somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অাব্দুল্লাহ অাল কাফি
মূর্খের রাজ্যে রাজা নয়,জ্ঞানীর রাজ্যে ভৃত্য হয়ে বাঁচতে চাই।জ্ঞান সমুদ্রে অামি এক জ্ঞানের কাঙ্গাল।এই সমুদ্রে বাঁচলে প্রশান্তি অার মৃত্যুতে মানব জীবন ধন্য।

রোব-ভাবনা

১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০৯৯ সাল।চারদিক প্রযুক্তির ছড়াছড়ি।দৈনন্দিন জীবনে মানুষের স্থানে আজ রোবট।সুবিধা বুঝে অফিস,আদালত, কলকারখানা প্রাত্যাহিক জীবনের সবস্থানেই আজ রোবটের জয়জয়কার।

সরকার আজ চিন্তিত।প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে কমে যাচ্ছে জনসংখ্যা।বিয়ে ও সন্তান নেয়ার জন্য বছর বছর বিভিন্ন অফার ও সরকারিভাবে ব্যয় বহন করার সুবিধা দিলেও তরুন-তরুনী ও দম্পত্তিদের মন গলছে না কোনমতে।বাচ্চা নেয়ার জন্য দম্পত্তিরা একবার হ্যা বললেও ভাবছে হাজারটাবার। ক্যারিয়ার ভাবনায় তরুনরা বিয়ে পিছিয়ে দিচ্ছে বছর বছর।
তরুনীরা অনাকাঙ্ক্ষিত গর্ভধারনের ভয়ে বিয়ের পীড়িতে বসতে নারাজ।
কারন যেখানে সাধ্যের মধ্যেই রোবট তো ভাবনা কিসের।

দৃশ্য-১
সদ্য অনার্স পাশ করা আবীর সস্তাদামের সজ্জাসঙ্গিনী রোবট লোপার্টের সফটওয়্যার অাপডেট দিয়ে শুয়ে শুয়ে ভাবছে ছ্যাকাদেয়া গার্লফ্রেন্ডদের কথা।যেই একটা ভালো জব পেয়েছ তারা ত্যাগ করেছে তাকে।তাই অবিশ্বাস আর ঘৃনার স্তুুপ জমে পাহাড় হয়েছে আবীরের হৃদয়ে। ইউনিভার্সিটি লাইফের সেসব মেয়েদের তুলনায় লোপার্টকে অনেক পারফেক্ট মনে হয় তার।


ছবি:অন্তর্জাল
দৃশ্য-২
আজ শুক্রবার।অফিস বন্ধ।রোবট চেরি ঘড়ের টুকিটাকি কাজ আর সপ্তাহের জমানো ময়লা কাপড়গুলো ওয়াশিং মেশিনে পরিষ্কর করে হরিপদ সাহেবের সাথে রোমান্টিক সময় কাটাচ্ছে।চেরির মুখে পছন্দের পুরোনো দিনের গানগুলো শুনতে কোথায় হারিয়ে গেছেন নিজেও জানেন না তিনি।চেরি মুঠো ফোনটা কাছে এনে হরিপদ সাহেবর একটা চুমু খেতেই তন্দ্রাভাব কাটলো হরিপদের।ওয়াইফ ফোন দিয়েছে চেরি জানালো। জীবনের টানাপোড়নে জীবিকার তাগিদে এক লক্ষ টাকার চাকুরীর জন্য বউ বাচ্চা আজ দিনাজপুরে রেখে চেরির সাথেই ঢাকায় দিনাতিপাত করতে হচ্ছে হরিপদ সাহেবকে।

দৃশ্য-৩
মিস্টার রফিক সাহেব আজ চিন্তিত।দুনিয়াতে বংশের একটা বীজ রেখে যেতে পারবেন কি না সন্দেহ।মিসেস রফিক এক কর্পোরেট অফিস শাখার বড় কর্তা।রফিক সাহেবের শত অনুরোধও বরফ গলে নি। কারন একটাই মিসেস তার সিজারের মত কাটা চেরাকে যমের মত ভয় পান।আর শত ব্যস্ততা ও পরিবেশ পরিস্থিতির সাথে মানিয়ে নিতে না পারায় বিয়ের দশ বছর পর আজও ঝুলে আছে মিস্টার রফিকের বাবা হওয়ার সপ্নটা।

দৃশ্য-৪
শত ব্যস্ততার মাঝেও মেঘলা ও তার ফুটফুটে বেবীটার খোঁজ রাখতে ভুলে যায় না লিমা।নিয়মিত লিমার কথা হয় মেঘলার সংসারের ভালোমন্দ বিষয় নিয়ে।মেঘলার কথা ভাবলেই যেন মাথায় জট পাকে লিমার।দুই লক্ষ টাকা স্যালারীর চাকরিটা ছেড়ে বাচ্চা কোলে নিয়ে পরাধীনতার শৃঙ্খলে বন্দী হয়ে স্বামীর ইনকামের উপর নির্ভর করতে হচ্ছে মেঘলাকে।প্রেম থেকে পরিনয় তারপর বিয়ে।কি লাভ হলো তার।
ভাবতে ভাবতে টেবিলে কফি নিয়ে হাজির রোবট রিউ।রিউ আজ তাকে যে পুলক দিয়েছে তা অপ্রকাশযোগ্য ও তা শুধুমাত্র অনুভবযোগ্য।।রিউ অর্ধরাত্রি ইউটিউব ঘেটে টপচার্টের গানগুলো শুনিয়েছে তাকে।মোড়গ ডাকা ভোর হতেই রুমের টুকিটাকি কাজ করে এখন কফি নিয়ে হাজির।

স্বামীর হুমুক তালিম করার চেয়ে এই রোটব নিয়ে ভালোই জীবন কাটছে তার।নেই বাকবিতন্ডা ঝুট ঝামেলা বিশ্বাস-অবিশ্বাস রুটিনমাফিক ঝগড়াবিবাদ এমনকি ডিভোর্সের ঝামেলা।তাহলে কেন ওই ফাঁসিতে গলা ঢুকানো।এসব ভাবতে ভাবতেই রিউ এসে মনে করিয়ে দিলো লিমাকে অফিসের সময় হয়েছে।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৫
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×