চাঁদের রাত
লুৎফুর রহমান
চাঁদের রাতে চাঁদ মামাটা মুখটি দেখে জলে
পাড়া সবাই মাতিয়ে রাখে "ঈদ মোবারক" বলে।
আম্মু থাকেন ব্যস্ত খুবি নানা পিঠা নিয়ে
বোনরা সাজায় হাতের তালু মেন্দিখানি দিয়ে।
খোকন সোনা জামা পেয়ে ঈদের আগেই পরে
দাদুকে তাই দেখাতে যায় লুকিয়ে দাদুর ঘরে।
বাত্তিঅলা জুতা পরে লাইট জ্বালিয়ে খোকা
চায় বানাতে চাচ্চুকেও এক্কেবারে বোকা।
দুখ ভুলে তাই সকলজনা ফুর্তি করে খুব
সেই খোকাটি বড় এখন স্মৃতিতে দেয় ঢুব।
চাঁদের রাতে চাঁদটা আজো লাগে একটা নাও
চাঁদটা বুঝি অমন করে উঠে আমার গাঁও?
পরদেশেতে খোকন এখন বাড়ছে বয়স যদি
স্মৃতির সাগর ডুবায় খোকন এবং তার নদী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

