শহিদ নূর হোসেন
লুৎফুর রহমান
একটি ছেলের বয়স ছিল ছাব্বিশে
প্রতিবাদে নামলো পথে ভাব বিষে।
খালিগায়ে দেশের বুকে সাতাশির এই দিনে
জীবন দিলো রাজপথে ভাই সবাই তাঁরে চিনে।
নামটি তাঁর আলোয় ভরা নামটা হলো নূর
জীবন দিয়ে ফুটিয়ে দিলো দেশে নতুন ভোর।
'গণতন্ত্র মুক্তি পাক' উদোম বুকে লেখে
দাঁড়িয়ে আছে একটি ছেলে বিশ্ববাসি দেখে।
সাতাশির ওই নভেম্বরের দশ তারিখের দিন
জীবন দিয়ে শোধ করলো গণতন্ত্রের ঋণ।
নূর হোসেন চেতনাতে আজো মশাল জ্বালায়
প্রতিবাদি পোস্টারেতে স্বৈরাচারি পালায়।
এখন দেশে বড়ই অভাব বীর ছেলেদের পাই
কেউ আছো কি হবে তুমি নূর হোসেনের ভাই?
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



