শহীদ জিতেন্দ্রনাথ ধর চৌধুরী
লুৎফুর রহমান
মিরাবাজার ভাইয়ার পাড়া
বউ এবং মাইয়ার তাড়া
এক লোকে না শোনে
হবে দেশটি মুক্ত স্বাধীন
নাচবে সবাই করে তা ধিন
বৃদ্ধ প্রহর গুণে।
সবাই যখন পালিয়ে গেলেন
বাঁচার একটু সাহস পেলেন
জিতেন্দ্রনাথ ধর
বয়স তাঁকে বাঁচতে দিলে
রাজাকাররা চায় যে মিলে
তিনার বাড়ি ঘর।
তাইতো প্ল্যান শেষে
রাজাকাররা এসে
করলো তাঁরে জবাই
ওহিদ, সরফ, সালাম ছিলো
ঘর-বাড়ি তাঁর লুটে নিলো
তিন রাজাকার সবাই।
*** তখনকার অবসরপ্রাপ্ত ইনকাম ট্যাক্স সুপারভাইজার জিতেন্দ্রনাথ চৌধুরী ধর এর বাসা ছিলো সিলেট মিরাবাজার এলাকার ভাইয়ার পাড়ায়। তাঁর পরিবারের সবাই প্রাণ বাঁচাতে এপ্রিলের প্রথম দিকে ভারতে চলে যান। বার্ধক্যজনিক কারণে তিনি থেকে যান নিজের জন্মভূমে। তাঁর বাসা-বাড়ি দখল করার হীন উদ্দেশ্যে স্থানীয় রাজাকার ওযাহিদ উল্লাহ, সরাফত উল্লাহ ও আবদুস সালাম ১৩ এপ্রিল দা দিয়ে কুঁপিয়ে তাঁকে হত্যা করে। পরে তাঁর লাশ ফেলে দেয় পাশের পুকুরে।
আলোচিত ব্লগ
এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন
পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?
আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন
কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন
রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন
রঠার মুসলিম বিদ্বেষ

রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।