেজ করছে।

৪. কেউ বলছে কওমীরা এই সুযোগে রাজনৈতিক একটা ইস্যু পেয়েছে।

৫. কেউ বলছে এই সুযোগে আহমদ শফী, মুফতে আমিনীর জায়গা দখল করতে চাচ্ছে।

৬. কেউ বলছে কওমীরা উগ্রপন্থী।

৭. কেউ বলছে জামাতীদের থেকে টাকা খাইছে।
.......আরো অনেক...

আমি বলবো তারা ব্লগে ইসলাম বিরোধী লেখা সম্পর্কে আগেই জানতো। তারা সস্তা রাজনীতির জন্য এইরকম জ্বালাও-পোড়াও কর্মসূচী দিয়েছে। তারা যদি সত্যিকারের নবীজির আশেকই হতো তবে এর বিরুদ্ধে অনেক আগেই ব্যবস্হা নিতে পারতো , কোন রকম জ্বালাও-পোড়াও কর্মসূচী ছাড়া। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক এবং হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে কুটুক্তিকারীদের বহু আগেই হাজতে ঢুকানো সম্ভব ছিল।

আমি যতটুকু জানি হাইকোটে একটা রিট হয়েছিল খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক, হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং ইসলাম ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে যেখানে দেশের শ্রেষ্ঠ আইনজীবিরা ছিলেন এবং তাতে অবমাননাকারীদের বিপক্ষেই গিয়েছিল। আমি ধর্মপ্রাণ মুসলমান ভাইদের বলবো আপনারা সেই পথ ধরেই আগ্রসর হন। আর সাথে সাথে বিটিআরসি কে চাপের মধ্যে রাখতে হবে ইসলাম ধর্ম অবমাননাকারী সাইট বন্ধের ব্যাপারে। এইসকল জামাতী-কওমীদের সস্তা রাজনীতির স্বীকার হতে যাবেন না।

কওমীরা যা করছে তাতে যুদ্ধাপরাধী জামাতিদেরই (যদিও অনেক কওমী মালানারা রাজাকার ছিল) সুযোগ করে দিচ্ছে। তাহলে কি বলবো- রসুন কোয়া কোয়া গোড়া সবার এক জায়গায়। নাকি তারা ভাবছে জামাতের পর তাদের পালা!!!
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×