একুশে মেলায় বিয়ানীবাজারী লেখকদের বই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
একুশে মেলায় বিয়ানীবাজারী লেখকদের বই
প্রতিবেদক:
এবার মেলায় বিয়ানীবাজারী ৪ জন রেখকের বই প্রকাশের খবর পাওয়া গেছে। অন্যদের প্রস্তৃতি চললেও খবর মিলেনি। লেখকদের প্রকাশিত বইয়ের সংক্ষিপ্ত খবর এখনে দেওয়া হলো।
শাকুর মজিদ: ৩টি বই এসেছে এবারের মেলায়
অমর একুশে গ্রন্থমেলা-২০১৫ উপলক্ষে শাকুর মজিদের ৩টি বই প্রকাশিত হয়েছে। নেপাল ভ্রমণ নিয়ে, ‘অন্নপূর্ণায়’। প্রচ্ছদ লেখক নিজেই। প্রকাশক উৎস প্রকাশনী। দাম ২৭০ টাকা।
চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ এবং অস্ট্রিয়ার পর্যটন শহর সালজবুর্গ নিয়ে শাকুর মজিদের ভ্রমণ গ্রন্থ ‘প্রাগের ঠাকুরোভা লবণপুরের মোজার্ট’, প্রকাশক অবসর, প্রচ্ছদ আবিদ এ আজাদ। মূল্য ২৫০ টাকা।
অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে আত্মজৈবনিক গ্রন্থ ‘ক্যাডেটের ডায়েরি’। প্রচ্ছদ মাসুম রহমান। মূল্য ২২৫ টাকা।
শাকুর মজিদ মাথিউরা ।
মুস্তাফিজ শফি: 'কবির বিষণ্ন বান্ধবীরা'
সাংবাদিক মুস্তাফিজ শফি'র কাব্যগ্রন্থ 'কবির বিষণ্ন বান্ধবীরা' প্রকাশিত হয়েছে। পাখির পালক, ঝরা পাতা, ঘাসফুল, মৌণ তৃণের ভিড়ে কবির বিষণ্ন বান্ধবীরা জেগে থাকে মুক্ত দানার মতো। প্রচ্ছদ এঁকেছেন সুমন । মেলায় এনেছে ভাষাচিত্র। ঝকঝকে প্রচ্ছদের শেল্পিক কাজ টানবে পাঠকদের। মুস্তাফিত শফি জাতীয় দৈনিক সমকালের নির্বাহি সম্পাদক। তিনি বিয়ানীবাজারের আষ্টসাঙ্গন গ্রামের ছেলে ছেলে।
লোকমান আহম্মদ আপন: ‘ছড়ায় ছড়ানো হাসি’
লোকমান আহম্মদ আপন একজন শিশু সাহিত্যিক ও প্রতিষ্ঠিত ছড়াকার। এবার বইমেলায় প্রকাশিত হয়েছে শিশুতোষ ছড়ার বই ‘ছড়ায় ছড়ানো হাসি’। বইটির চমৎকার এই প্রচ্ছদটি এঁকেছেন ছোটদের প্রিয় শিল্পী সোহাগ পারভেজ। আর প্রতিটি ছড়ার সাথে চমৎকার সব ছবি এঁকেছেন শিল্পী লোকমান রিয়াদ। এছাড়াও তার শিশুতো্ষ গল্পের বই এসেছে আরেকটি। লোকমান আহম্মদ আপনের বাড়ি বিয়ানীবাজারের শ্রীধরায়। তিনি ঢাকায় বাস করেন।
লুৎফুর রহমান: আমিরাতের পথে-ঘাটে
লুৎফুর রহমান। দুবাই থাকেন। বয়সে তরুণ হলেও এ পর্যন্ত ৫টি বই বের হয়েছে তার। তাই বিয়ানীবাজারের তরুণ লেখক হিসেবে ইতোমধ্যে নিজের জায়গা করে নিয়েছেন। আগের ৪টি ছড়ার বই হলেও এবার এসেছে ভ্রমণগ্রন্থ 'আমিরাতের পথে-ঘাটে। যৌথ ভ্রমণগ্রন্থ। প্রকাশ করেছে জলছাপ প্রকাশন। প্রচ্ছদ জয়ন্ত আহসান। লুৎপুর রহমানের বাড়ি বিয়ানীবাজারের নিদনপুরে।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন
মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন
মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?
বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

