আটাণু
০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আটাণু
লুৎফুর রহমান
#চোখের তারা
বিয়ের পরে হর হামেশা
চোখের তারায় আয়না ধরো
জিন্দাবাজার যেতে কেনো
নতুন করে বায়না ধরো?
#টের
পেলাম কিছু টের
প্রিয়া বলে আমার নাকি
রোগটা চল্লিশের।
#রাজাকার
পকেটে যে বাদাম থাকে
বলো আমায় ভাজা কার
নইলে পরে বলে দেবো
এই যুগেরই রাজাকার!
#শেয়ার
করছিলো সে পেয়ার
এখন করে ফেসবুকেতে
দুখের কথা শেয়ার।
#প্যাটার্ণ লক
ঘুমের ঘরে মেয়ে তিনার
একলা করে বক বক
সন্দেহরই কারণ হলো
মুঠোফোনের প্যাটার্ণ লক।
#চিঠি
যেই মেরেছে ছাদ থেকে
একটি চিঠি ঢিল
তারপরেতে দিগুণ হলো
টেলিফোনের বিল!
#জান ডাকো
এখন কারে জান ডাকো
নাকি দুখের বান ডাকো?
#পাখি
বলতে আমায় হানি, সোনা
জান, সোনাচাঁন পাখিও
অফিস গেলে তোমার স্বামি
জানলা দিয়ে থাকিও।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬

ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই...
...বাকিটুকু পড়ুন
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও...
...বাকিটুকু পড়ুন
টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন