আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ চালায়। রক্তে রঞ্জিত হয়েছিল দেশের মাটি, ধ্বংস করা হয়েছিল বাঙালির আত্মপরিচয়, সংস্কৃতি ও স্বাধীনতার স্বপ্ন।
কিন্তু ইতিহাসের নির্মম ব্যঙ্গ হলো যে স্বাধীনতা লাখো শহীদের রক্তে অর্জিত, সেই রাষ্ট্রেই আজ স্বাধীনতাবিরোধী অপশক্তির উত্তরসূরিদের রাজনীতির মঞ্চে জায়গা করে দিয়ে আবারও কলঙ্কের দাগ লাগিয়েছে বিএনপি। যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার কথা ছিল, তারা যদি পরোক্ষভাবে সেই পরাজিত অপশক্তির ধারকদের বৈধতা দেয়, তাহলে তা শুধু রাজনৈতিক ভুল নয়, শহীদের আত্মত্যাগের প্রতিও এক ধরনের অবমাননা।
২৫ মার্চ আমাদের শুধু শোকের দিন নয়, এটি সতর্কতার দিনও। ইতিহাস বলে দেয় যদি স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে আদর্শিক অবস্থান দুর্বল হয়, তাহলে পরাজিত অন্ধকার আবার মাথা তুলতে পারে। তাই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রতিটি মানুষের দায়িত্ব ইতিহাসের সত্যকে শক্তভাবে ধারণ করা এবং স্বাধীনতার মর্যাদা রক্ষায় আপসহীন থাকা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


