সবার দুটি মামা
লুৎফুর রহমান
সবার দুটি মামা আছে সবার দুটি মামা
গাইতে জানে তারা বুঝি সারে-গামা-পামা।
উদোম থাকে দিনেরাতে ক্যান পরেনা জামা?
মাও বলে মামা তাদের নানুও বলে তাই
চাঁদ-সূর্য সবার মামা আমিও ডেকে যাই।
সূর্যমামা তিরিশ দিনে ভোর বেলাতে জাগে
ফুলরা ফুটে তার আসাতে কুসুমকলির বাগে।
চাঁদমামাটা কপালজুড়ে আসতে ডাকে মায়
অর্ধমাসে দেখি তারে পরে কোথায় যায়
চাঁদমামা কী দুধের বাটি একলা নিজে খায়?
সূর্যমামা দিনের আলো চাঁদ মামা দেয় রাতে
লুকোচুরি আমরা খেলি জোনাকিদের সাথে
ঘুমকাতুরে চাঁদমামাটা ঘুমের ঘরে যায়
সূর্যমামা আলসে তো নয় ছুটি বুঝি পায়?

সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



