একটি লাশের পোস্টমর্টেম!
লুৎফুর রহমান
আমাকে আর কোরআন ছোঁয়ে শপথ করতে হবেনা
আমার নিতর দেহ আজ আদালতে বলছে তিন সত্যি
জীবিত হয়ে থাকা মৃত মানুষেরা কোরআন ছোঁয়েও মিথ্যে বলে
মাননীয় আদালত, আমার বুকের যমুনায় এক পদ্মা জল
বাজানের বুকে নদী ভাঙনের সুর,
বেহুলার ভেলার মতো মায়ের চোখ, প্রিয়তমার কথা নাই-বা বল্লাম।
বিচার চাইনা আমি, মাননীয় আদালত, বিবেকের গায়ে -
আর কতো চাবুক মারলে জাগবেন আপনারা? কতো নদী সুরমা দিলে?
কী দিলে আমার বাবা বলবেনা-আমি বিচার চাইনা...!
মায়ের বুকের গোরস্তানে হয় আমার দাফন, আর আপনি?
আজ আপনাকে বলি যা বলবেন সত্য বলেন, পারবেন?
হিহহিহিহি, ভ্রু তে কী হলো? আপনার ফাঁসি চান আপনি?
কেঁটে কেঁটে আলগ করে নেন বুকের মাঝখান
কেঁটে দেখুন কিছু শব্দের বাস আর একটি মানচিত্র।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



