গুরু তোমার জন্মদিনে
(কথা কারিগর, জোছনা পাগল হুমায়ূন আহমেদ কে)
লুৎফুর রহমান
কে শেখালো তরুণদেরি জোছনা ভালবাসতে
কে শেখালো হিমুর মতো আপন মনে হাসতে?
কে শেখালো বৃষ্টি ভিজে ঘুরতে সারা গায়
লীলুয়া বাতাস কে দেখালো ময়ূরপঙ্খী নায়?
তুমি তুমি তুমি
তোমার লাগি কাঁন্দে বাতাস, কাঁন্দে স্বদেশ ভূমি।
পাপী সকল চরিত্ররে করছো লেখায় খুন
ব্যক্তি জীবন ছিলো তোমার অনেক বেশি গুণ
তরুণদেরি বলছিলে স্যার স্বপ্ন কেবল বুন
জন্মদিনে হাজার সালাম শ্রদ্ধেয় হুমায়ূন।
তুমি ছাড়া চান্নি লাগে জোছনা রাতেও পর
ওইপারেও সুখে থেকো কথার কারিগর
শুভ্র এবং মিসির আলী কিংবা হয়ে হিমু
জোছনা এবং বৃষ্টিটারে আপন করেই নিমু।
আলোচিত ব্লগ
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।