বিষয়ের দ্বন্দ!
লুৎফুর রহমান
বাংলা-গণিত-বিজ্ঞানেতে লাগলো যখন দ্বন্দ
সেদিন খেকে ইশকুলেতে পড়াশোনা বন্ধ।
গণিত বলে আমার আছে যোগ, বিয়োগ ও ভাগ
এসব শোনে বিজ্ঞানেরই ওঠলো অনেক রাগ।
পৃথিবীটা সূর্যলোকের চারদিকে ক্যান ঘুরে
বলো গণিত ক্যামনে যাবে অচিন চাঁদের পুরে?
হেসে গণিত বল্লো শেষে জীবনটারে বুঝতে
আমায় ছাড়া পার পাবিনা হবে আমায় খুঁজতে।
বিজ্ঞান এবং গণিত শেষে লাগলো কঠিন যুদ্ধ
নিরব থাকে ক্লাস এবং পুরো ইশকুল সুদ্ধ।
বাংলা এসে বল্লো শেষে থামাও থামাও দ্বন্দ
আমার আছে বর্ণমালা পদ্য-ছড়ার ছন্দ।
গণিত এবং বিজ্ঞানেতে অবাক হয়ে দেখে
বাংলা বলে আমায় পড়ে কথা বলাই শেখে।
থামলো সবাই ইশকুলেতে শুরু হলো পড়া
সবাই সবার গুণে অতুল বন্ধ হলো লড়া।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



